মূল লেখায় যান

শুভদৃষ্টি

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৭টি মন্তব্য

বাতাসে- আমি তোমার শরীরের গন্ধ খুঁজি, বৃষ্টির ফোঁটায় স্পর্শের মাদকতা; পাখির ডানায় উড়তে চাই- রাডারবিহীন ভালোবাসায়। প্রজাপতির প্রিজমে রাঙাতে চাই ভালোবাসার প্রাচীর; তোমার আলতো ছোঁয়ায় সুখের লোনা জল ছুঁয়ে যাক কপোল জুড়ে- প্রেমের বন্যায় আদিমতা উছলে পরুক শহরের অলিগলিতে। নষ্টনীড়ে নবপল্লব ফুটে উঠুক নবজাগরণে মলয় সমীরণে; তোমার বুক পকেটে জমাট বাঁধা তুষার-কামনার আলিঙ্গনে ঝরে পড়ুক… [বিস্তারিত]

জিজ্ঞাসা

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা৬টি মন্তব্য

হে বিভো, কেমনে স্থাপিলা শূন্যে সুধাকর আর সবিতারে, জিজ্ঞাসা আমার। হে বিভো, কেমনে স্থাপিলা অদৃশ্য সমীরে যা অনুভাবিত, জিজ্ঞাসা আমার। হে বিভো,কেমনে স্থাপিলা, এ নিথর মানব দেহে প্রাণ, জিজ্ঞাসা আমার। হে বিভো, কেমনে স্থাপিলা ঐ জোনাকির দেহে আলো, জিজ্ঞাসা আমার । হে বিভো, কেমনে স্থাপিলা স্তম্ভবেদি হীনা এই বসুমতী, জিজ্ঞাসা আমার। হে বিভো, কেমনে স্থাপিলা… [বিস্তারিত]

ইডিপাস রেক্স

আরজু মুক্তাবুক রিভিউ২৬টি মন্তব্য

সৃষ্টিকর্তা ভাগ্যে যা লিখে রেখেছেন তা কি খণ্ডন করা যায়? একে গ্রিক মাইথলজিতে বলা হয়েছে বিশ্ববিধান। বিশ্ববিধানে মানুষের হাত নেই।নিয়তি যেভাবে মানুষকে নিয়ে খেলবেন, মানুষ সেভাবেই খেলবে। এখানেই মানবজীবনের ট্র্যাজেডি নিহিত। শেক্সপিরিয়ান ট্র্যাজেডিতে মানুষের কর্মই তার নিয়তি। এই পৌরাণিক কাহিনীর বিশ্বাসকে ধারণ করে বিশ্ববিখ্যাত নাট্যকার সোফোক্লিস তাঁর বিশ্ববিশ্রুত নাটক ‘ ইডিপাস রেক্স’ লিখেন। সোফোক্লিস গ্রিসের… [বিস্তারিত]

দরজায় নক, ঠক ঠক শব্দের সাথে কলিং বেলের রিং টোনের শব্দে মালতী রান্না ঘর হতে দ্রুত দরজাটা খুললেন।শিকলে আটকানো দরজাটা একটু ফাক করে জিঞ্জাসা করলেন। -কে? -আপনাদের একটি চিঠি আছে। লোকটি দরজার ফাকে চিঠিটা মালতীর হাতে দিয়ে প্রস্থান নিলেন।চিঠিটা না খুলে রেখে দিলেন মালতী।ইকরামুল রাতে ঘরে ফিরলেন।মালতী চিঠিটা তার হাতে দিলেন।ওয়াস রুম থেকে ফিরে এসে… [বিস্তারিত]

অপেক্ষার প্রহর

ফজলে রাব্বী সোয়েবকবিতা১২টি মন্তব্য

একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে দাঁড়িয়ে ছিলাম তোমার জন্য, ভেবেছিলাম হঠাৎ করেই তুমি এসে আমাকে চমকে দেবে। তোমার জন্য অপেক্ষার প্রহরটুকু ছিল পরম আনন্দের। একটা অদ্ভুত ঘোরে ছিলাম, মনের মধ্যে এক সাংঘাতিক খচখচানি, বুক ধরফর করা, তারপরও কেমন এক ভালো লাগার অনুভূতি। কিন্তু এলে না তুমি কোন এক অজানা কারণে! ভালোবাসাটা আমার ঠুনকো ছিল বোধহয়, হয়তো পারিনি… [বিস্তারিত]

স্মৃতির ডায়েরি

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা১০টি মন্তব্য

আমার তেমন কোনো স্মৃতি বিজড়িত কিছু নেই, আছে শুধু ভগ্ন টেবিলের কোণে ধূলোবালি সংযুক্ত একটি ডায়েরি, তাতে কোনো সুখের কথা লেখা নেই, নেই কোনো সাফল্যের কথা লেখা। লেখা আছে কষ্টের জর্জরিত দিন গুলোর কিছু কথা, যা আমি সম্পূর্ণ লিখতে পারিনি, লিখতে গেলে চলে আসে বুক ফাটা চিৎকার। জীবনের সংগ্রামের কথা দিয়ে ভরা, সেই কথা গুলো… [বিস্তারিত]

এক দুপুরে

প্রদীপ চক্রবর্তীঅণুগল্প১৩টি মন্তব্য

সেই কবে শীত চলে গিয়েছে। এখন আর আগের মতো কুয়াশা এসে জমে না দূর্বাঘাসের উপর। নেই আজ এ বাড়ি থেকে ও বাড়ি কাঁধে করে মনু মিয়ার খেঁজুরের রস বিক্রি করার সেই শীতের সকাল। দিনবদলের পালায় একে একে ঋতু গুলো ক্রমশ সরে যাচ্ছে। সবে বসন্ত। পাখি ডাকে, বাড়ির শতবর্ষের নিমগাছ মাথাচাড়া দিয়ে ওঠে। বাংলাঘরের পাশে থাকা… [বিস্তারিত]

কতদিন দেখি না

আশরাফুল হক মহিনকবিতা৪টি মন্তব্য

খুব ইচ্ছে হচ্ছে , স্বপ্ন পাখিকে একবার দেখতে ! খুব ইচ্ছে হচ্ছে , স্বপ্ন পাখির সাথে একবার কথা বলতে । জানিনা,স্বপ্নপাখি এখন কোথায় আছে ! জানিনা,সে এখন কোন বনে বাস করে । বহুদিন হয়ে গেল স্বপ্ন পাখিকে দেখিনা, আমারও তো মন পোড়ে স্বপ্ন পাখির জন্য, স্বপ্নপাখি কি আমার জন্য একবারও ভাবে? খুব ইচ্ছে হচ্ছে একবার… [বিস্তারিত]

কোলাজ ২১

নাজমুল হোসেন নয়নকবিতা৭টি মন্তব্য

একটি কোলাজ যাত্রা ২ আমার নাভিমূলে ফোটা রক্তজবা তোর জরায়ুর জায়নামাজে সন্ধ্যা পূজার প্রদীপ হয়ে জ্বলে। বাম পাঁজরে স্তনাগ্রের ছোঁয়ায় সেরে ওঠে আমার নিদারুণ আসারতার অসুখ । তুই, আমি, আর পৃথিবীর, বহুকৌণিক ত্রিকোণমিতির মানচিত্রে জেগে উঠুক পৃথিবীর সর্বকালের যুগলদের স্বভূমি। পৃথিবীর শেষ রক্তজবা টি রুটি হয়ে ফুটক নবায়নযোগ্য ইশতিহারে পেটের ক্ষুধাই তো আরাধ্য ভগবান হে… [বিস্তারিত]

বাজারে গিয়ে তরমুজ আর বাঙ্গিওয়ালাদের দেখে দাঁড়ালাম। তরমুজওয়ালা সবাইরে তরমুজের গায়ে তবলা বাজিয়ে বলছে এইটা পাকা, টসটসে, মিষ্টি হবে লইয়া যান। সুবোধ বালকের মত সন্তুষ্টি নিয়ে লোকজন তরমুজ নিয়ে যাচ্ছে। বললাম- "ভাই, তবলা বাজায় বহুত ধোঁকা দিয়েছেন। তবলা বাজানো ছাড়াই একটা তরমুজ দেন।" কিছুক্ষণ আমার দিকে চেয়ে অন্য একজনরে বলে- "ওই তহিদ্যা! স্যাররে কোণার মালডার… [বিস্তারিত]

ভালোবাসা হচ্ছে

আশরাফুল হক মহিনকবিতা৫টি মন্তব্য

ভালোবাসা হচ্ছে ভালোলাগা, ভালোবাসা হচ্ছে ভালোবাসা, ভালোবাসা হচ্ছে অভিমান, ভালোবাসা হচ্ছে অনুরাগ, ভালোবাসা হচ্ছে একটু হাসি, ভালোবাসা হচ্ছে কান্না স্মৃতি, ভালোবাসা হচ্ছে আঘাত করা, ভালোবাসা হচ্ছে কাছে যাওয়া, ভালোবাসা হচ্ছে কষ্ট, ভালোবাসা হচ্ছে নিজের মতো, ভালোবাসা হচ্ছে মিষ্টি কথা, ভালোবাসা হচ্ছে আড়াল করা, ভালোবাসা হচ্ছে আঁধার রাতে, ভালোবাসা হচ্ছে মন খুলে, ভালোবাসা হচ্ছে জড়িয়ে ধরা,… [বিস্তারিত]

বৈশাখ

জাহাঙ্গীর আলম অপূর্বকবিতা১২টি মন্তব্য

বৈশাখ মাসের কাল বৈশাখী ঝড়ে, ইমু বাবুর ঘর নড়বড় করে।কাল বৈশাখী কালো ধোয়ার ফল, সজীব হচ্ছে অজীব আর অজীব হচ্ছে সজীব।ঝড়ের শেষে পর দিবসে,গহিন টিলা-পাহাড়ি গাঙে নাইতে যখন যাই, গাঙের টলমলে কাজল জল,মিষ্টি হেসে বলে, ওগো, কেমন আছ ভাই।তখন জলের সাথে মীনের সাথে করি, লুকোচুরি খেলা।নীল আকাশে কে দিল আবার, ধবল রঙের ভেলা।লাল মেঘের ভেলা… [বিস্তারিত]

ভালোবাসা মানে (পর্ব-০৭)

শামীনুল হক হীরাকবিতা১২টি মন্তব্য

ভালোবাসা মানে শুকনো নদীর জলের ঢেউ,ভালোবাসা মানে মনের কথা জানেনা কেউ।ভালোবাসা মানে মহাসমুদ্রে সাঁতার কাটা,ভালোবাসা মানে অভিমানের জোয়ার ভাটা।ভালোবাসা মানে চাঁদের মাঝে প্রিয়ার মুখ,ভালোবাসা মানে শত দুঃখেও হাজার সুখ।ভালোবাসা মানে কোকিল কন্ঠ প্রিয়ার গানে,ভালোবাসা মানে মন ছুটে যায় প্রিয়ার টানে।ভালোবাসা মানে হাসির মাঝে মুক্তো ঝরা,ভালোবাসা মানে নীরব মনকে পাগল করা।ভালোবাসা মানে অমাবস্যা চাঁদ প্রিয়ার টিপ,ভালোবাসা… [বিস্তারিত]

মিছিল

নাজমুল হোসেন নয়নকবিতা৭টি মন্তব্য

আমরা কি, তান্ত্রিক সাপুরের বাক্সকে জিভচেটে বানিয়ে ফেলবো পৃথিবীর থেকে এক বিঘাত লম্বা কাকতাড়ুয়া? আমাদের পূর্বপুরুষকে যে থালায় বিষ মাখিয়ে ভাত দিয়েছিলো মহাকালের চরে জেগে ওঠা নিদারুণ মাইক ফুলের মত রমনি । সেই থালায় শশাফুলের তীব্র থেকে তীব্রতর হলুদে আমি ভ্যানগোগের পাইচারি দেখতে পাচ্ছি বেমালুম। আমরা আগিয়ে যাচ্ছি বামপাজরের দিগন্ত রেখা বরাবর মরিচ ফুলের পাপ… [বিস্তারিত]

অপরূপ প্রেম

আশরাফুল হক মহিনকবিতা১৪টি মন্তব্য

যত দূরে তুমি রয়েছোচোখ দিয়ে তোমায় ততদূর দেখেছি । আমার দৃষ্টিতে রয়েছে চুম্বকের আকর্ষণতবুও অন্যকে ভালোবেসে যাই সদা সর্বক্ষণ । তোমার ছবি নয়নে ভাসেআমি মুগ্ধ হয়ে অজানার দেশে যাই বহুদূরে । চাঁদের দেশে যখন তুমি থাকোআমি পাখি হয়ে উড়ে বেড়াই তোমার চারপাশে । কি অপরূপ তোমার মুখখানিআমার চোখ দু'টি অপলক নয়নে তাকায়ে থাকে তোমায় পানে।… [বিস্তারিত]