ক্যাটাগরি কবিতা

প্রথম প্রেম

সৈকত দে ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার, ১১:২৫:১৩অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য
রূপ যেন তোর চাঁদের আলো, দেখতে লাগে ভালো তোর চোখে সারা ভুুুবন দেখে, মোর দুই নয়নের আলো। মুখখানি তোর চাঁদের মতো, মাথায় লম্বা কেশ। চলা ফেরা মন্দ না তোর, দেখতে লাগে বেশ। তোর ঐ, চিকন ঠোঁটের মিষ্টি হাসি। তাই দেখে, আমি স্বপ্ন বুনি রাশি রাশি। রাত জাগা ঐ স্বপ্ন গুলো- দেখতে দেখতে রাতের হয় যে [ বিস্তারিত ]

তোমার জন্য চেষ্টা

ফজলে রাব্বী সোয়েব ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার, ১০:২৪:৩০অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
আমি আজ তোমার জন্য একগুচ্ছ গোলাপ এনে রেখেছি, তোমার চুলের খোঁপায় পড়িয়ে দেব বলে। তাজা গোলাপের গন্ধ যদিও ছাপিয়ে যেতে পারবে না তোমার ভালবাসার সৌরভকে। আমি আজ তোমার জন্য বিশাল আকাশের ওই নিলীমার একটুখানি নীল রঙ জমিয়ে আমার কাছে রেখে দিয়েছি। তোমাকে আপাদমস্তক সেই নীল দিয়ে আবৃত করবো বলে, যদিও তুমি আগে থেকেই নিজেকে আবৃত [ বিস্তারিত ]

প্রিয় মানুষের বেঁচে থাকা

নিরব সাগর ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০৯:১৭:৩৮অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য
  কুয়াশায় সবকিছু অস্পষ্ট দেখা যায় অথচ তোমার মুখখানা জ্বলজ্বলে রাঙা পোস্টার হয়ে থাকে। সোডিয়াম লাইটের নিচে দাঁড়ালে সকলকেই অন্য রকম দেখায় অথচ তোমার চেহারা সব সময় অবিকৃত হয়ে থাকে। বয়স হয়ে যাওয়ায় সুন্দর চোখ ঘোলাটে হয়ে আসে অথচ তোমাকে দেখার জন্য চোখ দুটি সবসময়ই পূর্ণযৌবনা হয়ে থাকে। অনেক প্রিয় মুখ অপরিচিত হয়ে যায় অথচ [ বিস্তারিত ]

তেজোদীপ্ত মানবী

নূর হোসেন ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার, ১২:০২:৫৭অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য
অঙ্গনা তুমি স্রোতস্বিনী নাকি অশ্বের পায়ের নল? তুমি জন্মদাত্রীর গর্ভ কষ্ট- নাকি পদ্মপাতার জল? তুমি নির্যাতিত একরোখা- কেউ ডাকে পতিতা, কারো তুমি মায়ের আঁচল; প্রিয়তমা বনিতা। তুমি ধানের মঞ্জুরী স্নিগ্ধ শরৎ উড়ন্ত শান্তি কপোত, তুমি তুঙ্গ, তুমি তমিস্রা- আবার নিশুতি পুর্ণিমা রাত! তোমার যেমন খ্যাতি আছে তেমনি আছে বদনাম; শত্রুর তুমি আশীবিষ- অনাদৃত অনির্বান। পিতার [ বিস্তারিত ]

সহচর

কামরুল ইসলাম ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার, ১১:৪১:৩০পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
হিম হিম জোছনায়, কুয়াশা এলো নেমে ~ রাতের দ্বিপ্রহরে, জাগি মুঠোফোনের প্রেমে ~ সাঁঝ সাঁঝ আকাশে, মেঘের লুকোচুরিতে চাঁদ ~ স্বপ্ন গুলো উঠে জেগে, ভেঙে সীমানার বাঁধ ~ বিনা তারে কথা বলি, সংগোপনে বাঁধি ঘর ~ নিঝুম রাতে, জোনাকীর দলে, তুমি হলে সহচর ~ নিস্তব্দতা বাড়ে, গাঢ় হয় প্রেম, তুমি আসো আরো গভীরে ~ হারাই [ বিস্তারিত ]

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা ??

সুপায়ন বড়ুয়া ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার, ১১:১৮:১৭পূর্বাহ্ন কবিতা ৩০ মন্তব্য
রাজাকারের তালিকায় শহীদ গাজীর নাম। এই লজ্জা রাখি কোথায় ধুলায় মিশে মান। মনে বড় আশা ছিল বুকে ছিল সাহস। রাজাকারের খুলবো মুখোশ করি হাস ফাঁস। শ্বেত শুভ্র পোশাক পড়ে ঐ রাজাকার ঘুড়ে। শীতল রক্তে হিম ধরে যায় রক্ত মাথায় চড়ে। সেই পোশাকে আড়াল করে খুনের যত দায়। বুক ফুলিয়ে চলেন তিনি জাতি লজ্জা পায়। আর [ বিস্তারিত ]

সাদা প্রজাপতি

সিকদার সাদ রহমান ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার, ১১:১৪:০৯পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
  এই শহরের কোলাহল, জঞ্জাল, মেশিনের শব্দ আর ভাল্লাগেনা। ভাল্লাগেনা রোড ডিভাইডারের মাঝে দাঁড়িয়ে থাকা দেবদারু গাছ, ল্যাম্পপোষ্ট আর পিচ ঢালাই রাস্তা। যা কিছু আছে এই শহরে অক্সিজেন কিংবা কার্বনডাইঅক্সাইড এর সাথে। এই শহরে নিশ্বাস নিতে ভাল্লাগেনা। ঘন কুয়াশায় লুকিয়ে থাকা গাড়ির হেড লাইট আর ঘাপটি মেরে বসে থাকা শিকারের অপেক্ষায় দুষ্ট মানবের ভীড়ে আমি [ বিস্তারিত ]

আঁধার ভাঙা সূর্য [১৯৭১ এর কবিতা]

ইসিয়াক ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০৭:৩৮:১১পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য
  আঁধার ভেঙে দেখা দিলো নতুন আলোর রবি। শোষণের মাঝে লুকিয়ে ছিলো স্বাধীনতার ছবি। বহু দিনের অপমানের আর শোষনের বঞ্চনা। ক্রমে ক্রমে রুপান্তরিত হলো মুক্তির চেতনা। সীমার বাঁধন অতিক্রমে গর্জে উঠলো জাতি। বাঁধার বিন্ধ্যাচল পেরিয়ে এলো, নতুন প্রভাতি। লড়াই হলো রক্ত নিলো পাক সেনাদের দল। বুকের মাঝে বইলো ব্যথা চোখে অশ্রুজল। সেই রক্ত জলে শপথ [ বিস্তারিত ]

এখনও ভোর হয়

সাদিয়া শারমীন ২০ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ০৮:০২:৫৮অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য
এখনও ভোর হয়, কিশোরীর হাতের রাঙা আলতার মত টকটকে সূর্যটা জানান দেয় নতুন দিনের। পৃথিবী সাজে নব আলোয়। এখনও ভোর হয়, চপলা তরুণীর শাড়ীর ভাঁজে রোদ্দুরের খেলা। ছুঁয়ে যায় তনু- মন। পৃথিবী ভাসে অন্য আলোয়। এখনও ভোর হয়, কোনো এক গাঁয়ের বধূর রেশমি চুড়িতে অথবা- ব্যাস্ত কৃষাণির দিন শুরুতে, রোদ্দুর সাজে,কখনও মিশে যায় সুখ- দুঃখের [ বিস্তারিত ]

আমার সকল বিকেল গুলো তোমাকে দিতে ইচ্ছে করে

নিরব সাগর ২০ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ০৬:৫২:২৬অপরাহ্ন কবিতা ৩১ মন্তব্য
আমার খুব ইচ্ছে করে প্রতিটা বিকেল গুলো তোমাকে দিতে। তোমার সাথে পথ চলতে আমার খুব ইচ্ছে করে। তোমার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে আমার খুব ইচ্ছে করে । তোমার সাথে হালকা খুনসুটি করতে আমার খুব ইচ্ছে করে। তোমার সাথে কোন এক রেস্তোরাঁয় বসে সময় কাটাতে খুব ইচ্ছে করে। তোমাকে সাথে নিয়ে হালকা চায়ে চুমুক দিতে [ বিস্তারিত ]

নির্লিপ্ত ব্যস্ততা

তৌহিদুল ইসলাম ২০ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ১২:০৭:৩৫অপরাহ্ন কবিতা ৩৪ মন্তব্য
বিমূর্তায়নের সন্ধিক্ষণে- আত্মগ্লানির বিদগ্ধতায় নিমজ্জিত বেদুঈন, ভারাক্রান্ত হৃদয়ের যাঁতাকলে পিষে আজ হয়েছে শ্রান্ত-ক্লান্ত; নিষ্পেষিত। মরুর বেদুঈনের চোখের গহীন অন্ধকারে খেলাকরে, কৈশরের চোখে ভাসা একরাশ গোধূলি দুঃস্বপ্ন। বিস্বাদের তেঁতো প্রাপ্তি নিয়ে- পশ্চিমাকাশের রক্তিম ভেলায় লুকোচুরিতে ব্যস্ত পানকৌড়ি, বারংবার উড়ে যায় দিগন্তবৃত্তের অসীমপাণে। ঈশানী নক্ষত্রের মৃদুমধুর আলোতে, বেদুঈনের টোলপড়া গালের স্ফীত হাসি বলে দেয়- বিক্ষিপ্ত মনের অনেক [ বিস্তারিত ]

অপেক্ষা

ইসিয়াক ২০ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ০৮:২৩:৪৭পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য
ইচ্ছে ছিলো মন ভেজাবো, তোমার হাতটি ধরে । ভাবনাগুলো দিক হারালো, অমানিশার ঘোরে। ফূল ফুটেছে ঝিলের জলে, জলাকার চিকচিক। স্বপ্নগুলো মেলবে পাখা, ফিরলে তুমি ঠিক ঠিক । সেই আশাতে ই গুনগুনিয়ে, গাইছি দেখো গান। রাত নিশিতে ছন্দ সুরের, মিলিত ঐক্যতান। কি চাই তোমার মানসীপ্রিয়া, কিসে তুমি খুশি ? কি পেলে তুমি হাসবে বলো মন ভোলানো [ বিস্তারিত ]

ভালো থেকো তুমি পদ্ম পাতার জল হয়ে

সৈকত দে ১৯ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৯:১৮:২১অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য
ভাবের হাঠের রঙ্গ একদিন সাঙ্গ হবে, ভাঙ্গবে রসের মেলা, তুমি সেই দিন ঠাট্টা করে বলবে- তা ছিলো আমার ছেলেবেলা। সেই দিন কেউ ডাকবে না আর খেলায়, শূন্য হাতে দাঁড়িয়ে থাকবো ঐ খাদের কিনারায়। হাতের আঙুলের কাটাই হিসাব কষে- মিলবে না জীবনের অঙ্ক, চোখের জলে পত্র লিখেও- মিলবে না তোমার সঙ্গ। তোমায় নিয়ে স্বপ্নবুনেছি কত? হাজারো [ বিস্তারিত ]

সম্ভাবনা

কামরুল ইসলাম ১৯ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১২:০৪:৫০অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
স্বপ্নকে আর ছুঁই না এখন চাঁপা পড়ে আছে ঝরা পাতার মর্মরে সেই সুরে উদ্বেলিত হয় না মন বিষাদ ভরা বুকের আঙিনা, নির্ঝরে দুচোখ বর্ণহীন, আলপনায় ধুসর দৃষ্টি গড়ি যত, ভাঙে তত, নিয়তির বর্বরে স্বপ্নহীন পথে, জীবনের সুচনা হোক সৃষ্টি । যা চাই, ভুলে যাই, ভাগ্যের বিড়ম্ভনা না পাওয়ার মাঝে খুঁজে ফিরি সম্ভাবনা ।।

তবুও তোমাতেই হোক

সুপর্ণা ফাল্গুনী ১৮ ডিসেম্বর ২০১৯, বুধবার, ০৩:২৭:৩১অপরাহ্ন কবিতা ৪২ মন্তব্য
আজ তোমাতেই হবো বিলীন- শুনবো না শাসন-বারণ, মানবো না কোনো বাঁধন। খোলা থাক দক্ষিণ-বাতায়ন, আসুক না প্লাবন, আসুক অমানিশার ঘোর লগন। ভেঙে চুরমার হোক পাঁজর দু'খান, তবুও তোমাতেই হবো অশালীন। আদিমতার নেশায় মাতুক তনু-মন, নীরবতার চাঁদরে থাকুক ভাষার স্ফুরণ। চোখে চোখে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বহমান তবুও তোমাতেই হোক আমার ক্ষরণ। আকাশ নীলে মেঘবালিকার কাঁপন ছুঁয়ে যাক [ বিস্তারিত ]

আর্কাইভ