আমি কৈকেয়ী

আমি মহাকাব্যের সেই ঘৃণ্য,লোভী নারী চরিত্র,
জোটেনি যার কোন সম্মান,দয়া,মায়া,হতে পারেনি কারো করুণার পাত্র।
দোষ এটাই ছিল আমার,আমি হতে চেয়েছিলাম মনুষ্যরূপী…….হতে চাইনি অতি মানবী, গুণের বিশেষণ গুলো মাখিনি শরীর ব্যাপী।

আমি ছিলাম উচ্চাকাঙ্খী একমাত্র সন্তানের স্বার্থে,
এটাই কি দোষ,চাইনি হতে দেবী,ভাবিনি পরার্থে।

যখন অসুস্থ স্বামী সেবা করে বাঁচাই প্রাণ,
তখন স্বামী সোহাগী আমি,তিনটি বর দিতে ছিলনা তার পিছুটান।

নপুঃসক রাজার তিন স্ত্রী,তার চরিত্রে তো কাটেনি কেউ দাগ,…..কেউ তো আঙুল তুলেনি,যখন গর্ভে ধরি আমরা অন্যের ঔরষের পরাগ????

আমি মা সন্তানের ভবিষ্যৎ চিন্তা ছিল অভিষ্ঠ….
সেই সূর্যবংশী রাজার চরিত্র ছিল সূর্যবৎ,আর আমি দূষ্ট??

ওগো সমাজ,ওগো সংসার ,একটি বার ভাবো আমায় রক্ত মাংসে…..আমি নারী,আমি মানুষ,
আমারো যে স্বপ্ন আছে!!!!

আমাকে কেন হতেই হবে ত্যাগী,দানী,দয়াশীলা,
চরিত্রবতী……একটি বার ভাবো আমি খুব সাধারণ
হৃদয় আমার দীন অতি।

কৌশল্যা,সুমিত্রা হতে চেয়েছিল গরবিনী মা…..
নিতান্ত সহজ আমার চাওয়া,তাই এটা দামী না???

স্বামী মারলেন শব্দভেদী বাণে অন্ধমুনির সন্তান….
সেই অভিশাপে জ্বলেননি তিনি,জ্বলেছি আমি, আমার জীবন জুড়ে অগ্নি লেলিহান।।।

আমার সন্তান আমায় করেছে ঘৃণা….
হবে সে ভাতৃস্নেহে পরাকাষ্টা,এটাই ছিল তার জানা

ওগো আমি যে কাটাতে চেয়েছি সহজিয়া জীবন,
কেন আমার প্রতি যুগে দেবী হবার থাকবে পণ??

কেন আমার হতে হবে প্রতি যুগে সাবিত্রী সীতা,সতী,বেহুলা….কেন জানা থাকতেই হবে নারীর চৌষট্টি কলা???

ওগো যুগে যুগে জ্বলে জ্বলে আমি এই বলে যাই…
আমি হতে চাইনে দেবী,প্রাতঃস্মরণীয়া,আমি মানবী হতে চাই……….আমি মানবী হতে চাই….
…..ওগো আমি মানবী হতে চাই…..

মোট পড়েছেনঃ ৭৩৩জন আজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

  1. নারীকে আমরা তার প্রাপ্য সম্মান দিতে পারিনি। পুরুষ শাসিত সমাজে নারী ভোগের পণ্য কিংবা কাজ করার যন্ত্র ছাড়া যেন আর কিছুই নয়। আমাদের মানসিকতার পরিবর্তন জরুরী।

    চমৎকার লিখেছেন দিদিভাই।

  2. খুব সামান্য তেই আমরা নারীরা খুশী হই, ভালো থাকার চেষ্টা করি, সবকিছু আগলে রাখি তবুও কেন যেন আমাদেরকে ই সবার রোষানলে পড়তে হয়! নারীর মূল্যায়ন যুগে যুগে ই পদদলিত হয়ে এসেছে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো

  3. আপনার মতো সমাজের প্রতিটি নারীর কামনা-বাসনা এমনই হওয়া দরকার। আপনি মানবী হোন, এই কামনা করি।
    শুভকামনা থাকলো দিদি। আশা করি ব্লগের আরও অন্যসব ব্লগারদের পোস্টেও একটু চুপি দিবেন।

  4. কৈকেয়ী চরিত্র নির্বাচনে অসাধারণ মুন্সিয়ানা দেখিয়েছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি নারী মনোস্তত্ত্বের আলোকে পৌরাণিক চরত্রটির অত্যন্ত সঠিক ব্যখ্যা দিয়েছেন কাব্যের পংক্তিতে। বস্তুত পৌরাণিক নারীদের মাঝে তাকে যেভাবে দেখানো হয়, তার চেয়েও বাস্তবসম্মত ও যুক্তিগ্রাহ্য আপনার এই কৈকেয়ী প্রসংগ।

    1. আমি আপ্লুত বন্ধু।জানিনা কৈকেয়ী ব্যথা কতটুকু অনুধাবন করতে পেরেছি তবে আমার নারী হৃদয়ের
      মনন আর বাস্তবতা যাচাই করে যা মনে হয়েছে সেটাই কাব্যিক ধারায় প্রকাশ করার প্রচেষ্ট করেছি।।

  5. হুম। এতটুকু বুজলাম যে, এখনই সময় আমাদের পরিবর্তনের। মনের পরিবর্তন না হলে মানসিক পরিবর্তন আসে না। খুব ভাল লিখেছেন।

  6. আমি নারী
    জায়া-জননী-প্রেয়সীর আদলে গড়েছে যেজন,
    নিয়মের ন্যায় মেনে নিজেরে রাখিনি গোপন,

    যত স্তুতি-অসস্থি, সবই দিলো ধরায় বাধা সাজানো জাতি
    অনিবার্য করিনি কভু অনার্য আপন;

    আমি নারী,
    নারীর খোলসে থাকি
    দেবী-দানবী নয় হতে চাই মানুষ,
    রক্ত মাংসের অবয়বে গড়া কেবলি এক মানবী।

    জানিনা কতোটা বুঝেছি। একরাশ ভালোবাসা কৈকেয়ীর প্রতি। ভালো থাকুন দিদি, শুভ কামনা অবিরত ❤❤

    1. এতোটুকু ভালোবাসা পেয়ে আমি সত্যিই আপ্লুত ।ভাষা নেই আমার প্রকাশের।সোনেলা ব্লগে তোমাদের হাত ধরে প্রবেশের পর আমার লেখা এতটুকু ভালোবাসা পাব এই আশা আমার কাছে স্বপ্নের মতোই ছিল।।ভালোবাসা নিও বোন।

      1. আপনার লেখা গুলো সত্যিই অনন্য, অতুলনীয়। আর আপনার কণ্ঠের আবৃত্তিও। আপনি চাইলে আপনার স্বকন্ঠের আবৃত্তির লিংক গুলো লেখার সাথে এ্যাড করে দিতে পারেন। এমন মমতাময়ী বোন পেয়ে আমিও আপ্লুত দিদি। নিয়মিত লিখুন, ভালোবাসায় থাকুন সারাক্ষণ ❤❤

  7. ওগো সমাজ,ওগো সংসার ,একটি বার ভাবো আমায় রক্ত মাংসে…..আমি নারী,আমি মানুষ,
    আমারো যে স্বপ্ন আছে!!!!

    এই পুরুষশাসিত সংসারে নারীর স্থান কোথায়, তা ফুটে উঠেছে আপনার কাব্যে, অসাধারণ লিখলেন।
    সুস্বাগতম জানাই সোনেলার উঠোনে, লিখুন মন প্রাণ ভরে এই কামনা রইলো।
    অনুরোধ করবো অন্যদের লেখা পড়ে মন্তব্য করবেন, এতে আপনার লেখাও অন্যরা পড়বে।
    শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

মন্তব্য করুন