ক্যাটাগরি সাহিত্য

কবিতার জন্ম কথা

মোকসেদুল ইসলাম ২৮ মে ২০১৪, বুধবার, ০৫:২০:২৯অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য
বখতিয়ারের ঘোড়ার মতই নাংগা তলোয়ার হাতে দুরন্ত বেগে ছুটে আসা প্রেম কবে যে হৃদয় রাজ্য দখলে নিয়েছে বুঝতেই পারেনি দীর্ঘ প্রেমে অনভিজ্ঞ কবি কবিতার আদি ইতিহাস ভুলে কবি এখন তাই ভালোবাসার নতুন ইস্কুল খুলতে ব্যস্ত। কবির কলম যেন আজ অক্টোপাসের মত বহুবাহুতে আকড়ে থাকা শুধুই নিস্তবদ্ধতার ইতিহাস প্রখর রবির মতই দেদীপ্যমান ভালোবাসায় অনুজ্জ্বল কবি অত্যুজ্জ্বল [ বিস্তারিত ]

অলুক্ষুণে সময়

সাদিক মোহাম্মদ ২৭ মে ২০১৪, মঙ্গলবার, ১০:৫৩:৩৭অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
আর কতো ধর্য্যধারণ কতোকাল নীরব থাকা... সব ঠিক হয়ে যাবার অপেক্ষা! কুঠারের তলে বনবীথি-নিসর্গ জলাশয় এখন মৃতের আখড়া শীতলক্ষ্যায় ভাসছে লাশ প্রাণের আকুতি-আর্তনাদ কেউ শুনছো? ডেকে উঠলো পেঁচা কী অলুক্ষুণে সময় রে বাবা! শহরে ভুতুম এলো কোত্থেকে নাকি কোনো বখাটের রিংটোন অদ্ভুত আশকারা পেয়েছে ওরা উশৃংখল চৌকিদার অথবা পাগলা কুকুর- দুটোই বিপদজনক

আমন্ত্রন (দূরের মেঘ)

আগুন রঙের শিমুল ২৭ মে ২০১৪, মঙ্গলবার, ০৯:৫৬:১৪অপরাহ্ন কবিতা, বিবিধ ১৪ মন্তব্য
তারা শুধুই ইশ্বর কে গালাগাল দেয়, ধারাজল আসেনা কেন? দাহতপ্ত প্রাণ জুড়ায় না কেন? তাদের শুধুই হাহাকার। তারাতো জানেনা প্রকৃতির অভিমান কেন, কার জন্য, তাদের কেবলই মেঘেদের দেখে ভাবনা, এমন কাজল মেঘেও কেন বাদল ঝরেনা। তারাতো জানেনা, এ কোন অভিমানের মায়াঞ্জন কেন মেঘ এসে ফিরে ফিরে যায়, কেনো সে জল হয়ে ছোঁয় না সমুদ্র। প্রিয়তমা, [ বিস্তারিত ]

গন্তব্যে আমি

মিথুন ২৭ মে ২০১৪, মঙ্গলবার, ০৮:৪৪:৫৬পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
সেই প্রথম বারের আবেগ, হাতে হাত লেগে যাবার কাঁপন, আজও আসে যায় ছুটি পাবার মতোন, কিংবা ভিড় ভাট্টায় অবসরে। চলে গেছে সে; সময়ে, গন্তব্যে কিংবা আজো গন্তব্যের খোঁজে স্মৃতি যদি ভুল না করে, তবে সেই সে আবেগ ফিরে এসেছে আবার এবার গন্তব্যের এই লাইনটানা সীমানায় আমি পতাকা হাতে দাঁড়িয়ে । যেতে পারবেনা পেরিয়ে, গেলেও তোমার [ বিস্তারিত ]
* আপু আপনার নাম কি ? &লীলাবতী ভাইয়া *না আপু আপনার আসল নাম &আসল নাম ? *এই যেমন আমার আসল নাম সোহাগ &ও তাই বলুন ভাইয়া , আমার আসল নাম সোহাগী । সুন্দর না ?  :) *হুম খুবই সুন্দর । কিন্তু বিশ্বাস হয়না আপু । &কেন ভাইয়া ?  :( *সোহাগী কোন আধুনিক নাম নয় । [ বিস্তারিত ]
আজকের সূর্যটা যেন আর মেঘে ঢাকা পড়ছে না।বত্রিশ ডিগ্রীর সূর্য্যের তাপমাত্রা যেন গা পুড়ে যাবার অবস্হা।প্রচন্ড এই গরমেই মা বের হন বাসা বাড়ী কাজের জন্য,প্রায় আধা মাইল ত্রিশোর্ধ মা তার ছোট দুই ছেলেকে মানুষের মতন মানুষ হিসাবে গড়ে তুলতে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।এক সময় যখন এই মা তার প্রথম শশুড় বাড়ীতে আসেন তখন কি না [ বিস্তারিত ]

সভ্যতার কাটাছেঁড়া

মোকসেদুল ইসলাম ২৬ মে ২০১৪, সোমবার, ১১:৩৯:০১পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য
সভ্যতার লাল সূর্য্য নাকি এখানে আলো ছড়িয়ে ছিল একদিন শান্তির বাণী নিয়ে ঝরেছিল বারি বেশ উঁচু গলায় নাকি বক্তৃতাও দিয়েছিলেন কয়েক ডজন নেতা এখানকার উঠোন জুড়ে নাকি শীতের সকালের মতই রোদেরা শান্তির পরশ বুলিয়ে দিত খোলা পিঠে বসে থাকা নারীদের? নয়া আলোর বার্তা শুনে নাকি অশ্রাব্য খিস্তি খেউড় করতো জরাগ্রস্তরা বিস্তৃত ফসলের মাঠ জুড়ে নাকি [ বিস্তারিত ]

ভেজা কদম

সাদিক মোহাম্মদ ২৪ মে ২০১৪, শনিবার, ১১:০৬:৫৮অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য
দিঘির স্বচ্ছ-কালো জলে তোমাকে নাইতে দেখিনি কখনও শান্ত আকাশ ফর্সা গাল বেয়ে চুলের লতা গলায় রুপোর মাদুলি উদোম পায়ে বেশ মানিয়েছে হলদে পাড় ভেজা শরীরে যখন রূপকথার ডালা খুলে নিঃশব্দে উঠে এলে হঠাৎ পড়ে গেলো আলো কেমন ছায়া ছায়া ক্ষয়া ক্ষয়া- অচেনা ঠেকছে সব যেনো কোনো ষড়যন্ত্রীর পরাবাস্তব জগৎ এর আগে জলভেজা কদম দেখিনি

ফুল

তাপসকিরণ রায় ২৪ মে ২০১৪, শনিবার, ১১:০৩:৪৩অপরাহ্ন কবিতা, সাহিত্য ৭ মন্তব্য
একটি ফুল , তবে কি আর একটি  ফুলের দিকে তাকানো যাবে না ? এমনটা কি হতে পারে ? তুমি যদি  হেসে ওঠো পদ্মরাগে--জানি না কি পরিচয়টুকু , একটি নারীর লাবণ্যে যদি ফুটে ওঠে ফুল-- রং পাপড়ির মাঝে যদি জেগে ওঠে মন্থর ভালবাসা , তবে অন্তর আবেগে কেন এই শৃঙ্খল মন ? এক বন্দী মন , বন্ধ এক ঘর ! তুমি [ বিস্তারিত ]
ঠিক কোন বাক্যটি দিয়ে গল্পটি শুরু করবেন ঠিক বুঝে উঠে পারছেন না নাছির সাহেব।প্রায় মাস খানেক কেবল শুরু করতেই লেখা, নিজের মন মত না হওয়ায় একের পর এক কাগজের পৃষ্টা ছিড়ে ডাষ্টবিনের খোরাক বানাচ্ছেন।নাছির সাহেব পাঞ্জেয়ানা মুসলিম যাকে বলে গাল ভরাট দাড়ি,মাথায় টুয়েন্টি ফোর আওয়ারস টুপি,পায়জামা-ঝুব্বা সব সময় ইসলামী মাইন্ডেট থাকেন।ঘরে তার বৃদ্ধ পেরালাইসেস মা।মাকে [ বিস্তারিত ]

গহীন ভুল

রকিব লিখন ২৩ মে ২০১৪, শুক্রবার, ০৭:৫৮:০৯অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
প্রচ্ছন্ন জীবনের মেঘজানে চলন্ত কাপালিক মন মোহ ও বোধের লীলায় কাব্যিক রঙ্গমঞ্চ জীবন বিভব স্বপ্নে প্লাবন খেউ ওঠা হৃদয় নদে সংগ্রামী জীবন নাদ তোলে বোধের বধে আকাশ নীলায় স্বপ্নবুণনে কাশফুল পরবাস বধির বিবেক কোকনদে গায় মৃত্যুর কোরাস অন্তরীক্ষে শব্দ যোজনে ভাসে দন্তহীন ত্রিশূল পদার্থীয় সূত্রাধারে জীবন খোঁজে গহীন ভুল। ১৫ মে ২০১৪ কাঁচাবাজার, উত্তরা।

তাজমহল

সাদিক মোহাম্মদ ২২ মে ২০১৪, বৃহস্পতিবার, ১০:৩২:৫৬অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
যমুনার কালোজল আয়না হয়ে ওঠে ধীরে ধীরে ফুটে উঠে কিংবদন্তী উপাখ্যান বাইজীর মুজরায় মশগুল আয়েশী মদ্যপ মোগলের হঠাৎ বদলে যাওয়া নিদারুণ আত্মদান যুগলবন্দি প্রেম আর প্রণয়ীর অপরূপ মানসকল্প পাথরের বুকেও জাগে ভালোবাসা জোসনা রাতে যমুনার জলে তার প্রতিকৃতি শ্বেতপদ্ম- তাজমহল

নাজিফাহ্‌ এবং কিছু কবিতা

প্রিন্স মাহমুদ ২২ মে ২০১৪, বৃহস্পতিবার, ১০:৩১:৫৭অপরাহ্ন কবিতা, সাহিত্য ৮ মন্তব্য
১. নাজিফাহ্‌র সপ্নের ভেতর জ্বলেনা মোমবাতি জ্বলে না জোনাকির চুমুভেজা আলো আকাশের মতো গভীর অন্ধকার বাস্তবতা নাজিফাহ্‌র বাসনাগুলো কবর দিয়েছে চাতকের মুখে । এই অবস্থা নাজিফাহ্‌ মেনে নিল কেন ? অন্ধকার যখন জড়িয়ে নিল তখন কেন সে জাপটা জাপটি করে কেন শুয়ে থাকেনা কোন পুরুষের শিমুলতুলার বিছানায় ? কেন নাজিফাহ্‌র হলোনা একাকার বুক ঘর্মাক্ত শরীরে [ বিস্তারিত ]

প্রকৃতি ও নিয়তি

রিমি রুম্মান ২২ মে ২০১৪, বৃহস্পতিবার, ০১:০৩:৩৮পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
কুয়াশামগ্ন সেই সকালে চারিপাশ ধোঁয়াটে ছিল বলে দেখিনি খুব কাছের তোমাকে। দুপুরের তির্যক রোদ দু'চোখ পুড়িয়েছে বলে দেখিনি কাছেই থাকা তোমাকে। বৃষ্টিমগ্ন সন্ধ্যাটা প্রবল বর্ষণে ঝাপসা হয়ে এলো বলে দেখিনি, সত্যিই দেখিনি তোমাকে। প্রকৃতি আর নিয়তি খেলেছে বলে কোন খেদ কিংবা নালিশ নেই আজ আমার ঈশ্বরকে ।
ঘুণে কাটা স্বপ্ন থেকে পুরোনো ডায়েরির পাতা খুঁজি খুব কাছ থেকে পোকার ঘ্রাণ নিই । দুপুরের কড়া রোদে দাঁড়িয়ে থাকি, পোকাগুলো তবুও ছেড়ে যায় না আরও সেঁদিয়ে যায়... যেখানে আত্মার বাস, নিঃসঙ্গ কষ্টেরা জবুথবু হয়ে দানা বাঁধে । পোকাগুলো দল বেঁধে আসে দৃঢ় প্রত্যয়ে, আমি অসহায়ের মত শুধু ক্ষয় দেখি এরপর ধ্বংস ।

মাসের সেরা ব্লগার

আর্কাইভ