মূল লেখায় যান

(১) ঢাকা শহরে ছাদ মানে এক টুকরো আকাশ, যদিও অধিকাংশ মানুষের কপালে নিজস্ব ছাদের মালিকানা থাকেনা। এই শহরে ছাদ মানে বারোয়ারি উঠান, সবারই মিলেমিশে ব্যবহারের কথা থাকলেও, পারস্পরিক খোঁচাখুঁচি আর কোন কোন ক্ষেত্রে মালিকের চোখ রাঙ্গানিতে কারোই মন খুলে আকাশটায় ভেসে বেড়ানোর সুযোগ থাকেনা বিশেষ! অতন্দ্রিলাদের বাড়ির ছাদে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে অনিকেত, তাও… [বিস্তারিত]

বুলেট

সুপর্ণা ফাল্গুনীকবিতা৪৭টি মন্তব্য

ছেলেটি কাতরাতে লাগলো- কারণ ওর বুকে একটি বুলেট ঢুকেছে। একটি বুলেট ওর বুকটিকে ঝাঝড়া করে দিল। একটি বুলেট একটি স্বপ্নকে হত্যা করলো। একটি বুলেট একটি ভালোবাসাকে নষ্ট করলো। আঃ! এই একটি শব্দই পৃথিবী থেকে একটি অস্তিত্বকে মুছে দিল ক্ষণিকে। কত আশা-স্বপ্ন ছিল ঐ বুকে, আজ কিনা একটি বুলেটই তাকে ম্রিয়মান, অচল করে দিল! বাহ্ !… [বিস্তারিত]

চাওয়া পাওয়া —— ৬

উর্বশীকবিতা২৬টি মন্তব্য

নব নব পাতার বুকেই তোমার আমার মিলন, চেতনায় ঠিকানা নতুন যৌবন। শুরু হোক অক্ষয় চির সবুজ,আর অনন্ত সু- মধুর জীবন। বেদনার দহনে নতুন ফুল ফুটেছে, যার সৌরভ ছড়াবে নব জীবন গৌরবে। যুগ যুগ ধরে সবার অগোচরে, প্রকৃতির সব গভীরে, আমায় খুঁজেছো গোপনে গোপনে বিভোরে। প্রকৃতির ছোঁয়ায়, নুরের আলোয়, প্রেমের চেতনায় যেন পবিত্র। তুমি আমায় খুঁজেছো… [বিস্তারিত]

আমার কলম আজ ইশ পিস করছে কিছু একটা লিখব বলে চোখে ভাসছে পিতৃ স্নেহ থেকে বঞ্চিত এক শিশুকে যে শিশুটি হাসু আপার বাবাকে বাবা ডাকতে চেয়েছিল। এক দুরন্তপনা কিশোর চল চঞ্চল চপলা হরিনীর মতো সদাহাস্যময়ী। শাহিন স্কুলের সেই মেধাবী কিশোরটির কথা বলছি। আমি আজ সেই কিংবদন্তির কথা বলতে এসেছি আমি আজ সেই গোল্ডেন বয় শেখ… [বিস্তারিত]

বানভাসী মানুষ

আলমগীর সরকার লিটনকবিতা২৭টি মন্তব্য

============================== নোনা জলের বানভাসী মানুষ আমি- নাই রে আমার সুখ দুখের অনুভূতি! শুধু জগৎ সংসার মায়াময়- কার গায়ে সূর্য ছায়াদয়; কার খবর কে রাখে- পাপের নিন্দা ঠোঁটের বাঁকে- কার আগে কয় তার জলে তাই ডুবে পাড়াপষি নয়! রঙিলা মাটির ঘরে হাজার চোখ চেয়ে থাকে শূন্য মেঘে গন্ধ- ঘুম তো আসে না রাতে সুখের জলে অন্ধ;… [বিস্তারিত]

চঞ্চল এ-মন

সঞ্জয় মালাকারকবিতা২৭টি মন্তব্য

চঞ্চল এমন..... তোমার চরণে প্রভু সত্যের সিংহাসন, প্রভু মায়া মমতা,সত্য সভ্যতা আমায় করেছে হেলা, প্রভু তোমার চরণে পেয়েছি ঠাই নির্জন এক বেলা! প্রভু স্বামীর সংসারে.. চেয়েছি সতীর সহবাস, তবু যেনো পাইনা প্রভু কলঙ্ক আমায় করে গ্রাস! প্রভু নিয়ম নীতি,সমাজ পরিবার সবি তো মায়া মোহিত, শুধু নারীর বেলায় হয় কলঙ্ক উপহার। প্রভু, মায়া তো শরীর ঘুরে… [বিস্তারিত]

মন

রেজওয়ানা কবিরকবিতা২৫টি মন্তব্য

মন! উড়ে উড়ে আকাশে বাতাসে ঘুরে বেড়ায়। মন! এখানে ওখানে জলছবি আঁকতে আঁকতে ক্লান্ত হয়ে সব সপ্নগুলোকে চলে এড়ায়। মনরে! মাঝে মাঝে মন নিয়ে অনেক চিন্তা করি, কিন্তু কোন কুলকিনারা খুজে না পেয়ে একা একাই কাছিমের মত ভেবে মরি। এই মন কখনো ভালো, কখনো আবার মনের উপর রং বেরং এর আলতো প্রলেপ পরে হয়ে যায়… [বিস্তারিত]

রঙ্ধনু আকাশ (১১তম পর্ব)

ইঞ্জাগল্প৩৪টি মন্তব্য

এক সপ্তাহ পরঃ ভাবী, ভাবী তোমরা রেডি? হাঁক দিলো রুদ্র, সুমিকে ব্যাগ নিয়ে আসতে দেখে বললো, তুই রেডি? হাঁ ভাইয়া, আমি ভাইয়া ভাবীদের নিয়ে আসছি, তুমি যাও। আচ্ছা আমি কাউকে বলছি ব্যাগ গুলো নিয়ে যেতে, বলেই রুদ্র নিচে নেমে গেলো। আধা ঘন্টার মধ্যেই দুই গাড়িতে করে সবাই রওনা হয়ে গেলো এয়ারপোর্টের উদ্দেশ্যে, সুমি এবং নীলের… [বিস্তারিত]

কাঁদো শহর

সৌবর্ণ বাঁধনকবিতা২০টি মন্তব্য

এখনো নদীটা কাঁদে, পোড়া জল ছুঁয়ে হাঁটে পুন্ড্রের- ভাস্কর্যে মোড়া হস্তী! কতো বিচিত্র শ্লোগানের পরিশেষ দেখে নিয়েছে নারী, শহরের নাগরিক পদ্মের সরোবর- টেরাকোটার প্রেমের বিসর্জিত মূর্তিতে ভর্তি! তবুও ভালোবাসা মরে গেলে গবাক্ষের আর্দ্র বাতাসে- বাঁচেনা তেমন কিছুই! মেয়ে তুমিতো তা জানোই! এই শহর এখন পদানত, উপকণ্ঠের মৃত নদীটার মতো! তুমিতো তা জানোই! এখনো এই শহর… [বিস্তারিত]

আমি ও তুমি

রোকসানা খন্দকার রুকুকবিতা২৯টি মন্তব্য

রাগ আর জেদ দুটোই বেশি তোমার। তেমন কিছুই বলিনি প্লেট ভেঙ্গে ফেললে, কিছু বলিনি আমি, শুধু কথা বলা বন্ধ করেছি, তাতেই তোমার হয়েছে সারা। এক ডজন নিয়ে হাজির নানা বাহানায় বললে,আগেরগুলো পুরোনো ও পঁচা ছিল, আজকের ডিজাইন,কালার,দাম সবই দারুন! চুপ! শুরু যখন করেছ এত তাড়াতাড়ি শেষ হতে দেয়া ঘোর অন্যায় নয়কি? অনেকবারের ডাকে যে সকাল… [বিস্তারিত]

শিকার —– চার—- শেষপর্ব

উর্বশীগল্প২১টি মন্তব্য

আর আপনি কে ? পুলিশের বিহবল ভাব কাটছিল না। "আমি ডিটেক্টিভ ন্যান্সি মরগান।নোটটা আপনার বসের কাছে নিয়ে যান, প্লিজ। এক্ষুনি " কিছুক্ষণ পরেই হন্তদন্ত হয়ে ছুটে এলেন ইন্সপেক্টর। তার মনের ভাব বুঝতে পারলো তরুণী। ' আপনি নিশ্চিত' এই লোকটাই ডেট্রয়েটে ব্যাংকের ম্যানেজারকে গুলি করেছিল ? আপনার কোন ভুল হচ্ছে না তো ? ফুঁপিয়ে কাঁদতে শুরু… [বিস্তারিত]

আমি কৈকেয়ী

ছন্দা দামকবিতা৩৪টি মন্তব্য

আমি মহাকাব্যের সেই ঘৃণ্য,লোভী নারী চরিত্র, জোটেনি যার কোন সম্মান,দয়া,মায়া,হতে পারেনি কারো করুণার পাত্র। দোষ এটাই ছিল আমার,আমি হতে চেয়েছিলাম মনুষ্যরূপী.......হতে চাইনি অতি মানবী, গুণের বিশেষণ গুলো মাখিনি শরীর ব্যাপী। আমি ছিলাম উচ্চাকাঙ্খী একমাত্র সন্তানের স্বার্থে, এটাই কি দোষ,চাইনি হতে দেবী,ভাবিনি পরার্থে। যখন অসুস্থ স্বামী সেবা করে বাঁচাই প্রাণ, তখন স্বামী সোহাগী আমি,তিনটি বর দিতে… [বিস্তারিত]

আমি তোমার জন্য এসেছি-(পর্ব-৭২,শেষ পর্ব) আঙ্কেল প্রিয়া অসুস্থ এটা আমরা গত তিনদিনে সবাই বুঝতে পারছি।প্রিয়াকে একজন ভালো সাইকোলজিস্ট দেখনো উচিত বলে আমি মনে করি।তোমরা সবাই কি বলো, আরাফ তুই কি বলিস বলেই আরমান ফিরল।ভাইয়া আমি অনেকদিন জাপানে ছিলাম এখানে তেমন কাউকে চিনি না তোমার পরিচিত কেউ থাকলে কথা বলো।মিরা আন্টি আপনি কি বলেন বলেই রিতা… [বিস্তারিত]

ইমারত

সাদিয়া শারমীনকবিতা১৮টি মন্তব্য

উঁচু উঁচু ইমারতে ভুলে গেছি আকাশটা। মেঘেদের আনাগোনা, বৃষ্টির লীলাখেলা, রংধনুর সাত রং, কিম্বা গোধূলী বেলা। উঁচু উঁচু ইমারতে ডানা মেলা পাখিটা, ভুলে গেছি শৈশবের লাল-নীল ঘুড়িটা। আরো ভুলে গেছি আমি বাতাসের সুঘ্রাণ, বিকেলের সোনা রোদ, ডুবে যাওয়া সূর্যটা। [বিস্তারিত]

খাঁ খাঁ রৌদ্রের দুপুরবেলা

তৌহিদুল ইসলামগল্প৩৫টি মন্তব্য

নিশিকে বলেছিলাম আজ আসবো। কিন্তু গত তিন চারদিনের কাঠফাটা রোদে বেরোতে ইচ্ছে করছেনা। সে প্রতিদিন দুপুরে একবার করে ফোন দিয়ে জিজ্ঞেস করছে আজ আসছো তো? আমি বরাবরেই বলি হ্যা হ্যা, ঠিক বিকেলেই চলে আসবো কিন্তু ঐ বলা পর্যন্তই। যাওয়া আর হচ্ছেনা আমার। নিশি যখন ছোট্টটি ছিলো তখন থেকেই তার শিশুসুলভ অঙ্গভঙ্গি দিয়ে আমাকে হাসানোর অন্তহীন… [বিস্তারিত]