ক্যাটাগরি সাহিত্য

আজ যদি …..

আগুন রঙের শিমুল ১৭ সেপ্টেম্বর ২০১৪, বুধবার, ০৩:০৫:২৬পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য
ধরো আজ যদি অর্ধেক রাত্তিরে ঘুম ভেঙে যায়, নিজের মুখোমোখি হও যদি নিজেই; অনাবধানে। আজ যদি হঠাৎ করেই দেখো তোমার ছায়াও তোমার সাথে নেই। ধরো আজ যদি শুন্যে মিলাতে গিয়েও একটু থেমে কোন একটা বেয়ারা বকুল ঘ্রাণ তোমাকে জিজ্ঞেস করে কেমন আছো হে ? ধরো আজ যদি কোন একটা স্মৃতিময় বাউড়ি বাতাস এসে অন্যমনে দোলায় [ বিস্তারিত ]

কেন বোঝ না

জি.মাওলা ১৭ সেপ্টেম্বর ২০১৪, বুধবার, ০১:২২:৫৮পূর্বাহ্ন কবিতা ১ মন্তব্য
কেন বোঝ না   কেন বোঝ না আমি শুধু তোমাকেই চাই। তোমার ভালবাসা হৃদয়ের কথামালা শুনিতে আমি চাই। কেন বোঝ না আমি শুধু তোমাকেই চাই।   হাতে হাত রেখে তপ্ত দুপুরে নাম জানা কোন পার্কে, শতবর্ষি বিটপির ছায়ার শীতলতা উপভোগ করতে আমি চাই। কেন বোঝ না আমি শুধু তোমাকেই চাই।     মধ্যরাতে  স্নিগ্ধ জোছনায় [ বিস্তারিত ]

যেখানে সুখ আছে

মোকসেদুল ইসলাম ১৬ সেপ্টেম্বর ২০১৪, মঙ্গলবার, ০২:১৪:৫২অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য
ঘুমহারা মেয়ে ঘুম হারিয়ে তুমি ঘুম খুঁজছো রাতের আঁধারে। ওদিকে ঘুম নেই শুধুই যন্ত্রণার হাতছানি এই লোমশ বুকে মাথা পেতে দেখ শুনতে পাবে ঘুম স্রোতের ধ্বনি। শব্দহারা মেয়ে এমন নির্বাক হয়ে বসে থেকে লাভ নেই ভাষাহীন শূন্যতার মাঝে বসবাস করে কষ্টের নোনাজলে ভেসে গেলেও শহরের ঘ্রাণ পাবে না তুমি? ওদিকে যেও না ওদিকে প্রাণ নেই [ বিস্তারিত ]

অনাদিরাতের জঠরে

সাদিক মোহাম্মদ ১৫ সেপ্টেম্বর ২০১৪, সোমবার, ১০:০০:১৭অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
শিশুটির চোখে অনন্ত নীলিমা ছেঁড়া চাদর জড়িয়ে ঘুমে বিভোর দেহপসারিনী অবিশ্রান্ত মা পাশেই অনেকে- এবং আরও কোথাও আরও অনেকেই যথারীতি ব্রহ্মাণ্ডের দিকে মুখ করে পড়ে আছে নিশ্চল- অনাদিরাত শিশুটিও বড়ো হবে ল্যাম্পপোস্টে অসাড় হেলে থাকা মাতাল লোকটির মতো ধুকে ধুকে ফুরোবে জীবন সবশেষ নিঃশ্বাস জন্মান্ধ আকাশ দেখবে না কোনোদিন

ঈশ্বর আমায় সুখ দাও

মোকসেদুল ইসলাম ১৫ সেপ্টেম্বর ২০১৪, সোমবার, ১১:০৭:২৮পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
ক্ষুধার্ত দুঃস্বপ্নরা যখন আয়েশ করে চেটে খায় জৈবিক সত্ত্বা তখন বুকের ভিতরে অনবরত ছটফট করতে থাকা ভঙ্গুর সুখগুলো কুড়েকুড়ে মরে। আমার বিরান আঙিনা জুড়ে আনাগোনা বাড়ে লোভী জিভের। তৃষ্ণার অগ্নিতে পুড়ে খরা হয়ে যাওয়া বুকে এবার মেঘের জরায়ূ ছিড়ে একফোঁটা বৃষ্টি নামুক সুখের। হে ঈশ্বর, প্রথম রিপুর জ্বালা বহনকারী সেই অষ্টাদশীর বুকের ভেতর লালন করা [ বিস্তারিত ]

জেগে উঠো কবিতা

জসীম উদ্দীন মুহম্মদ ১৫ সেপ্টেম্বর ২০১৪, সোমবার, ০১:০৮:৩৪পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
আড়মোড়া ভেঙে জেগে উঠো, যেমন জেগে আছে সূর্য অপাংক্তেয় মেঘগুলিকে কাপুরুষ ভাবনা গুলোকে পথের দুপাশে ছেঁড়া কাগজের মত উচ্ছিষ্ট খাবারের মত ছুঁড়ে ফেলে দাও ! যেখানে ভাগাড় যেখানে কুকুরে, বিড়ালে এক সাথে মধুচন্দ্রিমা যাপন করে ! শব্দ গুলোকে মহাবীরের তরবারির মত তিতুমীরের বাঁশের কেল্লার মত রুশো, ভলটেয়ারের কলমের মত কবিতার খাতায় মরণ কামড় এঁকে দাও [ বিস্তারিত ]
তুলসীরা যেবার চলে গেলো ওপাড়ে বিষ্ণুদা আমাকে ডেকে নিয়ে বললেন- লেখালেখিটা চালিয়ে যাস- বর্ণ আর মিতার থেকে সাবধান থাকিস । সাংগঠনিক মেয়ে- এদের হৃদয় বড়ো নিঃসাড়, রাতজাগা চাঁদের মতো স্বভাব প্রত্যেকটি ঘুলঘুলি, জানালায় উঁকি দেয়া চাই তারপর ফুরিয়েছে কতো রাত, কতো না বসন্ত খসে গেছে জীবনের উড়ুক্কু-পালক আমি সতর্ক থেকেছি- পথের কাদা যেভাবে এড়িয়ে চলে [ বিস্তারিত ]

প্রজম্মের ঋণ শোধ ১৩তম পর্ব

মনির হোসেন মমি ১৪ সেপ্টেম্বর ২০১৪, রবিবার, ০৮:০০:৪৮অপরাহ্ন গল্প, মুক্তিযুদ্ধ ২১ মন্তব্য
যে কোন রাষ্ট্রের জন্য সাম্প্রদায়িক শক্তি একটি বড় অশনি সংকেত।এ শক্তি গণতন্ত্রের জন্য ভয়ংকর।বাংলাদেশ যদিও নাইটি পারসেন্স মুসলিম প্রধান দেশ তবুও এ দেশে অসাম্প্রদায়িকতা বজায় রেখেছিল এ দেশের মুক্তিকামী গণতন্ত্র মনা সাধারন জনগণ।হঠাৎ হেফাজত ইসলামী নামে কিছু চুল দাড়ি আর টুপি ওয়ালা ইসলাম গেলো...ইসলাম গেলো বলে ডাক তুলে মনে হয়েছিল ইসলামকে রক্ষার দায়ীত্ত্ব শুধুই তাদের। [ বিস্তারিত ]

আকিজ বিড়ি

অভি ১৪ সেপ্টেম্বর ২০১৪, রবিবার, ০৫:৩৭:০৮অপরাহ্ন অন্যান্য, গল্প, সাহিত্য ২১ মন্তব্য
(১) অন্ধকার এতো অন্ধকার হতে পারে শিলা কোনদিন জানত না। ঘুট ঘুটে অন্ধকার। হাত পা কেন যেন অবশ হয়ে আছে। অবর্ণনীয় ব্যথা সারা দেহে, মনে হচ্ছে যেন কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে যাচ্ছে। মাথায় প্রচন্ড ব্যথা। কয়েক বছর বা যুগ আগের কথা ছাড়া কিছুই মনে পরছে না! যতই ভাবছে মাথা থেকে একটা ভোতা যন্ত্রণা যেন সারা [ বিস্তারিত ]

আমরা সবে বদ্ধ উন্মাদ

রুদ্র আমিন ১৪ সেপ্টেম্বর ২০১৪, রবিবার, ১২:৪৯:৩৬অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
ক্ষমতা আছে তাদের আমার আছে কি? কিসের লোভে চলছি পিছু হাতে রেখে জীবন ঝড়ঝাপটা শ্মশান জ্বালা রড বুলেটের যত প্রতিবাদ তুমি আমি করছি বহন করছি শত মায়ের জীবন খুন। তাদের আছে সকল কিছু আমার আছে কি ? আমার সন্তান অর্থাভাবে বিদ্যালয় ছেড়ে রাখাল তাদের সন্তান মহাসুখে দেশ ছেড়ে বৈদেশে ডিগ্রি যত বিলেতি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা [ বিস্তারিত ]

সূর্যাই ডোম ও রাম্বা আখ্যান (শেষ পর্ব)

সাতকাহন ১৪ সেপ্টেম্বর ২০১৪, রবিবার, ০১:৫৬:৪২পূর্বাহ্ন সাহিত্য ১৬ মন্তব্য
বালক পঞ্চলালের সাথে মৃত সূর্যাইয়ের শরীরধারী আত্মার শেষ বৈঠক ও অন্তর্ধান  সূর্যাইয়ের গল্প শুনতে শুনতে দুপুর গড়িয়ে তখন বিকেল হয়ে সন্ধ্যা ছুই ছুই। পঞ্চলাল হঠাৎ কথা বলে ওঠে...। পঞ্চলাল: আচ্ছা সূর্যাই, তে কা বোলি সক্লে তর রাম্বা কিতনা সুন্দর হ? সূর্যাই: বহুত সুন্দরী হ। দুল দুল ঘোড়া এইসন চলতরাহা। পঞ্চলাল: দেকে রঙ কেসন রাহা? সূর্যাই: [ বিস্তারিত ]

জনৈকা কাঁধের স্কেচ

সাদিক মোহাম্মদ ১৩ সেপ্টেম্বর ২০১৪, শনিবার, ০১:২০:১৫অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
হলুদ আলো পড়েছে পীঠে সরু কোমর, ফর্সা প্রশস্ত কাঁধ... ডানপাশে উঁকি দিচ্ছে বাদামি ব্রা’র উলেন ফিতে আটসাট, নোনা- স্বাদযুক্ত, চিকন- মসৃণ যেনো নন্দিত শিল্পীর সার্থক আঁচড় পেলব পাপড়ির গায়ে মার্জিত শুয়োপোকা দুর্লভ পোট্রেট আমি কি তাকে চিনি দেখেছি কোথাও- কোনোদিন জন্মান্তরে ? আশ্চর্য- কোনো অপরিচিতার পৃষ্ঠ এতোটা প্রিয় হতে পারে কেমন করে ! ইদানীং রাতের [ বিস্তারিত ]
নচিকেতার যুগান্তকারীর গানটিকেউ এরিয়ে যাবেন না প্লিজ, শুনুন বার বার... যত বার শুনবেন তত বারই ছোয়াব পাবেন যদিও ইসলামি দৃষ্টি গান বাজনা হারাম কিন্তু আমার মতে শিক্ষা মূলক ভাল কোন কিছু শুনা বা জানা হারাম হতে পারে না.... এবং আমি নিশ্চিত আপনার মনে যদি কোন মা বাবার প্রতি দ্বৈব কোন কারনে কর্তব্য পালনে অনিহা থেকে [ বিস্তারিত ]

অ্যাবরশনিস্ট

গোধূলি ১৩ সেপ্টেম্বর ২০১৪, শনিবার, ১২:৩০:১১পূর্বাহ্ন গল্প ৩৮ মন্তব্য
গাইনোকোলোজিস্ট মিসেস সাবরিনার কেস নিয়ে হুলস্থুল পড়ে গেল। সাংবাদিকেরা মিসেস সাবরিনাকে হেডলাইন বানিয়ে খবর ছাপাচ্ছে। কিছু কিছু পেপারের হেডলাইনও সেইই হচ্ছে, যেমন 'কন্যাশিশুহন্তারক ডঃ সাবরিনা', 'ডাইনি সাবরিনা', 'জল্লাদিনী না ডাক্তার?' ইত্যাদি ইত্যাদি। এক প্রাইভেট ক্লিনিকে দিনের পর দিন মেয়েশিশুর অ্যাবরশন করে আসছেন। একজন নারী হয়ে কিভাবে এ কাজ করছেন তা সমাজের প্রশ্ন, ব্লগারদের প্রশ্ন, মানুষের [ বিস্তারিত ]

সময়ের ডাস্টবিনে

জসীম উদ্দীন মুহম্মদ ১২ সেপ্টেম্বর ২০১৪, শুক্রবার, ১০:৩০:২৮অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
ঐ দেখো, ওই দিকে কেমন মেঘলা আকাশ, কান পেতে শোনো এ মাটির বুক ছিঁড়ে বেরিয়ে আসা এক পাহাড় নিঃশ্বাস ! আগ্নেয়গিরি সুখের ভিতর রাবণের চিতার ভিতর কাল কেউটের ছোবলের ভিতর; ঘুরপাক খায় একের পর এক পরিহাস ! তীর হারা ঢেউয়ের মত, মাতৃহারা শিশুর মত, জটর বিহীন বৃক্ষের মত আন্দামান, নিকোবরের নিঃসঙ্গ বিহঙ্গের মত কোথাও নেই [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ