অন্য কিছু লেখ

কিছুই ভাল লাগছে না আর
কত কি লিখছো তোমরা!
মহব্বত, প্রেম, দীর্ঘশ্বাস, দুঃখ, কষ্ট
আরও কত কি!
কিচ্ছু ভাল লাগছে না আমার।
কিচ্ছু না!
একটু অন্য কিছু লেখ।

বৃষ্টির গল্প আর ভাল লাগছে না মোটে;
স্যাঁতসেঁতে।
এবার একটু ঝড় লেখ তোমরা।
ঝঞ্ঝা লেখ একটু, সাইক্লোন।
কি লিখছ মিড়মিড়িয়ে!
আমার ভাল লাগছে না।
সত্যি আর ভাল লাগছে না।
একটু চিৎকার লেখ না কেন?
একটু শক্তি লেখ; নির্ভয় গর্জন।

কি লিখছ সব অদ্ভুত নিয়ে?
চমৎকার পাওনা বুঝি!
এতো কেন অন্ধকার লিখছ তোমরা?
আলো লেখ, আলো।
আমি আলো চাই
আমাকে আলোর গল্প বলো।
কি লিখছ ভয়-সংকোচ-পরাজয়?
একটু সাহস লেখ;
উদারতা লেখ; ক্ষমা, তোমার জয়।

কি লিখছ সব মৃত্য, ক্লান্তি নিয়ে!
একটু জীবন লিখছ না কেন তোমরা?
চোখ খুলছ না কেন তোমরা?
বলয়ের বাইরে এসে লেখ না একটু!
লেখ না একটু মহাকাশের অপারে গিয়ে
দেখ না একটু তোমাকে, আমাকে!

আমাকে একটু জীবন দাও।
একটু অন্য কিছু লেখ তোমরা
জীবন লেখ, আলো লেখ।
একটু বাইরে এসে
চোখ মেলে, হৃদয় খুলে
এবার তোমার কথাই লেখ।
অন্য কিছু লেখ।

মোট পড়েছেনঃ ৯০৭জন আজ পড়েছেনঃ ০জন

৪৮টি মন্তব্য

    1. অনেকে ভাল খায় বা খেতে চায় কিন্তু ওরা আবার রাঁধতে পারে না। আমি শুধু ডিমভাজি করতে পারি।
      তবে অনেকে ভাল রাঁধছেন তা টের পাচ্ছি। আমাকে আগে সিরিয়ালে নেয়া ঠিক হবে না।

        1. হুম। ডিমভাজি আর কতদিন! ;?
          ডিমের ভর্তা বানানো যেতে পারে কাঁচা মরিচ, বেশি করে পেঁয়াজ, একটু নুন আর সরিষার তেল দিয়ে। আর কিছু হবে না আমাকে দিয়ে। আমি খাদক দলে থাকতে চাই। 🙂

        2. এরকম ইমো কেন? সবাইকে ভাল রান্না করতে নেই। ভাল ভাল খাদকও যে চাই। নইলে রান্নার প্রশংসা করবে কে? আমার রান্নার দৌড়ও ওতটুকু এবং লেখার দৌড়ও এতটুকুই যা দেখছেন। কাজেই আমি খাদক হতে চাওয়াই শ্রেয়।

        3. ইশশশশশশশ্ এতোদিন ধরে জেনে আসছি যে আমি শুধু খেতে জানি রাঁধতে জানি না………..আর এখন দেখি আপনে ভালো রাঁধতে জেনেও অস্বীকার করছেন………..এতো কিপটুস ক্যান আপনি? আমরা না হয় আপনার থেকে একটু বেশিই খেলাম 🙁

        4. আমি কিপটুস নই মোটেই। তবে দারুন অগোছালো। ইদানিং কমিটমেন্ট মিস করছি খুব।
          হুট করে কবে যেন লেখা নিয়ে হাজির হব। তবে তা ঠান্ডা মেজাজে হবে বলেই মনে করছি।
          বাই দা ওয়ে, আপনার জন্মদিন চলে গেল গতকাল জুলাই ২৯। জানলাম শুন্য শুন্যালয়ের মন্তব্য থেকে। অনেক শুভ কামনা জানবেন। -{@
          আপনি সিংহ। আমি কাঁকড়া। 😀

        5. হুমমম হুট করেই নিয়ে আসেন কিছু আমাদের জন্য:)

          ধন্যবাদ জন্মদিনের শুভেচ্ছার জন্য..বলেছিলাম জুলাইয়ের একটা দিন আমার…………
          হুমমম আমি সিংহ, আপনি কাঁকড়া 🙂

  1. যান কথা দিলাম, অন্য কিছু লিখবো পরের লিখাতে। আর আপনার এই কাব্যের নাম দিলাম চাওয়া কাব্য।

    চাওয়া কাব্যে অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম।

    শুভকামনা জানিবেন নিরন্তর।

      1. ইনভারটেড কমা কেউ খুঁজতে চাইলে সীমান্ত উন্মাদের হৃদ পোকায় যেতে হবে।
        https://sonelablog.com/archives/33658
        আমার ভিতরে এখনও কাজ করছে – একটা ছোট নুড়ির আশায়… ।

        1. উন্মাদে আপনাকে ভালই পাইছে, দেখি। আমার পোষ্টে আপনার মন্তব্যের প্রতিউত্তর ভালো করে পড়ে নিয়েন, ভাই। এটা কিন্তু সিরিয়াস। আগামী সপ্তাহ থেকে বুঝবেন কেন বলছি। বাকিটা ডিসকাস করতে পারছি না।

    1. মজিবর ভাই, সালাম।
      আপনার “সবার মন মেজাজ ভাল হয়ে উথুক” আশাবাদটি আমার উপরে কিছুটা হলেও বরতাইছে।
      আপনার চাঁদাবাজির পোস্টটা পড়েও মেজাজ একটু খারাপ হয়েছিল কাল। আমারও একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, খুবই ছোট। আমার মেজাজ খারাপ না হয়ে যায় কই!
      “টাইম হিলস্‌”। 🙂

  2. আমিও আপনার দলে। কি সব মৃত্যু ট্রৃত্যু লিখছে সবাই, ভাল্লাগেনা। আপনার কবিতায় চিৎকার, গর্জন, ঝড়টড় সব খুঁজে পেলাম। তা ভাইয়া অন্য কিছু লিখবো কিভাবে তাতো বললেন না? ভালো লিখেছেন 🙂

    1. হাসিও সংক্রামক। আমি আজ হাসছি একটু একটু করে। আপনিও হাসুন। 🙂
      একটা গান শুনতে পারেন হাসি পাবেই শুরুর টুকু যদি বারবার রিপ্লে করে শোনেন।
      “এক টানেতে যেমন তেমন… দুই টানেতে রুগী…
      তিনটানেতে রাজা-উজির… চার টানেতে সুখী…
      আ… সুখী… সুখী…”। 😀

        1. দূঃখ বিলাসের চেয়ে মাঝে মাঝে একটু আধটু নেশা খুব বেশি মন্দ নয়।
          আর, আপনাকে শুধু হাসিটুকু নিতে বলেছিলাম… ” হে হে… হে হে… “; পুরোটা নয়। 🙂

  3. জীবন লিখতে গেলে অন্ধকার আসবেই, যদিও অন্ধকার কেউ কেউ পাশ কাটাতে পারে। একটা ঝাঁকুনির দরকার ছিলো। আপনার কবিতা সে কাজটি করে দিলো বেশ খানিকটা। চমৎকার টা আপনাকেই দিয়ে দিলাম, দেনা রইলো না। অনেক ভালো লিখেছেন।

    1. কে যেন লিখেছিল এই রকম…
      “হাত বাড়ালেই কি ছোঁয়া যায়!
      স্পর্শ তো অনুভবে।”
      যাক একটা ঝাঁকুনি অনুভব করেছেন আপনি। আপনার জন্য হয়তো দরকার ছিল একটু; প্রকৃতি তা জানতো।
      বেশ মজা করেন তো আপনি দেখছি – “দেনা রইলো না”! 😀
      অনেক ধন্যবাদ আর শুভ কামনা আপনার জন্য।

    1. আপনি বরাবরই খুব ভাল লেখেন। এ লেখাটি আমার কোন এক ক্লান্ত সময়ে। তার পরেও আমি ভাবি কেউ লিখুক যে শিশুটি বেঁচে গেল তার নিষ্পাপ হাসি নিয়ে; যে হাসি বাবা-মাকে স্বপ্নের সাগরে ভাসায়। যে হাসিতে বেঁচে থাকা, আমাদের ছোট ছোট অর্জনও স্বার্থক মনে হয়। শুধু দুঃখ নয়, সমবেদনা নয় – কেউ বিদ্রোহ লিখুক। আর তেমন কিছু নয় আপু। যে কোন কিছুর ভার্টিক্যাল ভিউ দেখতে পেলে তার সামনে পিছে দু’ই দেখা যায়। হয়তো বলবেন তবে নিচের ভিউয়ের কি হবে। আমি বলতে চাই দেয়ালে এপাশ-ওপাশ দুদিক দেখার ব্যাপারটা যদি আমরা রপ্ত করতে পারতাম, তাহলে অনেক ক্যাচাল এমনিতেই মিটে যেত। সরি, বেশি বলার জন্য।
      ভাল থাকবেন।

    1. ঠিক! ঠিক! ঠিক! 🙂
      অনেক ঘরে দিনেও বিজলী বাতি জ্বালিয়ে রাখতে হয়। আমরা মাঝে মাঝে সময়ের ওরকম ঘরে ডুকেও পড়ি। অদ্ভুত ব্যাপার হলো সময়ই আবার ঠিক ও ঘর থেকে বের করেও নিয়ে আসে। পরিবেশ, প্রতিবেশ মাঝে মাঝে সহায়ক হিসাবে কাজ করে। আসলে আপনাকে এটা লেখতে চাইনি; তবুও কেন জানি এসে গেল। কি লিখতে চেয়েছিলাম তা এখন আর মনে পড়ছে না। 🙂
      ভাল থাকবেন জিসান ভাই। আলো চাই, আলো চাই।

  4. অন্য গান শোনাও আমায়,
    অন্য কথা বলো
    অন্য পথে হাঁটবো বলে
    দু’পা টলোমলো।
    একটি চোখ দেখবে বলে
    অন্য চোখ সাজে
    আলতা পড়া কিশোরী নূপুর
    রুনরুনিয়ে বাজে।

    কবিতা এমনই লিখিয়েই নিলো। (y) (y) (y) (y) -{@

    1. বাহ্‌! আমার ও লেখা যদি এরকম সুন্দর কিছু লাইনের, অনুভবের উপলক্ষ্য হয়ে থাকে; তবে আমার পাগলামি ধন্য। 🙂
      আর মোটেও মন খারাপ করে থাকা ঠিক হবে না। মন খারাপ আর নেইও।
      গ্রেট! (y)

    1. না ব্রাদার। ওটি আমার ভাগ্নির হেফাজতেই আছে। ঈদের আগে গিয়েছিলাম একবার বোনের সাথে দেখা করতে আর ওর কেনা মা’র জন্য কিছু জিনিসপত্র আনতে আমি বাড়ি যাব বলে। কিন্তু ডায়েরীর কথা ইচ্ছে করেই তুলিনি। পথে এক জ্ঞানী বন্ধুর সাথে দেখা এবং ইফতার। ওকে জানালাম ডায়েরীটা কালেক্ট করার প্ল্যানটা। ও বলল উলটো – পুরা রিকোয়েস্টের মত বলা যায়। “দোস্ত, ও ডায়েরী তুমি খুলোই না। মারা যাবা সময়ের কাছে। সময় খুবই দেঞ্জারাস।” আলাপ হয়েছে অনেক্ষণ। পরে ওকে বললাম “ঠিক আছে। যাহ্‌, ঈদে ডায়েরী নিচ্ছি না সাথে।”
      এই হলো অবস্থা। তবে নিয়ে আসব… 🙂

      “তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস
      অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস !!!”
      আমার দারুন পছন্দের গান।

      ভাল থাকবেন।

মন্তব্য করুন