ভালো থেকো তুমি পদ্ম পাতার জল হয়ে

ভাবের হাঠের রঙ্গ একদিন সাঙ্গ হবে,

ভাঙ্গবে রসের মেলা,

তুমি সেই দিন ঠাট্টা করে বলবে-

তা ছিলো আমার ছেলেবেলা।

সেই দিন কেউ ডাকবে না আর খেলায়,

শূন্য হাতে দাঁড়িয়ে থাকবো ঐ খাদের কিনারায়।

হাতের আঙুলের কাটাই হিসাব কষে-

মিলবে না জীবনের অঙ্ক,

চোখের জলে পত্র লিখেও-

মিলবে না তোমার সঙ্গ।

তোমায় নিয়ে স্বপ্নবুনেছি কত?

হাজারো শব্দের উপন্যাস লিখেও-

বুঝানো যাবে না ক্ষত।

বিদায় বেলায় শুধু এটুকুই বলবো-

ভালো থেকো তুমি,সুখে থেকো,

পদ্মপাতার জল হয়ে….

মোট পড়েছেনঃ ১,৮৭৪জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. সব কিছুই একদিন শেষ হয় শুধু ভালোবাসা ছাড়া। সময়ের সাথে ওটা বাড়তে থাকে, নয়তো পরিবর্তিত হয়।

    কবিতা ভালো হয়েছে সৈকত।
    নিয়মিত লিখুন,
    শুভ কামনা 🌹🌹

  2. অসংখ্য ধন্যবাদ। আপনি আসলেই সুন্দর মনের একজন মানুষ। কথায় আছে যার মানসিকতা ভালো সৌন্দর্য তার কাছেই ধরা দেয়।
    আপনার জন্যও শুভ কামনা।

  3. “চোখের জলে পত্র লিখেও-
    মিলবে না তোমার সঙ্গ।”

    ব্যর্থ প্রেমের কল্প কথা
    আর কতকাল বলবে !
    মরিচিকার রঙ তামাশা
    আর কতকাল দেখবে ?
    বিজয়ী শুভেচ্ছা , শুভ কামনা

  4. সব কিছুই একদিন শেষ হয় শুধু ভালোবাসা ছাড়া।
    হাজারো শব্দের উপন্যাস লিখেও-

    বুঝানো যাবে না ক্ষত।

    চমৎকার লিখেছেন দাদা। ভালো লাগলো খুবর।

  5. বিদায় বেলায় শুধু এটুকুই বলবো-

    ভালো থেকো তুমি,সুখে থেকো,

    পদ্মপাতার জল হয়ে….

    ভালোবাসারা এভাবেই ভালো থাকুক।
    চমৎকার উপস্থাপন

    1. আমি ভোগবিলাস নয়,আমি সুখবিলাস চেয়েছিলাম। প্রকৃত ভালোবাসায় কোন মোহ থাকে না। চেষ্টা করি সবসময় নিজের সেরাটা দেওয়ার।

  6. এটাই জীবন, কাছের মানুষকেও দূরে চলে যেতে হয়। আবার সময়ের প্রলেপ সেই দুঃখ ভুলিয়েও দেয়।

    ……………..কষ্টের ছন্দে ভালোলাগা জানিয়ে গেলাম

  7. সবই শেষ হবে সাংগ হবে সব চাওয়া
    রবেনা কিছুই নেবার তুমি চলে যাওয়ায়।
    তারপথে পানে চেয়ে রব ভালবাসার চেরে
    সেইতো আমার প্রেম সেইত আমার জানরে
    আপন মনে চাইব তারে বাচি যতক্ষন।

মন্তব্য করুন