ক্যাটাগরি সাহিত্য

খুব কাছাকাছি

আশরাফুল হক মহিন ১৬ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৮:০৮:২৬অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
কতদূর যাবি কত দূরে গেলে আমায় পাবি ! ভিনদেশী পরী লাল শাড়ি, লাল লিপস্টিক, লাল টিপ সুন্দর করে সেজে যদি আসতে পারো তবে আমায় পাবি । আর কতদূর যাবি আমায় পেতে হলে কবিতা জানতে হবে । বহু মানুষ আমায় খুঁজে পাইনি তুমি তো সামান্য একটি মানুষ কিভাবে আমায় খুঁজবে ? যতদূর যেতে ইচ্ছে হয় যেতে [ বিস্তারিত ]

পরকালের আপন কে? পর্ব -১

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৬ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৩:০৯:৫১অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
হাশরের দিনে বিচার বসবে, সকলেই খোঁজবে একটি নেকের আপন জন। না পেয়ে কাউকে বলবে তখন - নাই কিরে আপন কেউ? নাই কিরে আপন কেউ? এই ধরাতে কি সকলেই সকলের পর? ঐ ধরাতে আপন ছিল, মা,বাবা,ভাইবোন আর স্ত্রী সন্তান। আজ আমি বিপদে পড়েছি, নেই কেউ রক্ষা করার। একটি নেকের জন্য যাবে জনম দুঃখনী মাতার দ্বার, যে [ বিস্তারিত ]

বৈশাখ

আরজু মুক্তা ১৬ এপ্রিল ২০২১, শুক্রবার, ১২:৪৫:১৯অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য
  সাদা পান্জাবি পরবে বলে বৈশাখের তপ্ত দুপুরে অনেক হেঁটে, ভালোবেসে তোমার জন‍্য এনেছিলাম লাল উত্তরীয়। টি শার্টও মানায় তোমায় লাল রং চাই একতারা আর ঢোলের ছবি, একটা ঘড়ি না হয় দিলাম! আর এনেছিলাম তোমার জন‍‍্য সুগন্ধি বেলি, রজনীগন্ধা, মুঠো ভর্তি  আমার হৃদয়! আর এক বৈশাখেও যেনো থাকো সরব পাখির কলকাকলিতে ভালোবাসার প্রতীক হয়ে।। ১লা [ বিস্তারিত ]

ভালোবাসা মানে (পর্ব-০৪)

শামীনুল হক হীরা ১৫ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ০৭:২০:৩৩অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য
ভালবাসা মানে উজান গাঙ্গে রঙ্গিলা নাও,ভালবাসা মানে দুঃখে কেনা সকল ফাও।ভালবাসা মানে নীল বনের সোনালী লতা,ভালবাসা মানে আনন্দের মাঝে দুঃখ কথা।ভালবাসা মানে মহাসমুদ্রে প্রেমের বৃষ্টি,ভালবাসা মানে সুখী চোখে কষ্টের দৃষ্টি।ভালবাসা মানে পদ্ম দীঘির শাপলার মেলা,ভালবাসা মানে হাসি সাগরে কান্নার ভেলা।ভালবাসা মানে স্নিগ্ধ ভোরে শিশির কণা,ভালবাসা মানে ভয়ংকর গোখরার ফণা।।

ঘরের লকডাউন

রোকসানা খন্দকার রুকু ১৪ এপ্রিল ২০২১, বুধবার, ০৮:৫১:১৭অপরাহ্ন রম্য ২২ মন্তব্য
দেশে লকডাউন শুরু হলে ঘরেও নানারকম লকডাউন হয়। আজ প্রথম লকডাউন কেমন কাটল? কারও কারও অতি চমৎকার হলেও আমার ভীষন খারাপ। বউসহ সবাই বলে সরকারী চাকুরেরা নাকি অফিসে তেমন কাজকর্ম করে না। তাই লকডাউনে বউ বুয়াকে বেতন দিয়ে ছুটিতে রেখেছে। এখন সমস্ত কাজ আমাকে দিয়ে করাবে। সকালটাই এমন শুরু হলো- ‘এই শুনছ, বাবুর পটিটা ফেলে [ বিস্তারিত ]

চাষা শ্রমিক

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৪ এপ্রিল ২০২১, বুধবার, ০৭:১৩:৪৪অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
ওহে কামার, ওহে কুমার, ওহে চাষা শ্রমিক ভাই, তোমাদের মতো দেব্যতুল্য মানুষ ধরায় আর নাই। তোমাদের হাত ধরে হয়েছে সভ্যতার উত্থান, তাই সম্মিলিত কন্ঠে গাওয়া উচিত তোমাদের জয় গান। তোমাদের বক্ষে ভর করে চলে এই ধরার সকল গনি, করে শুধু শোষণ দেয় না কখনো কোনো ন্যায্য সম্মানী। তোমাদের শ্রমে আজ গড়েছে আধুনিক সভ্যতার ভিত, নানা [ বিস্তারিত ]

সমাসীনা

সৌবর্ণ বাঁধন ১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০৭:২৯:১৪অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য
উন্মত্ততা ফেলে মৃত তিমিদের কড়া হাহাকার, নিঃসঙ্গ দূরবীনে চোখ রেখে দেখে আজকাল বায়বীয় মানুষ! ঝুঁকে থাকে মাথা লোকাল বাসের সিটেতেই সাঁটা, প্রেমিকার মুখ খুঁজে খুঁজে প্রায়ই হয়ে দিশেহারা, অবোধ মনটা দিনান্তে তাই সিগারেটে দম নেয়, ফাঁকে কোন স্টেশন এলেই!   থার্মোমিটারে জ্বর একান্তে বাড়ছেই চড়া, বৈদ্য কোথায় পাবে প্রেমিক ও প্রেমিকারা? নুতন ভোরের দিনে অবরুদ্ধ নগর! [ বিস্তারিত ]

জীবনের পথে

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৩ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০৫:৫৬:৫৬অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
জীবন চলার পথে মানুষকে পারি দিতে হয়, কত সরল গরল পথ। চলতে হয় কত রংয়ের মানুষের সাথে, কেউ সুজন, আবার কেউ কুজন। তবুও চলতে হয় প্রতিকূল পরিস্থিতি, মোকাবেলা করে। জীবন যত দীর্ঘ হবে ঘাত প্রতিঘাত, তত বেশি পার করতে হবে। ততই মানুষ চতুর থেকে সুচতুর হবে। স্বল্প আয়ু কারো কাম্য নয়। রচনাকালঃ ১৩/০৪/২০২১

বলদনামা

নাজমুল আহসান ১২ এপ্রিল ২০২১, সোমবার, ১১:১৪:০০অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য
মানতে হবে স্বাস্থ্যবিধি, রাখতে হবে দূরত্ব। শুনছি বটে, মানছি না আর। দিচ্ছি না কেউ গুরুত্ব। দিব্যি সবই চলছে রে ভাই, সামনে, বাঁয়ে, ডাইনে। পড়াশোনা, উপাসনা আটকে গেছে আইনে। বছর গেল হেসে খেলে, বিদ্যালয়ও বন্ধ যে। লাভটা পেলুম ক'আনা ভাই? চোখ থাকিতে অন্ধ যে! সংক্রমণ হয় মসজিদে আর সংক্রমণ হয় মন্দিরে। সংক্রমণের ফান্দে কি আজ আমরা [ বিস্তারিত ]

ভালোবাসা মানে (পর্ব-০৩)

শামীনুল হক হীরা ১২ এপ্রিল ২০২১, সোমবার, ০৯:৪৭:১৭অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য
ভালবাসা মানে হল বিন্দু বিন্দু ভাব,ভালবাসা মানে হল ধৈর্য্যের অভাব।ভালবাসা মানে হল মরা গাছেতে ফুল,ভালবাসা মানে হল হারানো সব কূল।ভালবাসা মানে হল মনেতে ভ্রমর অলি,ভালবাসা মানে হল অসময়ে ঝরা কলি।ভালবাসা মানে হল এক বুক আশা,ভালবাসা মানে হল নির্মম হতাশা।ভালবাসা মানে হল আনন্দের সহযাত্রী,ভালবাসা মানে হল নিদ্রাহীন সব রাত্রি।ভালবাসা মানে হল জীবনে বসন্তের ফাগুন,ভালবাসা মানে হল [ বিস্তারিত ]

মুখ

আলমগীর সরকার লিটন ১২ এপ্রিল ২০২১, সোমবার, ০৪:১০:৩৫অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
এতটু মুখ ভরে হাসতে চাই অথচ কৃষ্ণচূড়া রাঙা পথ! লজ্জাবতি সাম্মনটুকু বুঝল না। তবুও হাটতে হাটতে ক্লান্তীহীন আলোক সজ্জা চাঁদের মুখ অথচ তারা জোনাকির পিটে বসে হাসে বেশ- আর একটু বার মুখ ভরে হাসে দাও প্রভু- উজ্জ্বল থাক তোমার পৃথিবী; দুনয়নের আলো- বৈশাখি বাতাস একমুঠো বিশ্বাস শুধু হেসে উঠুক সমস্ত মুখ। ২৯ চৈত্র ১৪২৬, ১২ [ বিস্তারিত ]

যদি ভাবে! (ট্রায়োলেট)

বোরহানুল ইসলাম লিটন ১২ এপ্রিল ২০২১, সোমবার, ০৭:০২:৪১পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
মানুষ মানুষে সদা ভেদাভেদ গড়ে যদি তা দেখেও ভাবে বেশ আছি ভালো, জেনো সে হৃদয় গেছে চিরতরে মরে মানুষ মানুষে সদা ভেদাভেদ গড়ে। আঁধারে যদি সে কাঁদে অনুতাপী দোরে জোনাকও লুকাবে শেষে আপনার আলো, মানুষ মানুষে সদা ভেদাভেদ গড়ে যদি তা দেখেও ভাবে বেশ আছি ভালো। ছবি: সোনেলা গ্যালারী থেকে।

ক্ষমা

জাহাঙ্গীর আলম অপূর্ব ১১ এপ্রিল ২০২১, রবিবার, ০১:৩৭:৫২অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
হে মোর শুভাকাঙ্ক্ষী, যদি পার তো ক্ষমা কর, নইলে তোমার স্মৃতির ডায়েরির ভগ্ন পৃষ্ঠায় বন্দী করে রেখে, তাহলে কোনো ক্ষমা চাইব না। যদি আমায় ক্ষমা না কর, তাহলে আমি মনে করব আমায় তুমি আজন্ম মনে রাখতে চাও, তার জন্য আর দ্বিতীয় বার ক্ষমা চাইব না। রচনাকালঃ ১০/০৪/২০২১

দুমুখো সাপ

রোকসানা খন্দকার রুকু ১১ এপ্রিল ২০২১, রবিবার, ০১:১৯:১০পূর্বাহ্ন গল্প ২১ মন্তব্য
কথিত গ্রামীণ গল্প- পাশাপাশি দুজন মানুষের বসবাস। একজন গরীব কৃষক আলাল মিয়া আর তার তিন সন্তান। আর অন্যজন শিক্ষিত , জ্ঞানী, মান্যবর ব্যাক্তি। যাঁর যে কোন নাম হলেই চলে; কিংবা দরকার হয়না। সবাই মান্যবর হিসেবেই মানে। সকাল বিকাল মান্যবরের বাসায় অনেক ভীর। লোকজন নানা জ্ঞান নিতে আসে উপঢৌকনসহ। বলেনও তিনি ‘মাশাআল্লাহ্’ অক্ষরে অক্ষরে। আলাল মিয়া মান্যবরের [ বিস্তারিত ]

গুপ্ত ঘাতক

হালিমা আক্তার ১১ এপ্রিল ২০২১, রবিবার, ১২:২৭:৫৭পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য
  পুরো শহর জুড়ে নিস্তব্ধতা রাস্তার ল্যাম্পপোস্ট গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে , রাতের নিরবতা ভেঙে মাঝে মাঝে এম্বুলেন্স ছুটে চলে হয়তো শেষ ঠিকানার টানে | শহরের মানুষ এখন আর সন্ধ্যার পর বাড়ির বাহির হয়না পুরো শহর যেন এক ভুতুরে নগরী , অথচ এই মহাসড়ক ধরে কত শত গাড়ি চলতো , কখনো কখনো গাড়ির শব্দে [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ