তোমার চোখ, তোমার প্রেমের কথা বলে! তোমার চোখ, তোমার আনন্দের কথা বলে! তোমার চোখ তোমার কষ্টের কথা বলে! তোমার চোখ, তোমার পাওয়া না-পাওয়ার কথা বলে! চোখ দেখেছি অনেক, কিন্তু কথা বলা চোখ আগে আর কখনো দেখিনি। হয়তোবা দেখবোও না আর কোনদিন। মানুষ তার সবকিছু নাকি মনে ধারণ করে? কিন্তু তুমি সব ধারণ কর তোমার ওই… [বিস্তারিত]
বিভাগ: সাহিত্য
অন্ধকার ভেদ করে পূব আকাশে উদিত হয় মুক্ত দিনমণি, মুক্ত পথ পেয়ে, আলো দেয় সবুজ শ্যামল প্রকৃতিতে। মুক্ত গগন পেয়ে বিহগ মেলে পাখা, নেই কো কোনো ভয়, স্বাধীনতার স্বাদে আনন্দে আনন্দে গেয়ে যায় গান দিনের পর দিন। মুক্ত স্রোতস্বিনী পেয়ে মাঝি যায়, স্বাধীনতার স্বাদে মনের অভিলাষে গান গেয়ে, অসুর দৈত্যাের নেই কো কোনো ভয়। যা… [বিস্তারিত]
রেল স্টেশনের গেটে নেমে ট্যাক্সিক্যাবের ভাড়া চুকিয়ে দিয়ে এক হাতে লাগেজ আরেক হাতে রাখা মেয়েটির হাত ধরে দৃঢ় পদক্ষেপে যুবকটি এগিয়ে গেলো স্টেশনের অভ্যন্তরে। স্টেশনের ভিতরে প্রচন্ড ভিড়। মেয়েটির দু'চোখে ভয়, বিস্ময়! সামনে এগোনোর মুহূর্তে কখন যেন সে যুবকের হাতের মুঠো ছেড়ে পুরো হাতটিকেই দু'হাত দিয়ে জড়িয়ে ধরেছে, কেউ-ই খেয়াল করেনি। - নদী, আমাদের ট্রেন… [বিস্তারিত]
বাজে নিহিত গর্জন; মেঘহীনা বাতাস যেমন, অকারণে মরে পড়ে থাকে মাকড়সার ফাঁদে! নীচে ঊষ্ণ রাজপথ ডুকরে ডুকরে কাঁদে, চিরঞ্জীব বনস্পতি ছুড়ে ফেলে অমরত্বের থলি, মধ্যরাতে ছেড়ে গিয়েছে আমাদের প্রিয় গলি! এখন অনির্বাণ শিখা তার দিচ্ছে অবশিষ্ট দহন, তুমি নাকি ছেড়ে যাবে এই প্রাক্তন শহর? একটা অদৃশ্য নদী এসেছিল ময়ূরাক্ষী চোখে, বলেছে সে এইসব গোপন খবর!… [বিস্তারিত]
আবার ঘুরে এলো ঝর্ণা মুনিয়ার পর্ব শেষ এভাবেই ঘুরে দাড়ায় বার বার সোনার বাংলা দেশ । বাহিরে লক ডাউন, কর্মহীন স্বামী ফুল বানুর উনুনে নাই আগুন শিশু সন্তানের ক্ষুধা মিটাতে বুকে আর্ত্নাদের ফাগুন । থেমে নেই তবুও বাংলা দেশ সামাজিকে অসামাজিক খবর করোনার করুন দাবানল শুধু দুস্থদের জীবন্ত কবর । সোনার বাংলা আছে কি সুস্থ… [বিস্তারিত]
ওগো প্রেয়সী, ভালোবেসে সৃষ্টিকর্তা সৃজিয়েছে এই ধরা। ভালোবেসে কবি লেখে কবিতা, শিল্প আঁকেন কত শত ছবি। যেদিন তোমার হাত আমি ধরেছি সেইদিন থেকে আমি খুঁজে পেয়েছি অজস্র স্বপ্ন তোমার স্পর্শ আমার হৃদয়ে সুপ্ত স্বপ্নগুলো আজ জাগ্রত হয়েছিল। আমি তোমায় কেন প্রপোজ করেছিলাম জানো, কারণ আমি তো তোমার চোখে রঙিন স্বপ্ন দেখেছিলাম, তুমি ছিলে স্বাপ্নিক বলে… [বিস্তারিত]
ধীরে ধীরে আকাশটা অন্ধকারে রূপ নিচ্ছে।দমকা হাওয়ায় আকাশের ঘন কালো মেঘগুলো দিশেহারা।কখনো উত্তরে কখনো বা দক্ষিন দিকে ছুটাছুটি করছে।এ দিকে প্রিয়তমা হারানোর শোক ইকরামুলের মনে কষ্ট ব্যার্থতার ঝড় বইছে তবুও বিশ্বাসে অটুট আছেন আল্লাহর উপর। মাতলীর অপারেসনের জন্য টাকা ও রক্তের যোগান এখনো হয়ে উঠেনি।হয়তো কিছুক্ষণের মধ্যে ডাক্তার এসে বলবেন -সরি!আপনার ওয়াইফকে আর বাচানো গেলো… [বিস্তারিত]
বউ ফোন দিয়েছিল রাত এগারোটায়। শুধু দেখেছি, রিসিভ করিনি। মনের ভেতর অনেক কথা জমা কিন্তু তাকে বলতে মন চাচ্ছে না। অভিমানে ফুলে আছি। ভেবেছিলাম তিনদিন কথা হয় না হয়তো আবারও ফোন দেবে। বউ বড্ড হিসেবী একবারের বেশী ফোন দিলে যেন তার ফোনের ক্ষয়ক্ষতি হয়ে যায়। আমার তো মন চায় প্রত্যেক কাজের ফাঁকে তাকে ফোন দেই।… [বিস্তারিত]
আমায় যদি গো তোমরা নির্বাসন দাও, তবে দিয়ে ঐ হিজলতলীর দ্বীপে, একাকি নির্জনে বসে থাকব প্রকৃতির সাথে, বসন্তের দিনে পত্র ঝরা পলাশ বৃক্ষের নিচে। বসন্তে কোকিলের সাথে মনের অভিলাষে গান গাইব। বিকালে লুকোচুরি খেলব ঐ গগনের কালো মেঘের সাথে, নির্বাসিত জীবনে একাকিত্বের জন্য যদি মনে বিষন্নতা আসে, তাহলে সন্ধ্যা বেলায় পাহাড় পাদদেশে বসে শুনব, ঝাঁকে… [বিস্তারিত]
আমি দুঃখের বেদন বুকে নিয়া হাসি মিথ্যা হাসি, যে মোরে আঘাত করে,আমি তারেই ভালোবাসি! যে আমারে হতাশার সাগরে ডুবাইয়ে মারিতে চায়, ভোলা মন কেন বারে বারে লুটিয়ে পড়ে তার পায়? যে মারে বুকে লাথি মোর,তারে লই বুকে টানি, যে আঘাতে জর্জরিত প্রাণ,যার কারণে মানহানি! যে দেখালো মিথ্যা সপন দিন রাত্রে বেশ, ঘুম ভাঙ্গলে তাকাই দেখি,… [বিস্তারিত]
আমি একটি সংবিধানের কথা লিখছি, যে সংবিধান বিনির্মানের পশ্চাতে রয়েছে, সুদীর্ঘ করুন ইতিহাস। যে সংবিধান রচিত হয়েছে লক্ষ শহিদের রক্তে, ইজ্জত হারা মা ও বোনের আত্মা চিৎকার। যার রয়েছে একশত তিপ্পান্ন অনুচ্ছেদ একটি প্রস্তাবনা ও এগারো ভাগে বিভক্ত। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সেই সংবিধানের অনন্য প্রধান বৈশিষ্ট্য। ভারত ও যুক্তরাষ্ট্রের সংবিধানের ধারায় রচয়িতা সেই সংবিধান… [বিস্তারিত]
আজ নীলার একটা বিশেষ দিন তাই, নিলা আজ নীল শাড়ি, কপালে নীল টিপ পড়েছে।আজ একটু বাহিরে যেতে মন চাইলো, তাই হুট করে বেড়িয়ে পরলো।তবু মনের বিষন্নতা কাটছে না।বাহিরে বের হয়ে রিকশা নিয়ে কিছু দূর যেতে না যেতে আচমকা আকাশ কালো মেঘে ঢেকে গেল।নিলার বিষন্নতায় মেঘলা আকাশ আরো বহুগুন বাড়িয়ে দিল। রিকশার হুক খুলে চিরচেনা ছোট… [বিস্তারিত]
এক পা স্বর্গে আমার, আরেক পা নরকে! একফালি বদ্বীপ গেয়েছিল শ্বাশত প্রেমের কীর্ত্তন, অমৃতের জল ভেবে গিলে নিয়ে নিষিদ্ধ যৌবন, পাথরের বালিহাঁস অনড় বারান্দায় স্তব্ধ মড়কে! শুধু বিকালের বহ্নিমান চিতা দিল অচেতনে চেতন, চুপিসারে চলে যায় রাধা! মহাকাল দিয়েছে শমন! আহা! জীবন মশলায় মেখে পার হলো চেখে চেখে, সেও তো ড্রেসিংটেবিলে পাড়ি দিল অর্ধেক জীবন!… [বিস্তারিত]
একটা বিকেল আমি তোমার নামে লিখে দিচ্ছি যে বিকেলে তুমি আমাকে ভালোবেসেছিলে একটা সন্ধ্যা তোমার পায়ে উৎসর্গ করলাম যে সন্ধ্যায় তুমি আমার কাছে এসেছিলে। একটা গোটা রাত আমি তোমার জন্য তুলে রেখেছি যে রাতে তুমি আসবে আমার কাছে আষ্টেপৃষ্টে জড়িয়ে ভালোবাসবে! যে গোলাপটা তুমি আমাকে দিয়েছিলে তা আজ শুকিয়ে কালচে, আমি আজও সযত্নে তুলে রেখেছি… [বিস্তারিত]
যে মানবের কথায় জীবনকে জেনেছি বুঝেছি জীবনের মর্মার্থ, তাই আজ গায় জীবনের জয় গান। মানব জীবনকে সত্যের আলো দিতে লোষ্ট্রাঘাতে রুধিরাক্ত হয়, জগতে সেই মানব জীবনই মহান। সেই মহামানবের কথা অনুসারে জীবন গড়লে ধন্য হবে জীবন, কিন্তু বর্তমান ফ্যাশনে হবে কষ্ট। সেই মহামানবের আদর্শ জগতের সেরা মান তবে দৃঢ়ভাবে, মানলে হবে না তো কোনো কিছু… [বিস্তারিত]
















