মূল লেখায় যান

অস্ট্রিক-২

প্রলয় সাহাকবিতা৩১টি মন্তব্য

আমি বিগ্রহ পোড়া গন্ধ পেয়েছি দেখেছি অবাক চোখের স্বাভাবিক দৃষ্টি বৃষ্টি ঝরেনি, কষ্ট দৌঁড়াচ্ছে সব পিছিয়ে পড়েছে, তবুও শূন্য জীবন। আমি মসজিদের ভাঙন দেখেছি অভ্যন্তর কাতারে ডোবা অগনিত প্রশ্ন উত্তর খুঁজে পাচ্ছে না পূর্ব-পশ্চিম দিক এর মাঝেই ঘুমিয়ে পড়েছে অবুঝ শিশুটি।। [বিস্তারিত]

অস্পর্শনীয় ভালবাসা

ড্রথি চৌধুরীগল্প, বিবিধ২১টি মন্তব্য

অতসী ঘুম থেকে উঠে আয়নায় দাঁড়িয়ে নিজে দেখে নিল। মনে মনে বলল, নাহ! এভাবে তো কোন অবস্থাতেই ইউনিভার্সিটি যাওয়া যাবে না!তাড়াতাড়ি বাথরুমে গিয়ে অনেকক্ষণ পানি ছিটা দিল মুখে । নাহ এখন ও বুঝা যাচ্ছে ! হাল্কা নাস্তা করে রেডি হয়ে গেল আর আজ পড়ল চোখে লেন্স আর মোটা করে কাজল দিল যাতে চোখের ফোলা টা… [বিস্তারিত]

নড়ন-চড়ন সেতু ০১

মরুভূমির জলদস্যুরম্য১৮টি মন্তব্য

আমরা সচারাচর সে সমস্ত সেতুগুলি দেখিয়া থাকি তাহারা নট নড়ন-চড়ন হইয়া স্থির পরিয়া থাকে। কিন্তুক কিছু কিছু সেতু রহিয়াছে যাহারা নট নড়ন-চড়ন হইয়া পরিয়া থাকে না মোটেই, বরং বেশ নড়ন-চড়ন দিয়া থাকে। আজিকের এই লেখা সেই সমস্ত নড়ন-চড়ন সেতুদিগকে লইয়াই। সেতু কোথায় দেয়া হয়? ইহা একটি হাস্যকর প্রশ্ন। সকলেই জানে, সেতু সাধারণত নদী বা খাল… [বিস্তারিত]

শীতের হাওয়া বইতে শুরু করিয়াছে! আমার কাজ এখনো কোল বালিশ দিয়া চলে। কিন্তু বাঁধ শাধিলো উপর তলার রইসউদ্দীনকে নিয়া!!! জীবনের ২৬ খানা শীতের সীজন কোল বালিশ দিয়া কাটাইয়া সে এখন তিক্ত!!! :( এবার যে তাহার অর্ধাঙ্গিনী আবশ্যক! বিষয়টা মাতার দৃষ্টি গোচর হইলেও পিতার নজরে আসে না। বাপ অনেক দূরদর্শী বলিয়া ছেলের ভবিষ্যৎ নিয়া বড়ই চিন্তিত!… [বিস্তারিত]

অপরিবর্তনীয়

গোধূলিগল্প২০টি মন্তব্য

লোকটা আবারো গায়েব। মহুয়ার জীবনটা হয়ত এভাবেই কেটে যাবে। ভবঘুরে মানুষদের ভালবাসতে নেই। কারণ ভবঘুরেরা সহজে কাউকে ভালবাসে না। আর যদিও বা ভালবাসে, তাদের ভালবাসাও তাদের মত ভবঘুরে স্বভাবের। মহুয়ার বিষণ্ণ লাগে ভীষণ। মহুয়ার ফোন বেজে উঠল। ওপাশ থেকে একজন বলল, “হ্যালো, মহুয়া” “হ্যালো” “আমি লাবণী” “ও। অনেক দিন পর। কেমন আছিস?” “ভালো। তুই?” “ভালো”… [বিস্তারিত]

অ্যামেচার সভ্যতা

প্রলয় সাহাকবিতা৯টি মন্তব্য

জোনাকির মত বুকের কোটরে আলো জিইয়ে রেখে জেগে থাকে দালানগুলো সমস্ত মানব জাতি অন্ধকার বিবেক নিয়ে ঘুমায় সূর্যতো সুদূর পুবে এসো, ঘুমেই না হয় কাটাই আরো কিছু কাল চাতক তৃষ্ণা নিয়ে শতাব্দী কাতরায়-কাতরাক কি আর বিভেদ বলো আঁধার বিবেক কি-বা দানবে! [বিস্তারিত]

মায়া

অপার্থিবগল্প১৪টি মন্তব্য

তিনি যখন বললেন-আগামী সপ্তাহেতো আমি থাকছি না। এক সপ্তাহের ছুটি নিচ্ছি। আমি রীতিমত হতভম্ভ হয়ে যাই। আগামী মাসে আমাদের প্রজেক্টের রিলিজ ডেট। প্রজেক্টের রিলিজ নিয়ে গোটা টিমের সবাই এই মুহূর্তে প্রচন্ড ওয়ার্ক লোডে আছি। এমুহূর্তে তার না থাকা মানে আমার উপর আরও খানিকটা বাড়তি প্রেশার। আর যে মানুষটি কিনা গত এক বছরে একটাও ক্যাজুয়াল লিভ… [বিস্তারিত]

অস্ট্রিক

প্রলয় সাহাকবিতা১৮টি মন্তব্য

বনের শহর নতুন না বহু পুরাতন থালা ভর্তি বিষ কিংবা অমিয় স্বাদের কথা বাদ। চেয়ে থাকি দূর থেকে দূরে, আগাছা পরা বিপরীত লিঙ্গ চেতনা ভাসে প্লাস্টিকের নদীতে মুখ আছে , ফাটা বাঁশিতে সুর নেই। কানে বাজে অনবরত খাঁখাঁ হুইসেল বাম দেয়ালে ঘড়ি ঝুলে কইতরের কিচিরমিচির অসহ্য সব। জন্ম-মৃত্যু দু'টোই সমান বেঁচে থাকাটা বড্ড বেমানান-- [বিস্তারিত]

স্বত্বা

ভোরের শিশিরকবিতা৫৮টি মন্তব্য

আদতে আত্মহত্যার মধ্যে তেমন কিছুই নেই। যা আছে তা হল কৃচ্ছসাধন, জীবনের উপর কৃচ্ছসাধন মাত্র! এর চাইতে ঢের ভাল কোরবানি দেওয়া; ভালবেসে। মূলত ভালবাসাতেও কিছু নেই। মূল যা তা হল ভালবাসার নামে শরীরের বিকিকিনি, মন সেখানে আধার মাত্র! এর চাইতে ঢের উপযোগী হচ্ছে লিখে যাওয়া; মানুষকে নিয়ে। সর্বোপরি লেখকেরও কোন কৃচ্ছতা নেই। মোটে দু'টি চোখ;… [বিস্তারিত]

ঢেউ

ড্রথি চৌধুরীকবিতা৫৫টি মন্তব্য

সমুদ্রের কিনারের শেষ ঢেউ এক পা দিয়ে বলতে চাই "ভালবাসি" ! কিন্তু তুমি তো জানো সমুদ্রের কিনারায় শেষ ঢেউ বলে কিছু নেই! [বিস্তারিত]

সকালে ঘুম হইতে উঠিতে উঠিতে সচরাচর সকাল দশটা বাজিয়া যায় পথিকের। কিন্ত গত কিছুদিন ধরিয়াই তাহাকে প্রতিদিন সকাল আটটার আগেই ঘুম হইতে উঠিতে হইতেছে। রাত জাগিয়া দেশ ও জাতির জন্য মহা গুরুত্বপূর্ণ কাজ করায় এত তাড়াতাড়ি ঘুম হইতে উঠিতে সচরাচর কোন ইচ্ছাই হয় না পথিকের কিন্ত তাহার বড় বোন এই বাসায় বেড়াইতে আসিবার পর হইতে… [বিস্তারিত]

সুসম

প্রলয় সাহাকবিতা১২টি মন্তব্য

বৃক্ষ রোপণ করেছিলাম পরিবেশ রক্ষা-তেঁ কিছুদিন যেতে না যেতেই ; হঠাৎ ঘটলো- ঘৃণিত সভ্যতার সমাসক্তি ধর্ষণের প্রবেশ! সে যেমনি ছিল ঠিক তেমনি আছে, প্রকৃতির কলঙ্কিত অদৃশ্য শাড়ি মুড়িয়ে। বৃক্ষটি বড্ড ভয় পায় স্থানিক ভুঁই-কে। আচ্ছা , নারী ও বৃক্ষ কী একি সম্প্রদায়ের! [বিস্তারিত]

এই শহরের ঝুম বৃষ্টির দিনে ডায়েরিতে লিখে রাখি "এখানে আজ খুব বৃষ্টি হচ্ছে" এর মানে, তোমায় খুব মনে পড়ছে। ইদানিং যেদিকে চাই গাছ কিংবা পথ কেবলই সবুজ, লাল আর হলুদ তাই আজ লিখলাম, "প্রকৃতি এখানে অন্যরূপে সেজেছে" এর মানেও কিন্তু, তোমাকে খুব মনে পড়ছে। সেন্ট্রাল পার্কের হলুদের মাঝে তোমাকে খুঁজেছি খুব লাল কৃষ্ণচূড়ায় ছেয়ে থাকা… [বিস্তারিত]

চলমান সময় :- পাড়ে এসে থেমে যায় মেঘ-পুরুষ; সান্ধ্যকালীন লজ্জ্বা বাঁকা চোখে চেয়ে দেখে দ্বি-প্রাহরিকের আগমন ঠিক তারই সামনে। যেনো নীলের কাছেই এসে দাঁড়ায় ভেঁজা সবুজ। পূর্বকথা :- চঞ্চল বালিকা দে-ছুট ওই জলের আয়নায় লাজুক দুষ্টুমীর ডালা নিয়ে খুব তাড়াতাড়ি কিশোরী হচ্ছে সে। জলের বুকে গিয়ে ঢেউ তোলে পায়ের পাতা। অবাধ্য জ্যোৎস্না চাঁদের বুড়ীর কাছে… [বিস্তারিত]

‘আমি’ত্বে দায়িত্ব

ভোরের শিশিরকবিতা৪৪টি মন্তব্য

শুনেছি তুমি নাকি শুদ্ধাচারী হবে? বন কিংবা হিমালয়ের গহীনে! শুনেছি আরো, তুমি নাকি বুদ্ধ হবে? জগৎ সংসারের সবার শান্তি চাইবে! বাহ্‌! বেশ তো, শুদ্ধাচারী হয়ে এই ক্ষয়িষ্ণু জগতে তুমি আরো এক সাধু হবে... এও শুনেছি তুমি বলেছো- শুদ্ধাচারী বুদ্ধ হয়ে 'আমি'ই হবো ত্রাণকর্তা! 'আমি'ই ছড়াবো প্রতিটি প্রাণে শান্তির সুবাতাস, সবার ভেতরে শুদ্ধতম মনের অন্বেষনে এই… [বিস্তারিত]