ক্যাটাগরি সাহিত্য

মন্দাকিনীর মেয়ে

সৌবর্ণ বাঁধন ২২ জুলাই ২০২০, বুধবার, ০৪:০৩:০৪অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
(১) তুমিই তো মেয়ে অলকানন্দা, মন্দাকিনীর পারিজাত, বৃষ্টিতে আর ভিজোনা এমন, কষ্টেরা গলে যাবে! গভীর রাতের নির্ঘুম ছাদ, বিকেল বেলার ছলছল চোখ; তোমায় ঘিরে ঘর করেছে এই নগরীর দুঃখরা সব! আনাচে কানাচে জল জমেছে, ভাসছে রাস্তা টইটুম্বুর! বরের কাগজ আর পড়োনা বহুদিন; এ বছরে কি বড় বন্যা হবে! টেলিভিশনের স্ক্রলে সিরিয়ালের আহ্লাদী মিথ্যা অভিনয়ে কাঁদে! [ বিস্তারিত ]

বিনিময় সূত্রে বাঁধিনি

সুপর্ণা ফাল্গুনী ২২ জুলাই ২০২০, বুধবার, ০৪:০০:০৬অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য
  শয়নে-স্বপনে-জাগরণে মিশে আছো অনুভবের পরশে, তবুও পাইনা আপন করে মনের দুটো কথা বলতে। যদি ভালোবাসতে পারতে কি এমন করে দূরে সরাতে? তোমাকে ছাড়া একদম ভালো নেই আমি। তুমি আমার সুখ, তুমি আমার আনন্দ, তোমাতেই খুঁজে পেয়েছি জীবনের বেঁচে থাকার নিঃশ্বাস। কত রাত, কত প্রহর কেটেছে তোমারি কথার মায়াজালে; তুমি পারোনি আমায় আপন ভাবতে, বন্ধুত্বের [ বিস্তারিত ]

পাথর হতে দোষ নাই

আলমগীর সরকার লিটন ২২ জুলাই ২০২০, বুধবার, ০৩:৫৮:২৪অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
============================= খুব ভাবলাম, পাথর হলে কেমন হয় না কি মাটি হবো- মাটি হলে তো অনেক ঘাসফুলের গন্ধ পাবো; পাথর সেতো রক্তক্ষণ ঝরায় তাই না; কিন্তু পাথর না হয়ে উপায় কি বলো? অথচ মাটির ঘাসফুল শুকে যাবে তার চেয়ে চলো পাথর হই! হাসছো মাটির ঘ্রাণ নিতে নিতে এক প্রকার বদাভ্যাসের পরিনিত হয়েছি; ভাল মন্দ বোঝার ঘ্রাণ [ বিস্তারিত ]

বিয়ে পালকির দিনরাত

মুহম্মদ মাসুদ ২২ জুলাই ২০২০, বুধবার, ০৩:৫১:৪৪অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
  বসন্ত নয় আমার উঠানে প্রথম কড়া নেড়েছিল বৃষ্টি! হলুদ শাড়ি পায়ে আলতা আর লাজুক ইন্দ্রিয়বিলাসী ঘন্টা। বারান্দার ছাউনিতে তখন টিয়াপাখির বিয়ে ; প্রেম নয় আমার যৌবনে প্রথম অনুভুতি এসেছিল! বাসরঘর অজানা দেহের গন্ধ আর ধুকপুক ধুকপুক শরীরের কাঁপুনি। দরজার খিলের শব্দটি লজ্জাজনক পরিসমাপ্তি ; রাত নয় আমার শোয়ারঘরে প্রথম জোনাকিপোকা জ্বলছিল! কানে দুল নাকফুল [ বিস্তারিত ]
আমি তোমার জন্য এসেছি-(পর্ব-৬৩)   আমরা তো রাতেই বাসায় ফিরতাম।তোমরা কেউ কল রিসিভ করছো না তাই বাধ্য হয়েই আসতে হলো বলতে বলতে, বেগম শেখর ঢুকলেন।পাশে রোহান,ফরিদ সাহেব শ্রেয়ার সাথে অমিও হাসপাতালে আসলো।আরাফ উঠে দাঁড়াল, শ্রেয়া মাকে বাসায় একা রেখে তুমি আসতে গেলে কেন!শ্রেয়া মাথা নিচু করে বললো আমি আসতে চাইনি মা পাঠালেন। মায়ের কথা শোনে [ বিস্তারিত ]

স্বৈরাচারীর মিলনমেলা

শায়লা খান ২২ জুলাই ২০২০, বুধবার, ১২:৩১:০৬অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য
স্বৈরাচার হটাও, দেশটাকে বাঁচাও বলেযে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়েছিলসারা বাংলাগণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঢেলেছিল বুকের রক্ত,কৃষক, শ্রমিক, দিনমজুর আপামর জনতাকাঁধে কাঁধ মিলিয়ে পাহারা দিয়েছিল বাংলা মাকেশত বুলেটের আঘাতেও ছাড়েনি রাজপথ। সেই রাজপথ আজ কলুষিত চলছে অবিরতদুর্নীতিতে নাম্বার ওয়ান করে পুকুরচুরিসাহেব সেজে ঘুরে বেড়ায় করে সিনা জুড়ি,মাগো তোমায় মুক্ত করতে তোমার সন্তানেরা শক্ত হাতে অস্ত্র ধরে উৎখাত [ বিস্তারিত ]
জিসান ভাই #স্বপ্ন দেখার মাঝে সিঁড়ি থেকে পড়ে গিয়ে ঘুম ভেঙে নিজেকে খাটের তলায় আবিষ্কার করেছেন থ্রি স্টার মোটেল সোনালু'র ম্যানেজিং ডিরেক্টর ব্লগার ছাইরাছ হেলাল ভাইয়ের কাছ থেকে এমন খবরে বুকটা ধ্বক্ করে উঠলো। এই বয়সে কোমরে চোট লাগলে সমস্যা হবারই কথা। সোনেলার ব্লগারদের মিলনমেলা উপলক্ষে ঢাকায় যারা যাবো তারা অনেকেই হেলাল ভাইয়ের মোটেলেই উঠবো [ বিস্তারিত ]
পূবের মাঠ পেরোলেই ছাতিম, আর জারুলের বাগান। জমিদারবাড়ির পান্থপথে বিশাল আকৃতি দুটো সাইনবোর্ড লাগানো। একটা মিস্টার নগেন জ্যোতিষীর আরেকটা ডাক্তার নীলুদা শঙ্করের। প্রথম সাইনবোর্ডে লেখা, পূর্ববঙ্গ হতে আগত তান্ত্রিক, মহাতান্ত্রিক, মহাসাধক নগেন জ্যোতিষী। যাঁর রয়েছে অগণিত নানা সনদপত্র। বশীকরণ, যাদুকরণ,ভূতপ্রেত সাধনা,পরী সাধনা, অবিবাহিতাকে বিয়ে দিয়ে দেওয়া,তাবিজ ও যাদুটোনা। কড়ি চালান,বাটি চালান ইত্যাদি আরও কতকিছুতে পারদর্শী। [ বিস্তারিত ]

চাওয়া পাওয়া –৩

উর্বশী ২১ জুলাই ২০২০, মঙ্গলবার, ০৯:৪৯:০৯অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য
  উজানে বেয়ে নিয়ে যাবে তোমার ঘাটে, তোমার ডিঙি ভিরাও আমার এই  হাটে। ও মাঝি বলো নিয়ে যাবে তোমার সাথে? খড়ে ছাওয়া একটি  কুঁড়েঘর  পাড়ে বাঁধবো, সোনালী রোদ দিনের বেলায় একসাথে  মাখবো। জোস্নার আলো দখিণা জানালায়, ভাসবো দুজনে একে অপরের ইশারায়। প্রভাতের আলোয় ফিরে দেখবো, এক জোড়া বিশুদ্ধ  প্রেমিক প্রেমিকা। শরতের আকাশে ভেসে বেড়ানো সাদা [ বিস্তারিত ]

রঙ্ধনু আকাশ (৯ম পর্ব)

ইঞ্জা ২১ জুলাই ২০২০, মঙ্গলবার, ০৭:০৩:২১অপরাহ্ন গল্প ৩৮ মন্তব্য
রুদ্র গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে চলেছে, পুরো গাড়ি জুড়ে নিস্তব্ধতা ছেয়ে রয়েছে, অনিলা এখনো কাঁপছে দেখে রুদ্র হাত বাড়িয়ে অনিলার হাত ধরে ধীরে চাপ দিলো, বুঝালো ভয় নেই। কিছু সময় পর জিজ্ঞেস করলো, তোমার বাসা কোথায়? অনিলা ফিরে তাকালো রুদ্রর দিকে এরপর বললো, আফতাব নগর। রুদ্র গাড়ি ছোটালো, গুলশান এক হয়ে হাতিরঝিল হয়ে বেরুবে।  পুরো [ বিস্তারিত ]

আমার রবিবার

আলমগীর সরকার লিটন ২১ জুলাই ২০২০, মঙ্গলবার, ০৪:২৯:১৭অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য
=========================== আজ রবিবার কবিতা বড় ভয়ঙ্কর ভাষা হারিয়েছে বর্ণমালা ছিন্ন ভিন্ন তবুও বকুলের মালা গাঁথতে চায় এই মন বাসনায় খুঁজি মাঠেপ্রান্তর! অথচ কবিতা রঙিন মেঘে ঘুড়ি হয়ে সবসময় উড়ছে আর উড়ছে- এদিকে আমার যত আতঙ্ক ঘরে বেদনার সুর; কবিতা বোঝল না গোলাপের ঘ্রাণ! বিলিন হলো রবিবার-শোক মিছিল শুধু বেদনার তরে রয়ে গেলো রবিবার- মিষ্টি মুখ [ বিস্তারিত ]
আমি তোমার জন্য এসেছি-(পর্ব-৬২)   -পিচ্চি প্রিয়া আমাদের জীবনে কখনো কখনো এমন কিছু সময় বা মুহূর্ত আসে যার জন্য আমরা প্রস্তুত থাকি না। -হুম বলে প্রিয়া মাথা নাড়ে। -জন্ম,মৃত্যু,বিয়ে এই তিনটা জিনিস উপরওয়ালা মানুষ সৃষ্টির আরো বহু বছর আগে নির্দিষ্ট করে রেখেছেন।এগুলোতে মানুষের হাত নেই "তগদীরে না থাকলে তদবীর করে লাভ নেই এটা যেমন সত্যি [ বিস্তারিত ]

বৃষ্টি কাব্য : ২

আরজু মুক্তা ২১ জুলাই ২০২০, মঙ্গলবার, ০১:১৩:২৯পূর্বাহ্ন কবিতা ৩৪ মন্তব্য
( ১) বর্ষাকে চিঠি লিখেছে মেঘ, তুমি এলেই ভালো চোখের কোণে জমানো জল কেউ দেখে না। স্মৃতি শুধু তাড়া করে সকাল বিকেল। ( ২) সেদিন ছিলো, মেঘে মেঘে বন্ধুত্বতা আজ সেখানে গহীন শূন্যতা। ( ৩) যদি মনে পড়ে একদিন বৃষ্টির কাছে যেও চোখের জমানো অশ্রুগুলো তুমি বুঝে নিও। (৪) মেঘলা দিনে তোমায় চাই ভালোবেসে ভালোবাসায় [ বিস্তারিত ]

মন খারাপের দিন

পর্তুলিকা ২১ জুলাই ২০২০, মঙ্গলবার, ১২:৪৫:২৬পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য
আজ আমার মন খারাপের দিন। যাচ্ছে যাচ্ছে করে প্রত্যাশার দিনগুলো সব চলে গেলো, অথচ আমি দিন গুনছিলাম তটস্থ হয়ে.. উদ্বিগ্নতা নিয়ে। এক কাপ চা খেতে খেতে অথবা ডুবন্ত ঘুম দিয়ে একেক বেলা পাড় করেছি কতো না ভাবনা নিয়ে, স্বপ্নের সাথে স্বপ্ন জোড়া-তালি দিয়ে। কোন এক দিন-প্রহরে তুমি ঠিকঠিক আসবে জানা ছিলো, আরও ছিলো উদ্বেলিত করা [ বিস্তারিত ]

মুক্তির দূত

খাদিজাতুল কুবরা ২০ জুলাই ২০২০, সোমবার, ০৩:৫৮:৫২অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য
তুমি শুধু প্রেমিক নও তুমি মুক্তির দূত, তোমায় পাঠিয়েছেন স্বয়ং বিধাতা! তিনি নিশ্চয়ই খুলে দেখেছেন আমার যাতনার খাতা। দেখেছেন খড়খড়ে শুকনো রক্তাক্ত সব পাতা! তাই তোমাকে ভালোবেসেছি বলে অনুতাপ হয়না। মুক্তির স্বাদ পেতে বলো কে চায় না? মিনতি করি প্রিয় একা ছেড়ো না, এখানে ভয়াল রাত, বিভীষিকা ময় প্রভাত! আমার ভীষণ ভয় করে, সইতে পারি [ বিস্তারিত ]

আর্কাইভ