বৃষ্টির ছোঁয়ায় নাইট কুইনের পরাগরেণু জুবুথুবু, আধখানা মৃগাঙ্ক বিনাতারে আলোকিত করেছে মনন-দ্বার। সেইপথে সঙ্গী হয়েছে প্লাজমা দশাস্থিত উজ্জ্বলতর, সুবৃহৎ গোলাকার বস্তুপিণ্ড। রাতের নিস্তব্ধতা ছিঁড়ে ঠিক অভিসারে মেতে উঠেছে- শ্বেত-বসনা মৃগাঙ্ক, রাতের অঘোষিত রানী। শেষপ্রহরের আলো-আঁধারির ভাঁজে ভাঁজে রহস্যময়ী নারীর আঁচল লেপ্টে আছে মায়াবিনী ধুম্রজালে; প্রভঞ্জনে তরঙ্গায়িত আশার দ্বিধার দোলাচল- কৃষ্ণকালো সরোবরে বিম্বের সন্তরণ আশাবরী-মূর্ছনায়। [ বিস্তারিত ]








