ক্যাটাগরি সাহিত্য

শঠতার ফেনা

কান্ত রায় ৪ এপ্রিল ২০২১, রবিবার, ০১:১৬:১৫অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
প্রণয়িনীর বিষমিশ্রিত দংশনে— ফিনকি দিয়ে আমার মুখ থেকে, বের হতে থাকে- শঠতার ফেনা; ডাকিনিবিদ্যার ব্যাভিচারে— ভেদ মারায় যে অঙ্গনার ক্রোড় রিক্ত হলো— অহমে তিনি আমার খুব চেনা! ঘরের দক্ষিণ দেওয়ালে, টানিয়েছি যে ঊর্বশীর দূর্নীতিগ্রস্থ পাহাড়ে’র বিরল ছবি! সে পাহাড় বেয়ে নেমে আসে— মরণোন্মুখ পাঁচালী। বাস্তুবিজ্ঞান বোলে— এতে নাকি রাজস্বে বাড়ে- বিলুপ্তপ্রায় যতো আছে বিশ্বাস; আর [ বিস্তারিত ]
আজও মনে পড়ে সেই দিনগুলোর কথা, যেদিন গুলোতে আমরা দু বন্ধু মিলে, বাসন্তী ফুল গাছের নিচে বসে কাটিয়েছি প্রহর । আমার সব, সব মনে আছে, কিন্তু তুমি নেই, বন্ধু। সকাল বেলা একসাথে হাতে হাত রেখে দৃপ্ত পায়ে পুলকিত মনে আমরা হেঁটেছি কত, আজ তা শুধু মাত্র স্মৃতি হয়ে মনে উঁকি দেয়। স্কুলের টিফিনের সময়গুলোতে করেছি [ বিস্তারিত ]

ভোর

আলমগীর সরকার লিটন ৪ এপ্রিল ২০২১, রবিবার, ০৯:৫৫:৪৩পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য
দু’নয়ন জুড়ে ভোরের শিশির সিক্ত সূর্য রজনীগন্ধার সুবাস ঝরানো ক্ষণ দীপ্ত; সন্ধ্যার হাহাকার যেনো নিভ নিভু আলোর শিখা চাওয়া- রাতটুকু স্বপ্ন বিরল চাঁদ; অথচ আধারের কায়া গল্প কেউ জানে না- জানতেও পারে না তারপরও আবার কোন নতুন প্রজন্মের ভোর হয় -এভাবেই চলতে থাকে শত কিছু নিয়মের ভোর; গন্ধরা আবার নতুন ভাবে রূপধারন করে বৃষ্টির ফোটা [ বিস্তারিত ]

ভালবাসার গল্প

শামীনুল হক হীরা ৪ এপ্রিল ২০২১, রবিবার, ০৬:০৪:৩৯পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
প্রাণের চেয়ে বেশী আমি-                     তোমায় ভালোবাসী,নিঃসন্দেহে পড়তে পারব-                     তোমার জন্য ফাঁসি।এপাশ ওপাশ করি রাতে-                     ঘুম নাহি আসে,চোখ বুজিলেই স্বপ্নে দেখি-                     তুমি আমার পাশে।এত ভালোবাসি তোমায়-                     তবু কর হেলা,তোমার কথা ভাবতে ভাবতেই-                     কেটে যায় বেলা।এই দেহের শিরায় শিরায়-                     মিশে আছ তুমি,মনটা দিয়ে অনুভব করনা-                     কত ভালবাসি আমি।ভালবাস আমায় ঠিকই-                     বলতে কেন ভয়,তোমায় নিয়ে স্বপ্ন বুনি-                     অন্য [ বিস্তারিত ]

কেউ নেই।

মনিরুজ্জামান অনিক ৩ এপ্রিল ২০২১, শনিবার, ১০:৩২:৪৬অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
তোমাকে পুঁতে রাখি বুকে।। কৃষক যেভাবে পুঁতে বীজ কাঁদা মাটিতে। তারপর মাটি ফেড়ে বেরিয়ে আসে সবুজ শস্য। তুমিও আমার বুক ফেঁড়ে বেরিয়ে আসো___ ছড়িয়ে দাও ভালোবাসা, আমার বুকে জেগে থাকা চাষাবাদ কৃত জমিতে।।   তোমাকে হয়তো পাবোনা, হয়তো তুমি মিশে আছো, বহুদূর,অন্যকোন আত্মায় অস্তিত্বের মশাল জ্বালিয়ে। আমি এ ঘরে পড়ে থাকি একা, সন্ধ্যা প্রদীপ নিভে [ বিস্তারিত ]

যাপিত-যাপন

বন্যা লিপি ৩ এপ্রিল ২০২১, শনিবার, ০৮:০৮:৫৪অপরাহ্ন গল্প ১৮ মন্তব্য
একটা রাত খোলা চোখে কাটিয়ে যাবার পরে পাখির ডাক কানে বাজে। চিকন বা কর্কশ স্বরে ডাকাডাকি তে ভোরের অস্তিত্ব জানালা ভেদ করে হুরমুড়িয়ে অধিকার আর দাবিদাওয়া নিয়ে হাজির হয়ে যায়। কালো কাঁচের খোলা জানালার ওপারে কঙ্কালের মত শরীর নিয়ে দাঁড়িয়ে  থাকা ইমারত রোজ-প্রতি সময়ে নির্লজ্জের মত তাকিয়ে থাকে। এই তপ্ত চৈত্রের দিনে নির্বিবাদে অ-সংকোচে জানালা [ বিস্তারিত ]

তোমার জন্য( শেষ পর্ব)

জাহাঙ্গীর আলম অপূর্ব ৩ এপ্রিল ২০২১, শনিবার, ০৮:০৬:৫৪পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য
তুমি চাইলে আমি বিহগের মতো গান গেয়ে যাব, শুধু তোমায় শুনবো বলে। তুমি চাইলে আমি স্রোতস্বিনী হব, অবিরাম জল দেব তোমার জন্মভূমিকে। তুমি চাইলে আমি নেতা হব, বিশ্বনেতা, তোমার কথায় শাসন করব সারাবিশ্ব। তুমি চাইলে আমি ঘাসফুল হব, হওয়ায় দোল খাব তোমায় আনন্দ দেবার জন্য। তুমি চাইলে আমি কবি হব, তোমায় নিয়ে রচিব অজস্র কবিতা। [ বিস্তারিত ]

অচেনা শহর

সুপর্ণা ফাল্গুনী ৩ এপ্রিল ২০২১, শনিবার, ১২:০১:২২পূর্বাহ্ন কবিতা ২৬ মন্তব্য
চেনা শহরটা অচেনা সুরে মোহাবিষ্ট; পথের ধূলো গুলো পাষাণের ইমারতে বন্দী। শহরের পরভৃৎ স্বর বদলেছে স্বার্থের ঐক্যতানে; পথিকেরা পথ ভুলে অন্ধকার জগতের অভিসারে, চেনা মানুষগুলোর মুখোশে হেম-পেয়ালা উছলায়। সর্পবিষে দংশিত আশ্রয়দাতার সর্ব অঙ্গ- চেনা শহরের সূর্যটা ম্রিয়মান অশুভ মেঘদলে; চাঁদটা ও মুখ লুকিয়েছে আলোক-স্বল্পতার গগনে। চিনি মিশ্রিত ভালোবাসা পিঁপড়ার ওষ্ঠগহবরে; বিষাদে পূর্ণ অমৃতের জলকূপ- সময়ের [ বিস্তারিত ]

যেদিন প্রথম সেদিন বৃষ্টি

শামীনুল হক হীরা ২ এপ্রিল ২০২১, শুক্রবার, ১০:৩২:৪০অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য
এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে / ভাঙা স্বপনের সুর দিয়ে আসে এই আমাতে
আমার সকল কষ্ট সবই যেন বৃষ্টিকে ঘিরেই,যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম-সেদিন বৃষ্টি ছিল,যেদিন প্রথম ভালবাসার কথা বলেছিলাম-সেদিনও বৃষ্টি ছিল।যেদিন প্রথম তুমি আমার কাছে এসেছিলে-সেদিনও বৃষ্টি ছিল।যেদিন প্রথম অভিমান করেছিলে -সেদিনও বৃষ্টি ছিল।যেদিন আমার কাছ থেকে দূরে চলে গেছ-সেদিনও বৃষ্টি ছিল।যেদিন তুমি আমায় রেখে অন্যের ঘরে গেছ-সেদিনও বৃষ্টি ছিল।আজও অঝর ধারায় বৃষ্টি ঝরছে-আমার বুকে শুরু হয়েছে বজ্রপাত।তুমি [ বিস্তারিত ]

স্বতঃস্ফূর্ত অবহেলা

কান্ত রায় ২ এপ্রিল ২০২১, শুক্রবার, ১২:৪৬:৪৯অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
কাহারও কানের লতিতে জায়গা কিনেছি—দুই ক্রান্তি। স্থানীয় পরিহাস,ওই জায়গা আত্মসাৎ কোরে গড়ে তুলে— বেআইনী লালসার কামড়! কথা ছিলো—এখানেই বাজবে, সর্বাতীত-ধ্রুব দহনের মাতম; কথা ছিলো—এখানেই সাজবে, বিটপী-স্বর্ণ আমার কবর! আবার;তাহারে পড়তে গেলেই— বানানে অগুনতি ভুল হয়! এটা কি নাশকতা-না দূর্ঘটনা? তামাক ফোঁকার মতোন, যাহার প্রতিটি দম'ই য্যানো— জীবন থেকে নেওয়া শ্যাষ দম! তোষামোদের গায়ে হোঁচট খেয়ে—নখ [ বিস্তারিত ]

ইচ্ছের সীমানা

খাদিজাতুল কুবরা ২ এপ্রিল ২০২১, শুক্রবার, ১২:০৯:৩৪পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
  অক্ষত দেহে ইচ্ছের শব বয়ে বেড়াতে না পারলে কেউ কেউ কোমায় চলে যায়! আবার বিকলাঙ্গ শরীরে ও "স্টিফেন হকিং" ইতিহাস গড়ে দিয়ে যায়। ইচ্ছেকে তাই যাচ্ছে তা-ই করতে দেওয়া যায়না, ইচ্ছে বাঁচুক আত্মসম্মান নিয়ে, ইচ্ছে গড়ুক স্বপ্নের ইমারত। ইচ্ছেতে থাকুক বিবেকের আদালত, ইচ্ছেগুলো ক্রাচবিহীন চলতে শিখুক। ইচ্ছেরা স্বাধিকার ছেড়ে মানবতার পথে হাঁটুক, ইচ্ছেরা দুঃস্থ [ বিস্তারিত ]

ঈশ্বর

আলমগীর সরকার লিটন ১ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ১১:৪৩:১২পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
ঈশ্বর কার দোয়া কবুল করছে না ভাইরাস ছুটেই চলছে ঘর বন্ধী মন! ঈশ্বর সুন্দর পৃথিবীটাকে বাঁচাও; সোনালি ফসলগুলোর দম বন্ধ হয়ে আসছে; রঙে রঙিন হতে চাঁদ সরে যাচ্ছে বহুদূর অথচ মনের সংশয় বার বার আঘাত করছে- ঈশ্বর আমাদের দোয়া কবুল কর- এ বিভ্রান্তি দুর করে আগের সোনালি ফসলের হাসি দাও। ১৮ চৈত্র ১৪২৬, ০১ এপ্রিল [ বিস্তারিত ]

ঝড়ের খেলা

বোরহানুল ইসলাম লিটন ১ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ০৬:৫৯:০৭পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য
বিশ্বাসে বাঁধা ঘর তবু যেতে পারে নিমিষেই উড়ে তাণ্ডবে এলে ঝড়! গাছের শাখায় পক্ষী যুগল বলে হাসে আলাপনে, কে আছে নিঠুর আলাদা করবে যদি জেগে থাকি পণে! জীবনে মরণে সাথী দোঁহে মোরা একই বৃন্তের ফুল, ঠিক সেই ক্ষণে শিকারীর তির নিশানা করেনি ভুল। কচু পাতে ছিল দু’ফোটা অম্বু যেন মমতায় মাতি, একটু দোলায় বন্ধন ছিঁড়ে [ বিস্তারিত ]

তোমার জন্য( পর্ব ১)

জাহাঙ্গীর আলম অপূর্ব ৩১ মার্চ ২০২১, বুধবার, ০৮:২৬:৫৭অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
তুমি চাইলে আমি বিহগের মতো গগন পথে উড়তে পারি, বাঁধা আসলে তা উপেক্ষা করব। তুমি চাইলে আমি জোনাকির মতো আলো দিব  যেখানে আলো নেই সেখানে। তুমি চাইলে আমি আজীবন তোমার কাছে পরাধীন থাকব, কোনো দিন স্বাধীন হতে চাইবো না, শুধু তোমাকে স্বাধীনতা দেওয়ার জন্য। তুমি চাইলে আমি বৃষ্টি হয়ে ঝরব অবিরাম, কোনো অবস্থায় থামবো না। [ বিস্তারিত ]

মৎস বিলে সুখের ঘাঁটি

শামীনুল হক হীরা ৩১ মার্চ ২০২১, বুধবার, ০৭:৫৮:১১অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য
কই সোনার তিড়িবিড়িং পুঁটি রাজের লাফ,মলা মাছ ভাসতে দেখে মাছরাঙা দেয় ঝাঁপ।কাঁকড়ার চিমটি খেয়ে টাকির করুন হাল,ঢেলা বাবুর রাগ দেখে ব্যাঙ ফুলায় গাল।শিং মাছের ভাবখানাতে ক্ষুদ্ধ বাবু শোল,ঐ রাজ্যেতে সাপ যত পাকায় গন্ডগোল।টেংরার নীরবতায় চুপসে গেল বোয়াল,চিংড়ির নাচন দেখে টেপা বাকায় চোয়াল।কাইকার চোখ টিপেতে পাগল মাগুর ভাই,মৎস বিলের সুখ ঘাঁটিতে দুঃখ পায়না ঠাঁই।

মাসের সেরা ব্লগার

আর্কাইভ