ক্যাটাগরি কবিতা

এ সভ্যতার মানুষ

আলমগীর সরকার লিটন ২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১১:৪০:০৭পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য
========================= সভ্যতা তুমি কত দূর সামনে এগুচ্ছো! এতো শিক্ষাদীক্ষা তবুও সভ্যতা তোমার চোখে- সেই আদিসমাজের চিত্র ক্ষণ! তবে বিজ্ঞান কি শিখাচ্ছে কি শিক্ষাল? শুধু বিদ্বেষ নাকি ধ্বসের রথ খেলার বলি; ধিক্কার জানাই, কাকে দিবো এই মানবতা না ঈশ্বর মুখি আকাশ, বাতাস, ভুমি মাটি? আর কত অন্তক্ষরণ দেখো শুধু মৃত্যু পর্যন্ত; আর কত আধুনিক হলে সভ্যতা [ বিস্তারিত ]

কবে ফিরিব মোর গাঁয়ে।

শাহিন বিন রফিক ২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০৬:২৭:২৫অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
কবে ফিরিব মোর গাঁয়ে- ব্যাঁকা মেঠ-পথ ধরে হাঁটিব কবে, শিঁশির ভেজা ঘাঁস পায়ের সাথে মিশে- কবে হবে একাকার। রাস্তার ধারে বরুই গাছে ঝাকুনি দিয়ে- বকুনি শুনিবো কবে, দলবেঁধে ঝিলের মাঝে-মাছ ধরিব কবে, কাঁদা ছুড়াছুড়ি করে-সারা দেহে কাঁদায় ভরিব কবে। কবে নিব ঐ মাঁটির গন্ধ নিশ্বাসের সাথে। শেষ বিকালে; কানামাছি-গোল্লাছুট-দাঁড়িযাবান্ধা; আবার খেলিব কবে, সন্ধ্যায় দেরিতে ফিরিলে-মায়ের [ বিস্তারিত ]

প্রতারণা

ইসিয়াক ২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০৫:৪৯:৫৯অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
তুই কেন হেসে হেসে, ফিরে তাকাস মেয়ে। আমি শুধু অবাক চোখে দেখি চেয়ে চেয়ে । ভালো যদি নাই বাসিস কেন ফিরে চাস। নাকি অহংবোধে, নিজের আবশ্যকতা বাড়াস। কত যে বাহানা তোর. কত ছলনা । সয়না এ জীবনে আর এ নির্মম প্রতারণা।

আত্মাহুতি

সুপর্ণা ফাল্গুনী ২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০৫:২৭:২২অপরাহ্ন কবিতা ২৩ মন্তব্য
কৃষ্ণকালো জলে মেয়েটি আত্মাহুতি দিলো- তার সাথে তার সাজানো স্বপ্ন,ভালোবাসা ও ছিলো। মনের ব্যাস-ব্যাসার্ধের হিসাবটা তার জানা না ছিলো। তাইতো সূলভেই সবার আপন হয়ে যেতো; অন্ধের মতো সবাইকে বিশ্বাস করতো- পাপ-পূণ্যের খতিয়ানটা মেলাতে পারলো না। সমাজের কদর্যতা ধরতে পারলো না। ভালোবাসা, ঘৃণার জ্যামিতিক নকশা অবোধ্য রয়ে গেলো । হীরকখন্ড আর পাথরের কাঠিন্য অজানাই রয়ে গেলো। [ বিস্তারিত ]

মহারাণীর প্রেমে

হালিম নজরুল ২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ১১:০৬:২২পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
মনের ভাঁজে জোস্নাপ্রপাত চুলের ভাঁজে ফুল বুকের ভাঁজে সুখের অসুখ প্রণয়ে আকুল। চোখের ভাঁজে লাজুক লতা ঠোঁটের ভাঁজে চাঁদ বাহুর ডোরে বিনাশী ঢেউ মায়াবী এক ফাঁদ। দুই বিনুনি মনহরণী আলতা রাঙা পায় রূপের আগুন আনলো ফাগুন মনের আঙিনায়। বচন যেন মিষ্টি মধু যাদুর পরশ হাতে এমন ফুলের ঘ্রাণ নিতে চায় জ্বোনাক জ্বলা রাতে। এরূপ চাঁদে [ বিস্তারিত ]

নববধুর করুন কান্না, পাঠ ২

সঞ্জয় মালাকার ২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ০১:১২:৪৭পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য
নববধূর করুন কানানা,, পর্ব ২// ক্ষমা কর স্বামী আমায়, আমি এখন পাপি ভাসুর শ্বশুর সবাই এখন এক হাতে দেয় তালি, প্রথম তোমায় না বলিয়া ভুল করেছি আমি। স্বামী, বলতে যদি আগে তুমি, থাকতো না গো দুঃখ দুঃখ ভুলে বুকে নিতামা মুছে সব কলঙ্ক। এইকথা শুনিয়া স্বামীর মাথায় পড়লো বাঁঝ হাহুতাশে প্রবাস ঘরে কাটায় দিন রাত। [ বিস্তারিত ]

প্লিজ

ইসিয়াক ২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৬:১৮:০৩অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
ফোনটা রেখোনা ............প্লিজ। একা বসে আছি তোমারই অপেক্ষায়, আর নিজেকে সামলাতে পারছিনা কিছুতেই জানো কিনা জানিনা. বোঝ কিনা বুঝিনা। আমি সত্যি আর পারছিনা প্রিয়তমা। আমার ঘেটে যাওয়া জীবনটাতে তোমাকে না পেলে, কোন কাজে মন বসবেনা কিছুতেই। তিন সত্যি বলছি। বিশ্বাস করো প্লিজ। একবার তোমার ঠিকানাটা দাও নাগো জান। ঠিক দেখো এক গোছা ফুল নিয়ে হাজির [ বিস্তারিত ]

কষ্টের বার্তা

সুপর্ণা ফাল্গুনী ২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৪:৫৮:১৭অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য
সাঁঝের ছায়া নেমে আসে ধরণীর বুকে, কোলাহল মুখর এ ধরাকে ভরিয়ে দেয়- নিস্তব্দতার আঁধারে। আষাঢ়ের ঘনঘটা কালো মেঘ আসে- চঞ্চল, অশান্ত মনটাকে নিশ্চল করতে, আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখতে। আনন্দধারাকে অমানিশার কালোতে ভরিয়ে দেয়- কষ্টের আর্তনাদ। পাওয়ার আনন্দকে নিমেষেই ধূলিসাৎ,ছারখার করে- হারাবার শঙ্কিত ছায়া। এভাবেই দুঃখরূপী রাতের আঁধার সবার মাঝে দেয় ধরা।

এই শহরের সেই মেয়েটি

সিকদার সাদ রহমান ২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৩:৫০:৩৫অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য
#এই_শহরের_সেই_মেয়েটি এই শহরেও একটি মেয়ে আছে যে শাড়ি পরে। লাল নীল বাতি আর ইট পাথরের মাঝে প্রতিমা প্রতিকে হেঁটে চলে। এই শহরের সেই মেয়েটি মবিল পোড়া গন্ধে শাড়ির আঁচলে নাক লুকায় কপালে লাল টিপ দিয়ে কর্পোরেট অফিসে চাকরি করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে রংগীন স্বপ্ন নিয়ে পিচ ঢালা পথে ঘামে, তাপে খরায় একাকার হয়। এই শহরের [ বিস্তারিত ]

ঘড়ি (শিশুতোষ ছড়া)

শাহিন বিন রফিক ২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০৮:৫৮:১৬পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য
  টিক টিক করে ঘড়ি বলে কি জানো? বলে সে, ঠিক সময় সব কাজ করো। খুব ভোরে জলদি ঘুম থেকে উঠো প্রার্থনা শেষ করে বই নিয়ে বসো। নাস্তা শেষ করে বই-খাতা গুছিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে স্কুলে চলো। দুপুরের টিফিনটা ঠিকমতো খেয়ো ছুটি হলে বাড়ি ফিরে পরে মাঠে যেও। সন্ধ্যা হওয়ার আগে খেলা শেষ করো এ [ বিস্তারিত ]

পত্রকাব্য

সুপর্ণা ফাল্গুনী ২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০৮:৩০:০৫পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য
রুগ্ন, মরা পত্রবল্লবের কম্পনে বেদনার সুর , অন্তিম যাত্রায় শরিক হওয়া উলঙ্গিনী পাতাদের আর্তনাদে - প্রকৃতি ও নারী একাকার বিরহের সুর-মূর্ছনায়। নবপল্লবের আত্নচিৎকারে উড়ছে নতুনের কেতন; গাত্রে মাখামাখি আঁতুড়ীয় সুবাস- আকাশ-বাতাস সুমিষ্টতায় পরিপূর্ণ ,উদ্বেলিত। শুকনো পাতারা আড়মোড়া ভেঙে ঝরে পড়ছে মৃত্তিকা গহ্বরে। চরণে শিঞ্জিনীর ছন্দঝর্ণা- ব্যথার আকুলতা ছড়ায়। অমরাযুক্ত স্তন্যপায়ীরা কুড়িয়ে সযতনে মুঠি মুঠি ধরে [ বিস্তারিত ]

মধুরিমাঃ আজ তোমার বিসর্জনের দিন

ইসিয়াক ২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০৭:৩৮:২৯পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য
মধুরিমা, শুধু তোমায় দেখবো বলে, মন খারাপ। তবু, এক আকাশ ভালোবাসা নিয়ে, এলাম ব্যলকনিতে। আজ যে তোমার বিসর্জনের দিন! আজ আমার স্বপ্ন ভাঙার দিন! এতো সেজেছো, তবু মনের কষ্ট লুকাতে পেরেছো কি প্রিয়তমা? কপালে পরেছো টিপ, চোখে কাজল, ঠোঁটে মেখেছো আগুন রাঙা রঙ। পুরো মুখ তোমার আবির রং এ রাঙা, এত সাজ এত অলংকার.....। অপরূপা [ বিস্তারিত ]

পরিণতির তৃতীয় পৃষ্ঠা

হালিম নজরুল ২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০২:৩৯:১৩পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য
তখন আমি নি:স্ব নিসম্বল একলা একা দাঁড়িয়ে ছিলাম ওঁতে খেয়ে পান্তা পানি ও অম্বল গা-খানাকে ভাসিয়ে দিলাম স্রোতে ভরদুপুরে স্রোতের সে কি তেজ! এক নিমিষেই ভাসিয়ে নিল দূরে আনলো টেনে শীর্ণ নদীর লেজ সাগরবুকে বিকেল সন্ধ্যা ঘুরে সাগরবক্ষে অন্ধকার এক পথ চিনিয়ে দিল আকাশছোঁয়া কল যদিও সেথা ছিল আলোর রথ বেছে নিলাম প্রতারণার ছল তখন [ বিস্তারিত ]

শুভ সকাল

রুবিনা সুলতানা ২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ১০:৩০:০২অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য
  নিঃশ্বাসে নিলাম নিঃশ্বাস, বেঁচে থাকার আশায় বিভোর বিশ্বাস। গোধূলির আকাশে কিছু সূর্যের আলো নিলাম বেঁধে, ফুল ফুটবে আলোর নির্যাসে। শালিকের উড়াউড়ি বেশ তো জমেছিল দূর্বার চরে, হাসির ঝলক তাই অধর কোনে। সুখ কি ক্ষণিকের ক্ষণশ্বর তবে কিছু দায়িত্ব রয়ে গেল দিন শেষে। যদি ভোরের আলো দুর্বা যায় ছুঁয়ে, তবে কোকিল ডাকবে বসন্তে। মায়ার বাঁধন [ বিস্তারিত ]

আত্মলিপি

কামরুল ইসলাম ২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ১০:০৩:৫৬অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য
যতটা পথ চলি, দুর দুরান্তে ~ ততটা ধারণ করে বহন করি, অন্তস্থলে ~ সম্পুর্ণই আচ্ছন্ন করে রেখেছো, চিন্তায় চেতনায়, কর্মকাঠামোতে ~ এই টান নিবিড় আলিঙ্গন করে, হৃদয়ে সহবাসে ~ রন্ধে রন্ধে ছুঁয়ে যায়, মনের গভীরে ~ প্রস্ফুটিত হই, সুবাস বিলাই, যথারীতি ~ স্বপ্ন বুনি আকাশের বুকে, চিত্ত বর্ণীলে ~ জেগে উঠি, নিস্তব্ধতা ভাঙি, জোনাকির আলোতে [ বিস্তারিত ]

আর্কাইভ