ক্যাটাগরি সাহিত্য

আয়না ভাঙ্গার পর ……

আগুন রঙের শিমুল ১২ সেপ্টেম্বর ২০১৪, শুক্রবার, ০২:০৫:১১পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য
একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে হাসে কেউ জানেনা। কেউ জানেনা একেকটি মানুষের গোপন বিষাদের খবর। কেউ জানেনা কেউ জানেনা কতখানি দুঃখগন্ধা পলি জমে হয় হৃদয় মাঝে নিশুন্য বালুচর। কেউ জানেনা দীর্ঘশ্বাসের পর কতখানি দীর্ঘশ্বাস জমে হয় একেকটি মানুষ। তার মনোবেদনার খবর কে নিয়েছে কবে ? মানুষের বুকে জমা এতোটা দুঃখময় লোনাজল এতো [ বিস্তারিত ]

বাবানামা

অভি ১১ সেপ্টেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৫:১১:০৭অপরাহ্ন একান্ত অনুভূতি, গল্প, রম্য ১৭ মন্তব্য
১. কত কিছুই না ভেবেছি, লিখেছি, নিজেকে পন্ডিত ভাবলে যা হয় আর কি! বাবা হবার আগেই বাবা হওয়া কেমন হবে এইটা ভাবা যে একটা মহা বোকামি তা পণ্ডিতকে কে বুঝাবে। লেখাগুলো কেমন হাস্যকর হয়ে গেছে, বাবা হতে কেমন লাগে সেটা লেখার মত দুঃসাহসও দেখাব না। মাথাভর্তি চুল, ছোট ছোট আঙ্গুল/ পা আর পুরো একটা মানুষ [ বিস্তারিত ]

“শুভ হোক জন্মদিন”

পুষ্পবতী ১১ সেপ্টেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০২:৫৫:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৬ মন্তব্য
জানি চাইবে না, উষ্ণ চুম্বনে অমিয় নিস্তব্ধতায় ডুবে যাক শরতের পুরোটা বেলা, ভারসাম্যহীন কম্পন ঘোরে ছুয়ে দেক বিচলিত আঙ্গুলেরা, বর্ধিত হোক শ্বাসের ধ্বনি। আকাশের সমস্ত নীল বাঁধা আঁচলে দুদোল হাতে শিহরিত স্বেদকণা মুছে, বলবে না চল যাই; নৈসর্গিক এক সন্ধ্যা নামাই প্রেমকে বেঁধে দেই একই কামনার সুঁতোয়। জানি থাকবে না, চাতক চোখে তাকিয়ে কোন শুভেচ্ছা [ বিস্তারিত ]

দূরত্ব।

মিথুন ১১ সেপ্টেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৩:২৪:১৮পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য
তুমি আমি হেটে যেতাম এপথে কখনো হাতের আঙ্গুলে আঙ্গুল, কখনো স্পর্শবিহীন, অধরা পার্থক্যে আসেনি মাপজোখ মেনে নিই কিছু দূরত্ব থেকেই যায় সময়ে অথবা অসময়ে .... আমি আজ হেঁটে যাই একা তুমিও কোথাও ছটফটে অস্থিরতায় ভেঙে ফেলছো ঘড়ি, দূর ঘোচানোর যুদ্ধে আমরা সময়কে দেই আলটিমেটাম, জানা অজানায় থেকে যায় গল্পটা--- হাজার দূরে কেউ হয়ে আছে দূরহীন....

প্রজম্মের ঋণ শোধ ১২তম

মনির হোসেন মমি ১০ সেপ্টেম্বর ২০১৪, বুধবার, ১০:১১:১০পূর্বাহ্ন গল্প, মুক্তিযুদ্ধ ২২ মন্তব্য
-তামান্না   মা….. তুমি কোথায় গিয়েছিলে? -ঐ..তো শাহবাগ, প্রজম্ম চত্ত্বরে যেখানে আমি প্রায় প্রতি দিন যাই। -ঠিক আছে ভাল,তবে সাবধানে থেকো আর বেশী প্রয়োজন না হলে সেখানে না যাওয়াই ভাল ….. -কেনো,আমি রাজাকারের মেয়ে বলে? বাবা অপ্রস্তুত কি বলবেন মেয়ের হাতে সেই পত্রিকাটি। -কি যে বলো তুমি রাজাকারের মেয়ে হবে কেনো,তোমার বাবাতো একজন মুক্তিযোদ্ধা…… ঐ [ বিস্তারিত ]

“সে ” ও তার গল্প (শেষ পর্বের শুরু).

আগুন রঙের শিমুল ৯ সেপ্টেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৩:০৬:৫৭অপরাহ্ন গল্প ৩০ মন্তব্য
কত্থকের সাথে দেখা হয়ে যায়, এলোমেলো ঘোরাঘুরির ফাকে। কত্থকের বয়স বেড়েছে চোখেও তেমন ভালো দেখেনা, তবু স্মৃতির অদ্ভূত ঘ্রাণ তাকে মনে করায় সব কিছু। "সে "ও তুমুল যৌবনের মধ্যভাগে প্রায়। তবুও সর্বাঙ্গে তার নিটোল শৈশব, কত্থক শুধায় বৃদ্ধ হবেনা হে? থিতু হবেনা? "সে " ধোঁয়া উড়িয়ে বলে - বার্ধক্য আমারে নাগালে পাবেনা। তার আগেই ..... [ বিস্তারিত ]
ঘুম ব্যাপক প্রস্তুতি, উৎসাহ, উদ্দীপনার সাথে বিশিষ্ট ঘুমবিদ ঘুমের ইন্তেজাম করেন। তাঁর কাছে ঘুমের স্টাইলটি বেশ জৌলুসে পূর্ন । তিনি স্থির করেছেন তাঁর এই ঘুমের ঘটনাটির সাথে বিভিন্ন বাড়ীর মানুষকে সংশ্লিষ্ট করবেন, যাতে প্রতিটি বাড়ীর মানুষ আনন্দিত এবং খুশী হন। তাঁর পরিকল্পনা মত, তিনি এক বাড়িতে রাখলেন বালিশ, এক বাড়িতে রাখলেন বালিশের কভার। অন্য এক [ বিস্তারিত ]

শুন্যতার মিনারে দাঁড়িয়ে

জসীম উদ্দীন মুহম্মদ ৮ সেপ্টেম্বর ২০১৪, সোমবার, ০৩:৫২:০৫অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
ব্লাকহোলের অন্ধজলে এক বুক সাগর শূন্যতায় এখনও আমি সেই আগের মত, ডানপিটে কিশোর ঝড় নেই বাদল নেই আর কোনও দিকে ভ্রূক্ষেপ নেই হিমগিরির মত অচল দাঁড়িয়ে আছি তোমার আঙিনায় এখনও তাকিয়ে আছি তোমার নীল নয়নের অপেক্ষায় কখনও স্মৃতিরা উদ্বেল হয় কাতর কণ্ঠে কাঁদে আসমানের নীলসিয়া ডানা হারা পাখির মত আমিও ভাসি বাতাসে । তুলার পেঁজার [ বিস্তারিত ]
রাম্বা কোনো কথা না বলে দৌড়ে গিয়ে চিতায় ঝাপ দেয়। মৃদঙ্গে ডঙ্কার তাণ্ডব বাজে, ডোম নারীরা উলুধ্বনি করে। প্রলয়ের মাতম ওঠে, ‘হরি বোল, বোল হরি... হরি নাম সত্য।’ চিৎকার করে রাম্বা। দাউ দাউ করে জ্বলে রাম্বার বসন। আগুনের তোড়ে নারাছু ডোমের হাত পা উঠে যায়। রমেশ চণ্ডাল আর শ্মশান বন্ধুরা ‘হরি বোল’ বলে হাত পায়ের [ বিস্তারিত ]
গৌরীপুর জংশন হুমায়ূন আহমেদ স্পয়লার সতর্কবাণী : রিভিউটি স্পয়লার দোষে দুষ্ট জয়নাল শীতের রাতে ষ্টেশনই ঘুমায়। একসময় সে কুলি ছিল। তিন মোনি একটা বস্তা তার পিঠে পরে সে অচল হয়ে যায়। এখন তার একটা পা শুকিয়ে গেছে। বজলু নামের ৮/৯ বছরের এক টোকাই জয়নালের পিছনে ঘুর ঘুর করে। বজলুর চাচা তাকে এই ইস্টিশনে ফেলে রেখে [ বিস্তারিত ]

প্রজম্মের ঋণ শোধ ১১তম

মনির হোসেন মমি ৮ সেপ্টেম্বর ২০১৪, সোমবার, ০৯:৩৫:২৩পূর্বাহ্ন গল্প, মুক্তিযুদ্ধ ১৮ মন্তব্য
সূর্য্য রিক্সা হতে নেমে ফোনের পর ফোন দিচ্ছেন রক্ত দাতাকে,কোন উত্তর নেই ,কিছু ক্ষণ ঘুড়ে ঘুড়ে দেখছেন প্রজম্মের ঋণ শোধের চত্ত্বরটিকে।যে দিকে তাকায় লোকে লোকারণ্য স্বাধীনের পর এমন গণ জমায়েত আর কখনও হয়নি।নিঃস্বার্থ ভাবে দূর দূরান্ত থেকে ছুটে আসা রাজাকারদের ফাসির দাবীতে ছেলে বুড়ো সবাই ছিল উম্মুখ।দল বদ্ধ ভাবে বিভিন্ন গ্রুপে ভিন্ন ভিন্ন মনোরঞ্জন আয়োজনে [ বিস্তারিত ]

খোয়াবনামা… জাগরী

আগুন রঙের শিমুল ৭ সেপ্টেম্বর ২০১৪, রবিবার, ১১:০২:২৭অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য
একদিন, অঙ্গুলী হেলনে দেখিয়েছি বিচিত্র ম্যাজিক, বিভিন্ন সময়ের বুকে একেছিলাম যুগল পদরেখা। একদিন, তুমি ; নক্ষত্রের রুপালী আগুনে লীন রূপকথার ছায়া শিকারির মতো,আত্মখনন শেষে মায়াবতী নীল জল। একদিন, অঙ্গুলী স্পর্শেই কামনার বিষ শ্বাসের শব্দে সুগন্ধী ঝড়, কমলা রঙের আলো। তারপর একদিন, অঙ্গুলীস্পর্শ ছেরে হয়েছো সুদূর। - আচ্ছা তবে যাও, আমিতো আছিই। দেখা হবে হয়তো কোন [ বিস্তারিত ]

না মানুষের গল্প

নীলকন্ঠ জয় ৭ সেপ্টেম্বর ২০১৪, রবিবার, ১০:২৩:০৯অপরাহ্ন গল্প ১৫ মন্তব্য
[ গল্পটি একটি শর্ট ফিল্ম - এর জন্য লেখা। ] রেললাইন ছেড়ে সবুজ ধানক্ষেতের মাঝে একজন মানুষ অঝোরে কেঁদে চলেছে। মানুষটির নাম 'না মানুষ।' হ্যাঁ ও মানুষ না, না মানুষ । অতীত এবং বর্তমানের কথা ভেবে নিজেকে সান্ত্বনা দিতে না পারা এক মানুষ। ওর কান্না দেখে কেউ একজন বলে চলেছে, 'কাঁদো, না মানুষ কাঁদো, তোমার [ বিস্তারিত ]
আঁধারের সলতে উস্কে দিয়ে তুমি চলে গেছো আলোর খোঁজে সিলেবাসহীন জীবনে সঠিক পথের দিশা না পাওয়ায় আঁধারের দিকেই মুখ ফিরে চলতে থাকি তাই দেখে মধ্যরাতের মাতাল আমাকে শেখাতে আসে ভরা পূর্ণিমার মানে। মাতালের দোষ খুঁজে পাই না আমি এর বেশি সে আর কিবা উপদেশ দিতে পারে নিজের স্বার্থগুলো পকেটে পুরে উধাও হয়ে গেছো পরিযায়ী পাখির [ বিস্তারিত ]

লোভে পাপ

রুদ্র আমিন ৭ সেপ্টেম্বর ২০১৪, রবিবার, ০৪:১৫:১৩অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
চোখ দিয়ে তাকিয়ে মুখ খানি বাড়িয়ে শীষ দেয় ইশারায়– ভালো কি মন্দ সে বোঝা বড় বেকায়দায়-? ঠিক রাত দুপুরে কুকুরের পাহারায় বসে আছি দু'জনে পুকুরের কিনারায়। একেতে বর্ষাকাল তার উপর টিনের চাল, বেঁধে রেখেছে পাহারাদার প্রেমিকার ভাই কামাল। ঝোপ বুঝে কোব দেব ধরা যেন নাহি খাই থর থর বুকটা এই বুঝি যাই যাই, মানসম্মান গেল [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

আর্কাইভ