“শুভ হোক জন্মদিন”

জানি চাইবে না,
উষ্ণ চুম্বনে অমিয় নিস্তব্ধতায়
ডুবে যাক শরতের পুরোটা বেলা, ভারসাম্যহীন কম্পন ঘোরে
ছুয়ে দেক বিচলিত আঙ্গুলেরা, বর্ধিত হোক শ্বাসের ধ্বনি।
আকাশের সমস্ত নীল বাঁধা আঁচলে
দুদোল হাতে শিহরিত স্বেদকণা মুছে,
বলবে না চল যাই; নৈসর্গিক এক সন্ধ্যা নামাই
প্রেমকে বেঁধে দেই একই কামনার সুঁতোয়।

জানি থাকবে না,
চাতক চোখে তাকিয়ে কোন শুভেচ্ছা বার্তার,
উস্কে দিয়ে অপেক্ষাকে কাটাবে না আজ ধীর বিকেল,
ভেজাবে না চোখের কাজল একটু দেরী হলে।
তবুও জ্বালাবো আজ আঁধার পোহানো সন্ধ্যা প্রদীপ,
থাকুক যত বন্ধকী ঋণ সাজাবো আজ অবিন্যস্ত দিন,
জানাতে তোমায় মৃদু স্বরে শুভ হোক জন্মদিন।

(আজকে আমার জন্মদিনে উপহার পেয়েছি এই কবিতাটা।আমার একজন প্রিয় মানুষ আমাকে উপহার দিয়েছেন)

মোট পড়েছেনঃ ১,৪৪২জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. শুভ জন্মদিন পুষ্পবতী। অনেক অনেক আনন্দে কাটূক সারাটি দিন।

    আপনার উপহার আমাদের সাথে শেয়ারের জন্য ধন্যবাদ আপনাকে, সুন্দর।

  2. শুভ হোক জন্মদিন
    শুভ কামনা সব সময়ের জন্য।

    সোনেলা ব্লগের একজন ব্লগারের জন্মদিন এটা।
    আনন্দ আমাদের সবার।

    জন্মদিনের উপহার হিসেবে পাওয়া কবিতাটি অনেক ভালো হয়েছে।

  3. শুভ জন্মদিন পুষ্পবতী…।জন্মদিন খুব খুব খুব ভাল কাটুক।
    এত সুন্দর একটা কবিতার সাথে দিনটা অনেক ভাল কাটবে আশা রাখি।
    অনেক অনেক শুভকামনা… 🙂

    1. আপনারই জন্য আমার এই পোস্ট।অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবসময় আমিও দোয়া করি। -{@

      অনেক দিন পর সোনেলাতে আসলেন যদি সবসময় আসেন খুব খুশি হবো।

  4. শুভ জন্মদিন ব্লগার পুস্পবতী। আপনার আগত দিনগুলো হোক আনন্দমুখর। সোনেলা ব্লগের পক্ষ থেকে জানাই আপনাকে আন্তরিক জন্মদিনের শুভেচ্ছে।
    একজন নুতন ব্লগার হিসেবে নিজে যেমনি লিখছেন তার চেয়ে বেশী সহ ব্লগারদের লেখা পড়ে মন্তব্য দিয়ে উৎসাহ দিয়ে এসেছেন। এটি অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। উৎসাহ সবাই দিতে পারেন না। সোনেলার ব্লগার যারা অন্যের লেখা পড়েন, আপনি তাদের মাঝে একজন। সোনেলার পক্ষ থেকে এই উৎসাহ দানের জন্য আপনাকে ধন্যবাদ ।
    শুভ কামনা।

    1. আপনাকেও অনেক ধন্যবাদ।
      সোনেলা পরিবারের সবাই খুব ভালো লিখে।আমি নিজে না লিখলেও সবার লিখাই পড়ি।পড়তে ভালো লাগে।
      আবারও ধন্যবাদ আমার প্রসংসা করার জন্য। -{@

  5. শুভ জন্মদিন পুস্পবতী দিদি। খুব অল্পদিনেই সোনেলার সবার মন জয় করে নিয়েছেন আপনি। বছরের প্রতিটি দিন হোক আপনার জন্মদিনের সমান আনন্দের।

মন্তব্য করুন