ক্যাটাগরি সাহিত্য

একটি পতাকার জন্য

জাহাঙ্গীর আলম অপূর্ব ১০ এপ্রিল ২০২১, শনিবার, ১১:০৭:৩০পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
একটি পতাকার জন্য, হাজারো মায়ের কোল খালি হয়েছে, হরিত হয়েছে মা ও বোনের ইজ্জত। লুন্ঠন হয়েছে গৃহের পর গৃহ,   লুন্ঠন হয়েছে কত কি। রায়ের বাজার বদ্ধ ভূমি পরিণত হয়েছিল লাশের ভগ্ন স্তূপ ,কষ্টে জর্জরিত বেদনার স্থানে। একটি দেশের জন্য, একটি জাতির জন্য, মুজিবকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হতে হয়েছিল, শুধু নিজস্ব সংস্কৃতি জন্য, দীর্ঘ নয় মাস [ বিস্তারিত ]

ফেব্রুয়ারীর অশ্রু

কান্ত রায় ৯ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৮:২৮:৩৩অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য
এ কেমন অভিনব কানুনে রাতেরা আসে? বুকের কার্নিশে জগদ্দল পাথর রেখে—বাঁধ সৃষ্টির নিগুঢ় ব্যাঞ্জনায়— যে কালে হরদম চলে অপমানবাহী ভারী ট্রাক।ছাল-বাকলহীন বেলাজ গাছটার মতোন ঠায় দাঁড়িয়ে থাকা আমি; মৃত্যু আমাকে দ্যাখছে না। তোমাদের ফেলে দেওয়া—বাসি বিষাদ ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে,মানসম্মত-গুণগত সার মেনে গিলে খাচ্ছি প্রতিনিয়ত! ঘুমের তীব্রতা য্যানো— বিয়ের আসর ছেড়ে পলাতক বর; সমাজের কাছে [ বিস্তারিত ]

বুকেতে দাদীর ছবি-০২

শামীনুল হক হীরা ৯ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৪:১৮:৫৪অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
দাদাঃ-এতদিন ভাবলাম আর একটু সময় দেনা,এমন বউ আনব ঘরে যেন ফুল হাসনাহেনা।   নাতিঃ-দেশের অবস্থা ভয়াবহ টিভি থেকে জানলাম,করোনা যাবে বউ আসবে একথা মানলাম।   দাদাঃ-লক্ষী ভাই আমার দাদীর কথা বলিসনা আর,দাদী বিহীন সারাক্ষণি বুকটা করে হাহাকার।   নাতিঃ-যতই বল তুমি বিয়া ছাড়া কাজ হবেনা আর,এই স্বপ্ন বুকে নিয়েই সারাজীবন করব পার।   দাদাঃ-কথা দিলাম [ বিস্তারিত ]

বিরান বিষাদভূমি

রোকসানা খন্দকার রুকু ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ১০:১৫:৪৭অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য
পাশেই ব্যস্ত সড়ক। রাত যত বাড়ে, মানুষের অস্থির পদচারণা ম্লান হয়ে আসে, শিশির জমে নাগরিক ধূলিকণায়; আরো রাত হয়, বড় বড় গাছগুলো দাঁড়িয়ে থাকে ঠায়, কংক্রিটের প্রাংগণে তাদের ছায়া হয় আরো দীর্ঘ। এরপর শুধু জেগে থাকে রাত আর তিনটা কুকুর। হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে, অথচ আমার বিরান বিষাদভূমি ছুটে যেতে চায়--- পথ যায় [ বিস্তারিত ]

টুঙ্গিপাড়া

জাহাঙ্গীর আলম অপূর্ব ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ০২:৫৭:৪০অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
আয় ছেলেরা আয় মেয়েরা দেখবি যদি আয়, হাতে হাতে রেখে মোরা টুঙ্গিপাড়ায় যাই। টুঙ্গিপাড়া সোনার গ্রাম ইতিহাসের অংশ, চাইলে কেউ পারে না তা মনের অভিলাষে ধ্বংস। টুঙ্গিপাড়ার ছেলে হলো স্বাধীনতার জনক, তার অবদান বাংলার ইতিহাসে করছে মাইলফলক । রচনাকালঃ ০৮/০৪/২০২১

বেকুবনামা

নাজমুল আহসান ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ০১:০৫:২৬অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য
তুমি যে এক মস্ত গাধা, বুঝতে পার আজ? কোন খেয়ালে কর এমন আহাম্মকের কাজ! যা করেছ, বেশ করেছ; ভুল কোরো না আর। স্বার্থপরে ভরে গেছে জগৎ, এ সংসার। ছিলে কতো আপন তুমি! রাখত মাথায় তুলে! ফুরিয়ে গেছে ঠ্যাকা। দেখ, গেছে ঠিকই ভুলে। দরকারটা চুকে গেলে আপনজনও ভাগে! -এই কথাটা তোমাকে কেউ বলেনি এর আগে? নিজের [ বিস্তারিত ]

প্রচেতা

সৌবর্ণ বাঁধন ৭ এপ্রিল ২০২১, বুধবার, ১০:২১:৪৭অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
(১) এইতো সেদিন মাঘী পূর্ণিমার রাতে, তখন বুদ্ধের মুখে মাখা ছিল হাসি, জোয়ারের মতো রাশি রাশি! নাফনদী ধরে ভাসছিল অবিশ্রান্ত কয়েকশ ফানুস, হালকা আলোয় মিশে ছিল অন্ধকারে বেনামী মানুষ! বলেছিলে ফানুসের মতো বলেছিলে জোয়ারের মতো ভেসে যাবে ঠিক! কোথায় ভাসবে বলোতো, প্রশান্ত সাগরে? নাকি উত্তর সাগরে? কোথায় ভাসবে? যেখানে তাহিতি দ্বীপে পুরাতন চাঁদ স্নান করে [ বিস্তারিত ]

ব্রেনি ফিরিঞ্জি

আরজু মুক্তা ৭ এপ্রিল ২০২১, বুধবার, ০৯:৩০:১৭অপরাহ্ন রম্য ২৩ মন্তব্য
কবি সাবিতের চোখ খুলছে না দেখে ব্রেনি ফিরিঞ্জি জোরে চেয়ার টেনে বসলো। একটু খকখক করে কাশলো। " না বেটা কুম্ভকর্ণ। ঘুম ভাঙ্গে না। " এবার চোখের কাছে মুখ নামিয়ে ফুঁ দিলো। চমকে সাবিত সাহেব বললো, " কে? কে? " : ভয় পেলি রে শালা ? : কে রে তুই ? : শুধু কে কে করছিস [ বিস্তারিত ]

রাত

আলমগীর সরকার লিটন ৭ এপ্রিল ২০২১, বুধবার, ০৪:৩৫:৫৪অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
করোনা সময়ের ব্যবধানে কবিতা ঘুমে যাচ্ছে অথৈ সাগরে; প্রিয়জন ডাকলও ভাঙ্গছে না ঘুম কিংবা স্রোতের ঢেউ অথচ সময় মুল্য এখন অবক্ষয়; কবিতারা দাঁড়িয়ে আছে জোছনা আলোতে নয় তো সবুজ ঘাসের দোল দেয়া সিঁড়িতে- সুতরাং সময় এখন করোনা ছোঁয়া হাত! ফিরবে না আর মেঠোপথের ধূলিমাখা রাত। ২১ চৈত্র ১৪২৬, ০৪ এপ্রিল ২১ -----------------------------------

অলীক

খাদিজাতুল কুবরা ৭ এপ্রিল ২০২১, বুধবার, ১২:১৯:১১পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
তুমি যদি আমার হতে, যখন বাহির থেকে আসতে, কবি নির্মলেন্দু গুণের নায়িকার মতো শুধু ঘরের দরজা নয় মনের দরজাও খুলে দিতাম। ঘর্মাক্ত ক্লান্ত তোমায় গরম জলে স্নানের আদেশ দিতাম। ততক্ষণে এক কাপ লেবু চা তৈরি করে অপেক্ষা করতাম। তারপর তোমার কর্মক্লান্ত দিনের সাফল্যের কথা শুনতাম। তুমি যদি আমার হতে, সকালে তোমার কাজে যাওয়ার আগ মুহূর্তে [ বিস্তারিত ]

প্রশ্ন বাহানা

জাকিয়া জেসমিন যূথী ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ১১:৫২:৪৭অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
শোন, আমি তোমাকেই চাই একটু খুনসুটি, একটু তর্ক সারাদিন পর এসে বললে "যূথী, এটা কিন্তু ঠিক করোনি!" আমি "ওহ তাই?" বলে গাল ফুলাবো, বারান্দার এক কোণে গিয়ে আকাশ খুঁজবো এখানে শহর, গলিঘুপচির গায়ে গায়ে ঘেষা বাড়িতে আকাশ খুঁজতে গিয়ে দূরবীন তাক করতে হয়, তারপর খুঁজে ফেরা এক চিলতে আকাশ তাতে মন খারাপের তারা! তুমি ফ্রেশ [ বিস্তারিত ]

শেকড়ের সন্ধানে

জাহাঙ্গীর আলম অপূর্ব ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ১১:৩৫:১৯পূর্বাহ্ন কবিতা ৩ মন্তব্য
দৃপ্ত পায়ে পুলকিত মনে সবুজ শ্যামল গ্রামের পথে বয়ে বয়ে, যাচ্ছি আমি আমার শেকড়ের সন্ধানে, গ্রাম থেকে গ্রামান্তর। ঐ পথের ধারে দাঁড়িয়ে থাকা বুভুক্ষা কদম মালী, শুধায় আমারে যাচ্ছো কোথায়, বললাম শেকড়ের সন্ধানে ঐ দূরান্তে গ্রামে, শুনেছিলাম ওয়াজেদ মিয়ার কাছে, ওখানে নাকি আমার সপ্ত পুরুষ বাস করত, আমি দৃপ্ত পায়ে হেঁটে হেঁটে সেথায় যাচ্ছি বাহে। [ বিস্তারিত ]

চোতের দুপুরে

বোরহানুল ইসলাম লিটন ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০৬:৪৯:২৮পূর্বাহ্ন ছড়া ৮ মন্তব্য
ক্ষণ যেতো মোর চোতের খোঁজে দিন বা শেষে মাস, বুঝবে কি তা কিশোর বিনে দুষ্টুমির সেই আশ! বাপ মা কখন ভর দুপুরে একটু দিবে ঘুম, এই তো চাওয়া আম চোরাদের রোজ দিতো যা চুম। নাই বা বলি ঘুড়ির কথা গোল্লাছুটের দৌড়, গাল শুনে রোজ খেলছি তবু ধুমসে পুলিশ চোর। চুপটি খেলা চড়ুইভাতি কিংবা শাখে গান, [ বিস্তারিত ]

আমি আমার মত

শামীনুল হক হীরা ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ১২:০১:০৬পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য
চলার আঁকাবাঁকা পথে কত পড়ে কাদা,আমি সবার মত নই একে বারেই আলাদা।সুখী মানুষের পৃথিবীতে হয়তো,অন্য এক মানুষ আমি-           আমার হাসি দেখেনা কোন লোকে,নীরবে নিভৃতে কেটে যায় সময়-           সাত সমুদ্রের জল থাকে দু-চোখে।দুঃখ নেই কষ্টও নেই,যে গড়েছে বুঝবে সেই।হতে পারিনি আলেকজেন্ডার-                  হতে পারিনি মহাত্মা গান্ধী,হতে পারিনি মাহতির মোহাম্মদ-                  জীবনের সাথে করেছি সন্ধি।এগিয়ে যাব থামবোনা,করব উপলব্ধিস্বপ্ন রাজ্যের রাজকুমার হতে [ বিস্তারিত ]

হরতাল

সাখাওয়াত হোসেন ৫ এপ্রিল ২০২১, সোমবার, ০১:৪১:১৬পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
হরতালের পক্ষে-বিপক্ষের খেলায় পিষ্ট হচ্ছে লাশ পায়ের তলায় জ্বলছে আগুন, পুড়ছে দেশ বেওয়ারিশ বোমায়, ভাসে গনতন্ত্র রক্ত গঙ্গায় নাজেহাল হামলায় হচ্ছে ধ্বংস জানমাল বেহিসেবি খাতায়।   যাদের ইশারায় হরতাল ডেকে গলা ফাটায় সেই বাবুরা নরম বিছানায় নাক ডেকে ঘুমায় রাতের আঁধারে তাদের ফাঁদে কিশোরীরা সব হারায়, খেটে খাওয়া মানুষের ভাগ্যের থালা রাজপথে গড়াগড়ি খায়।

মাসের সেরা ব্লগার

আর্কাইভ