কথার উল্লাসে ঝলসে ওঠে হৃদয় রাজপথ
দুর্মূল্যের এই হাটে চালাই অসম কাব্যরথ
উন্মাদ বসন্ত আমার ফেরারী যৌবন বোধে
পাপ পূন্যের ব্যবধানে তা কী আর রোধে
জন্মান্ধ কাপালিক আমি নিত্য বেচি মন
ভ্রমর আর ফুলে ঘটায় অপূর্ব মিলন
হৃদয় নদে ভাসে কৃষ্ণ কুমারীর আঁচল
যে আমার নিয়েছিল কয় ফোঁটা জল
আমি তো ঋণী সেই আঁচলের ছায়ায়
মোহ বোধে বেঁধেছিল হৃদয়ের মায়ায়
কাব্যহীন ধূসর পথে বাক্যহীন প্রলাপ
সে আমায় ভালবেসে দিয়েছে গোলাপ।।
মোট পড়েছেনঃ ৭১৩জন
আজ পড়েছেনঃ ০জন
সুন্দর লিখন ভাই।
ধন্যবাদ ভাই।। আমার কবিতায় কমেন্ট করার জন্য।। একটু সমালোচনা করলে আরো ভাল লাগতো।। -{@
খুব গুছিয়ে লিখেছেন। ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।। একটু বিস্তারিত সমালোচনা করবেন।। -{@
আপনার কবিতা/গান সবসময়ই আমার ভাল লাগে।
জেনে খুব খুশি হলাম।। আবারও কমেন্ট করবেন আশা রাখি।। -{@ \|/