ক্যাটাগরি কবিতা

তুমি এমন কেন???

রেজওয়ানা কবির ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ১২:০৫:৩৮পূর্বাহ্ন কবিতা ২৩ মন্তব্য
তুমি কেন এমন??? তোমাকে নিয়ে ভাবতে ভাবতে সত্যি আমি বড় ক্লান্ত আজ, আমার সব প্রিয় জিনিস শুধুমাত্র  তোমার জন্য হারিয়ে যাচ্ছে, যেমন আমার শখের সাজ,আর প্রয়োজনীয় কাজ😭😭😭 আজ আর আমি শখ করে কাঁচের চুড়ি কিনি না, রাস্তায় বেলি ফুল দেখলে চিৎকার করে ডাকি না। আজকাল প্রচুর বৃষ্টি হয়,গাছে এত সুন্দর কদমফুল,,,,, কিন্তু তবু আর আগের [ বিস্তারিত ]

নতুন আলোর বিভাস

মোনাব্বার হোসেন ৫ আগস্ট ২০২০, বুধবার, ১০:২৯:০৮অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
অজস্র লাশের নিনাদে মানুষের চোখে বিষাদের ছায়া ললাটে স্পষ্টতই ফুটে উঠেছে দুশ্চিন্তার বলিরেখা‌ , হেঁটে চলেছি মাইলের পর মাইল জনমানবহীন একা, খুঁজে চলেছি গন্ধরাজের ঘ্রাণ পাবো কি তার দেখা ?   উৎকণ্ঠা আর আহাজারিতে ভারি হয়ে আছে চারপাশ ক্রমাগত বেড়েই চলেছে গুমোটহাওয়ার নাভিশ্বাস, শিল্পবর্জ্যর ধুম্রধুয়ায় স্পষ্টত ওজনস্তরের বিভৎসতা বেড়েই চলছে অবিরত , ঘৃণা আর দহন [ বিস্তারিত ]

অস্তিত্বে সান্দ্রতা

সৌবর্ণ বাঁধন ৫ আগস্ট ২০২০, বুধবার, ০৯:৩৩:৫৩অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য
দুম করে উড়ে এলো, ধরো সপ্তর্ষিমন্ডল থেকেও আরো দূরে, কোন অচিন ছায়াপথে বসে থাকা, অরূন্ধতীর দীর্ঘশ্বাস! ধুতুরা ফুলের সাদা খোঁপার মতো, আন্তঃজাগতিক মহাশূন্যতাকে অতিক্রম করে, উড়ে এলো একপশলা মহাজাগতিক বাতাস! মাথার অগোছালো দুর্লভ চুলে আলতো করে, বুলালো হাত, মায়ার দলিল লিখতে গিয়ে রাজ্যশ্রীর নিঃশব্দ বুকে, এখন শুধুই দীর্ঘশ্বাস, খুলির ভিতর পাক খেয়ে জমে আছে অক্ষিকোটরে! [ বিস্তারিত ]

অভিলাষ

খাদিজাতুল কুবরা ৫ আগস্ট ২০২০, বুধবার, ০৫:৫০:৫৬অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য
আমার অভিলাষী মন তোমাকেই ভালেবাসে অনুক্ষণ, বোঝেনা সে, অহেতুক জিদে বাসনা পোষে, তুমি ও যে ভালোবেসেছিলে কোনো একদিন কিছুক্ষণ। আশার বীণায় বাজে কেটে যাওয়া সুরের অনুরণন! এ যে ভ্রম মানেনা তনু মন ভাবে বুঝি বা ছিলো প্রেম! অভিলাষী মন খোঁজে তোমায়, ভাবে চাঁদের কিরণ, অমাবস্যা কেটে গেলে বুঝি ফিরবে পঞ্চমীর দিন। বোঝেনা মন চাঁদ ফেরেনা [ বিস্তারিত ]

সুখে থাক চাঁদ

আলমগীর সরকার লিটন ৫ আগস্ট ২০২০, বুধবার, ১০:৫৪:১০পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য
বিশ্বাস জেনো গা ছাড়া তাস বুকে হাত দিয়ে বলতে পারবে না কোনদিন যে চাঁদ, বামনের গায়ে আঁধার ছিল, বুঝতেই পারেনি- কি আশ্চর্য রাতের গায়ে চাঁদ জ্বলচ্ছে বেশ! এখন জানালার ফাঁকে চাঁদ দেখা হয় অহরহ- সব জেনো এক বৃষ্টিহীন- ছায়াহীন মৃদল পথ। অথচ সেই চাঁদ কতদিন হলো দেখা হয় না আর বৃন্দবন জুড়ে শুকে যাচ্ছে গোলাপ- [ বিস্তারিত ]

বিখন্ডিত

সৌবর্ণ বাঁধন ৪ আগস্ট ২০২০, মঙ্গলবার, ১২:০৩:১৮অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
কসাইয়ের ছুরির খিপ্রতায় ফালা ফালা মাংস, যকৃত- চর্বিতে মোড়া হাড়-হাড্ডি, আঙ্গুর ফলের মতো নড়ে! অস্পষ্ট নোনা রক্তের গন্ধে- গা গুলানো বিকালে, আমার জ্যন্ত হৃদয়- কেটে ফেলেছিলে; মস্তিষ্কের শাঁসে জমছে ধূসর ক্ষয়! মগজ কড়াইয়ে কড়া তেলে ভেজেই চলেছে- অত্যুৎসাহী কিছু রমণী! তাজা ফুল কেটে মমি করে আহ্লাদী ড্রেসিং টেবিলে, গোছানো বেশ! পাউডার, লিপস্টিকের কড়া গন্ধে, জ্বলে [ বিস্তারিত ]

একগুচ্ছ রুবাইয়াৎ 

মাহবুবুল আলম ৪ আগস্ট ২০২০, মঙ্গলবার, ১১:৩৩:৩৭পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য
মাহবুবুল আলম // রুবাইয়াৎ || ১ পশু জবাই করে সবাই করলি যে আজ ঈদ খেয়ে দেয়ে নাক ডাকিয়ে দিলি সুখের নিদ ভাবলি না রে, যদি তোর ঘুম না ভাঙ্গে আর এক পলকে সুখের জীবন হবে যে আন্দার। রুবাইয়াৎ || ২ এই দুনিয়ার সরাইখানায়, দুদিনের মেহমান ওপার থেকে এলে ডাক, সেখানে চলে যান দুই দিনের এই [ বিস্তারিত ]

দূর আকাশে স্বপ্ন

সিকদার সাদ রহমান ৩ আগস্ট ২০২০, সোমবার, ১১:৪০:৫১অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
    বিষন্ন আকাশে  ঘোর অন্ধকার লাগা মেঘ, দূর থেকে হাত বাড়িয়ে পূর্নিমা পেতে চাই লক্ষ তারার ভীড়, আমি আমার তারাটি খুঁজি। খোলা মাঠে শুয়ে, আকাশে সব কাছের মানুষ গুলো দেখি। দূ.......র থেকে দূরে!   চোখ বন্ধ করে নেই সামান্য অবকাশ, আমার আমি বলে কিছু নেই! সিগারেটের সুখ টানে ধোঁয়ায় উড়তে দেখি স্বপ্ন, কুয়াশার মতো [ বিস্তারিত ]

স্বপ্নের কারিগর

সুপর্ণা ফাল্গুনী ৩ আগস্ট ২০২০, সোমবার, ০৯:০৯:২৫অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য
  বিচিত্র ধরণীর ধূসর-আঙ্গিনায় এক একটি স্বপ্নের পালক ঝরে পড়েছে। আশা ভঙ্গের বেদনায় রক্তাক্ত হৃদয় আজ ধ্বংসের মাতমে উদ্যম নৃত্যরত। স্বপ্নবিলাসী হৃদয় স্বপ্ন-ভঙ্গের আঘাতে ভালোবাসাকে করেছে খন্ড-বিখন্ড, হৃদয়কে করেছে স্বপ্নবিহীন মরুভূমি। স্বপ্ন-বোনার কারিগর যে, হারিয়ে গেছে অন্য কারো হৃদয়ে স্বপ্নের জাল বুনতে। সে যে কেবলই স্বপ্নের কারিগর-তাইতো। কারো হৃদয়ে স্বপ্ন-বোনা শেষ হলেই- সে অন্য হৃদয়ে [ বিস্তারিত ]

শ্রমিক

সঞ্জয় মালাকার ৩ আগস্ট ২০২০, সোমবার, ০৫:৪৬:০৫অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য
চাই গো এক ফুটো তৃষ্ণার জল,আপন ভেবে তুলিয়া দিও বাঁচাতে মোর জীবন! ----------------------------------------------------------------- যদি সময় হয় তরা দেখে যেও,এই গরমে গরীবের মূল্যটা হয় কথ, তবে কোন কথা নয়,ক্লান্ত শরীরে ঘামের দূর গন্ধ নিয়ে হবে পরিচয়! হবে নতুন শহরে নিত্য নতুন মানুষের সঙ্গে দেখে,হেব বেঁচে থাকার লড়াই, দেখি কে জিতে কে বাঁচে,কে হয় সংগ্রামী! --------------------------------------------------------------------   [ বিস্তারিত ]

করোনা কালের ঈদ ২ !

সুপায়ন বড়ুয়া ৩ আগস্ট ২০২০, সোমবার, ১১:৫১:১৫পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য
আবার এসেছে ঈদ আমার প্রিয়তম বাংলায় করোনা কালের দু:সহ স্মৃতির আনন্দ বেদনায় করোনায় আক্রান্ত আর মৃত্যুর মিছিলের যখন গতি বেড়ে যায়। আবার এসেছে ঈদ আমার সোনার বাংলায় কারখানার কলের চাকা যখন থমকে দাঁড়ায় শ্রমজীবি মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে যায়। আবার এসেছে ঈদ আমার প্রাণপ্রিয় বাংলায় শিল্পের চিমনির ধোঁয়া যখন বন্ধ হয়ে যায় কাজ হীন [ বিস্তারিত ]

মোনাজাত

আলমগীর সরকার লিটন ৩ আগস্ট ২০২০, সোমবার, ১০:৩৬:২৭পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
============================= এই রক্তধারা আর্তনাদে মুছে যাক- মুছে যাক করোনার বীজ; এই প্রার্থনা কবুল কর- রবউল আলামিন! দেখেছো কত আত্মত্যাগে মহিমান্বিত তোমার আরাধনায় আজ মশগুল। ঈদ গাহে করুণ অশ্রুজলের মোনাজাত, মুক্ত কর এ করোনা কে। তোমার বিশ্বাসে জানি থাকবে না এই আতঙ্কের হু হতাশ, ঘুরে দাঁড়াবে বিশ্ব সমাজের হালচাল- প্রভূ এ রক্তধারায় কবুল কর মোনাজাত। ১৯ [ বিস্তারিত ]

বেড়া

ছন্দা দাম ২ আগস্ট ২০২০, রবিবার, ০৭:২৪:৩৮অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য
ক......কাঁটা তারের ওপার থেকে ও বাড়ির আমিনা,😊 হেকে বলে কইরে জয়া... রান্না-বাটি খেলবি না? খ.....খালি পেটে কেঠো হাসি, । জয়া বলে,.. না রে সই, বাবা গেছে খুজতে কাজ, খাব,ঘরে খাবার কই? গ......গলাটাকে খাটো করে.. আমিনা তাকে ডাকে ধীরে, এই মুড়ি বাতাসা খেয়ে... ‌ক্ষিধেটাকে রাখ মেরে। ঘ......ঘরে ঘরে একই হাল, করোনার মারে সই, রিলিফের চাল ডালে.... [ বিস্তারিত ]

নিষাদী

সৌবর্ণ বাঁধন ২ আগস্ট ২০২০, রবিবার, ০২:১৩:৫৭পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য
মেগাসিরিয়ালের বর্ণাঢ্য শোভাযাত্রায় মারা গেলো, রক্তাক্ত কুমার! শোকর‍্যালীতে মগ্ন নারীরা, যুগপৎ হাঁটে পর্দার এপার-ওপার! যাদুকরী হতে চেয়ে বিসর্জন দিলে রাজ্য প্রেম সবই, এখন রাজত্ব আছে! শুধু প্রেম উড়ে গেলো- কোথায় কে জানে! পাড়ার বাতাসে এই কানাকানি, মরে যাবে সুদর্শন যুবরাজ! সেই দুঃখে একই ঘরে- শোকগ্রস্ত জায়া ও জননী! অথচ তোমার চোখে ইটের স্তূপের মতো, জমা [ বিস্তারিত ]

মাহবুবুল আলমের গুচ্ছকবিতা

মাহবুবুল আলম ১ আগস্ট ২০২০, শনিবার, ০৯:০৯:৩৯অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য
১. তবু অপেক্ষায় থেকো || তুমি অপেক্ষায় থেকো যদি কোনোদিন এ- গ্রহণকাল কেটে যায়; তবে সূর্যস্নান থেকে শুরু করে, জ্যোৎস্নার বৃষ্টিতে ভিজে হেঁটে যাবো অরণ্যের পথে, তারপর সেখানে মায়াবৃক্ষের তলে দাঁড়িয়ে তোমায় বুকে নিয়ে, নিষ্কাম পবিত্র ভালোবাসার বৃষ্টিজলে- দহনকালের সব আগুন নিভিয়ে দেবো। তবু বলি অপেক্ষায় থেকো যদি আর না ফিরি তবু অপেক্ষায় থেকে তোমার [ বিস্তারিত ]

আর্কাইভ