মূল লেখায় যান

পহেলা মে সরকারি ছুটির দিন। বিশ্বব্যাপী মে দিবস পালন একধরনের সংস্কৃতিতে পরিনত হয়েছে। মে দিবসের এই ছুটি মানুষে মানুষে ঐক্য, একত্রীকরণ এবং পুনর্জন্মের দিন। সবাই একত্রিত হয়ে নিজেদের জীবনকে উদযাপন করার দিন। ঊনিশ শতক থেকে বিশ্ববাসীর কাছে মে দিবস নতুন আবহে একটি অর্থ হয়ে এসেছে। মে দিবসটি শ্রম অধিকারের জন্য "আন্তর্জাতিক শ্রমিক দিবস" নামে পরিচিতি… [বিস্তারিত]

এমন একটা সময় পার করছি সাধারণ জ্বর-সর্দিতেও ভীত হতে হচ্ছে। গত ক'দিন থেকে চরম এক অস্থিরতা ভর করেছে মনে। গরম পানি খাচ্ছি, গারগল করছি। ভিটামিন সি জাতীয় খাবার খাচ্ছি কিন্তু অজানা এক ভয়ে বিপি হাই হয়ে আছে। তবে আলহামদুলিল্লাহ! আপনাদের দোয়ায় আজ একটু ভালো আছি। জ্বর কমেছে, গলা ব্যথাও খুব একটা নেই। আশাকরি দু'একদিনের মধ্যেই… [বিস্তারিত]

স্মৃতি অমলিন

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য

এখন সিয়াম সাধনার মাস, মুসলমানদের জন্য অন্যতম পবিত্র মাস রামাদান(রমজান) চলছে। রোজার মাস এলেই প্রতিবছর এই সময়ে মনে কত উল্লাস উদ্দীপনা কাজ করতো। অফিস করে ক্লান্ত হয়ে বাসায় আসার পথে ইফতারি কিনে নিয়ে আসতাম। আম্মা, ছোটবোনেরা, আমার গিন্নী সবাই মিলে মুখরোচক বেগুনী, পেঁয়াজু, বুন্দি, খিচুড়ি, সেমাই, সুজি, হালুয়া, রুটি-পড়াটা, শরবত একেকদিন একেক পদের খাবার রান্না… [বিস্তারিত]

এই লেখাটি পড়ার আগে নীচের লিংকে ক্লিক করে প্রথম এবং দ্বিতীয় পর্ব পড়ুন। প্রথম পর্ব দ্বিতীয় পর্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ কর্মকর্তাদের আশা আগামী তিন থেকে চার মাসের মধ্যে করোনার কার্যকরী ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাবে। এর পরেই শুরু হবে করোনা নিয়ে আসলে রাজনীতি এবং সেই বিশ্ব রাজনীতি সামলানোর ক্ষমতা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেই। কিন্তু… [বিস্তারিত]

করোনাভাইরাস সংক্রমণ মানুষের কাছে তুলে এনেছে অনেক অজানা আশঙ্কা। পৃথিবীর সকল গবেষক থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কর্মকর্তারা এখনো ভেবে পাচ্ছেননা ঠিক কোন পথে সমাধানসূত্র বেরোবে এসব অজানা আশঙ্কার। প্রথম বিষয় হলো, যদি করোনার ভ্যাকসিন আবিষ্কার হয় সে ক্ষেত্রে অতি দ্রুত কোন পদ্ধতিতে এই ভ্যাকসিনের প্রোডাকশন করা সম্ভব। যদিও আজ WHO সভাপতি প্রস্তাব… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

এই শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মারণ ভাইরাস হিসেবে করোনাভাইরাসের কথা সবাই একবাক্যেই স্বীকার করছেন। পৃথিবীব্যাপী আক্রান্তের সংখ্যা ছাব্বিশ লাখের উপরে এবং মৃতের সংখ্যা এক লক্ষ নব্বই হাজার ছাড়িয়েছে এবং সুস্থ হয়েছেন সাত লক্ষ ত্রিশ হাজার আটশত পঞ্চান্ন জন (২৪/০৪/২০২০ তারিখ পর্যন্ত)। বহুরূপী করোনাভাইরাস এমন একটি মারণ ভাইরাস যার কোন কার্যকরী প্রতিষেধক বা টীকা অদ্যাবধি আবিষ্কৃত হয়নি।… [বিস্তারিত]

করোনা ছুটির দিনগুলি- ১

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

দোস্ত জিপিতো ৭ টাকায় একজিবি দিতাসে হুনছস? এইনে এক্টিভেশন কোড। বাসায় থাইক্যা আর কি করবি? ভাবির লগে বইস্যা রোমান্টিক মুভি দ্যাখ। গতকাল সন্ধ্যা ৬ টায় বন্ধুর এমন মেসেজে চমৎকৃত হয়ে জিপি'র ১ জিবির প্যাকেজ কিনেছিলাম। গদগদ হয়ে বৌকে বলেওছিলাম - চল আজ বেদের মেয়ে জোসনা আর রঙের বাইদানী মুভি দুইটা দেখি। সিনেমার নাম শুনেই সে… [বিস্তারিত]

আমার লাউবট

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য

যদি এমন হতো রাস্তার মোড়ে মোড়ে, ডাক্তারের চেম্বার, হাসপাতালের গেট, হাট-বাজারে কিছু রোবট থাকতো। করোনা আক্রান্ত কেউ আশেপাশে পেলেই ক্যাঁ ক্যুঁ ক্যাঁ ক্যুঁ করে চিৎকার দিয়ে উঠতো। এতে কিন্তু লাভ হতো দুটো- ভয়ে কেউ বের হতোনা। আর বের হলেও অন্যরা সাবধান হতাম। আমরা মঙ্গলে রোবট পাঠিয়েছি আর এরকম একটা রোবট পৃথিবীর মানুষের জন্য বানাতে পারিনি… [বিস্তারিত]

মানুষ মানুষের জন্য

তৌহিদুল ইসলামএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

করোনা যেমন দেখিয়ে দিচ্ছে এই দেশের মানুষের স্বার্থপরতা তেমনি দেখাচ্ছে আমাদের মহানুভবতা। তবে স্বার্থপরতা সর্বদাই মহানুভবতার কাছে হেরে গিয়েছে এবং পৃথিবী ধ্বংসের আগ মুহূর্ত পর্যন্ত মানবিকতারই জয় হবে নিশ্চিত। করোনায় মৃত মানুষের জানাজায় লক্ষ টাকার বিনিময়ে মাহফিল করা তথাকথিত মৌলভীরা নেই, শরীক হয়েছেন অজানা অচেনা মহানুভব কিছু মানুষ। অকারন করোনা সন্দেহে নিজের জন্মদাত্রী মাকে জঙ্গলে… [বিস্তারিত]

পুরনোকে পিছনে ফেলে বছর ঘুরে বাঙালির দুয়ারে আবার ফিরে এসেছে বাংলা নববর্ষ। এসেছে বাংলা নতুন সাল ১৪২৭। এই প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকা বাংলা বছরের প্রথম প্রহর। প্রতিবছর ঘটা করে পালিত হওয়া পহেলা বৈশাখের সেই উদ্দীপনা এবারে যেন নেই। সকলের সকল উল্লাস-উচ্ছ্বাস-উদ্দীপনা সবকিছুকে ম্লান করে দিয়েছে করোনা বিষণ্ণতা। বাংলা ও বাঙালির প্রাণের উচ্ছ্বাস নববর্ষের যে… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

আমার সাথে তোলা সেলফি এবং প্রথম দেখার অনুভূতি নিয়ে প্রথম যিনি সোনেলায় পৃথিবীটা কমলা লেবুর মতন গোল শিরোনামে পোস্ট দিয়ে আমাকে কৃতজ্ঞতা আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় ব্লগার, পাখি বিশারদ শামীম চৌধুরী ভাই। তিনি সেখানে লিখেছিলেন- "তৌহিদকে দেখে কিছুক্ষন বোবা হয়ে রইলাম। মনে মনে ভাবলাম এটাও কি সম্ভব? ভার্চুয়াল জগতে… [বিস্তারিত]

ফেসবুকে এত এত ইনবক্সের জবাব কখন দেবো? আমি যতক্ষন অনলাইনে থাকি বেশিরভাগ সময় ব্লগেই থাকি। ফেসবুকেও ব্লগের প্রয়োজনে থাকতে হয়। আর পারতপক্ষে জরুরি প্রয়োজনে ইনবক্সে যেতে হয়। হাই হ্যালো করার সময় পাইনা। এখন কিছুটা অবসর যাচ্ছে বলেই ফেসবুকে নিজের ওয়ালে থাকছি। যদি এই লেখা কেউ পড়ে থাকেন তবে অনেকেই যেসব সিলি বিষয়ে ইনবক্স করেছেন আপনাদের… [বিস্তারিত]

গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে- "অবশেষে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা এফবিআই বোস্টনের হার্ভার্ড থেকে চার্লস লিবার নামক একজন অধ্যাপককে গ্রেপ্তার করেছে, যিনি উহানের চীনা বিশ্ববিদ্যালয় এবং গবেষণা ল্যাবের সাথে সম্পর্কিত। সেখানে চীন কোরোনা ভাইরাসটি দিয়ে আসলে বায়ো অ্যাটাকের পরিকল্পনা করেছিল!" আরো বলা হচ্ছে, চীনের উহানে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর থেকে… [বিস্তারিত]

অনলাইনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দেখছি কিছু ছবি শেয়ার দিচ্ছেন যেখানে বলা হচ্ছে- অমুক নেতা, তমুক নেতা নিজের ক্ষেতের সবজি বিলিয়ে দিচ্ছেন। কেউ কেউতো বাহবার ফুলঝুরি ফুটাচ্ছেন মন্তব্যে। করোনা দূর্যোগে কর্ম বিহীন অসহায়দের দান করা অবশ্যই ভালো কাজ কিন্তু এর পেছনের যৌক্তিক কারনটা আসলে কি তাও আমাদের ভাবতে হবে কিন্তু। লকডাউনের এই পরিস্থিতিতে এখন প্রান্তিক… [বিস্তারিত]

সত্যিই সেলুকাস!

তৌহিদুল ইসলামসমসাময়িক২৭টি মন্তব্য

চলুন কিছু উপহাসমূলক কথা শুনে আসি- # বিজিএমিএ - সরকার লকডাউন করলো তাহলে শ্রমিকরা রাস্তায় দিয়ে এলো কিভাবে? আমরা কি শ্রমিকদের চলে যেতে বলেছিলাম? সরকার ছুটির পরে আবার কারখানা খোলার ঘোষণা দিয়েছে সেটাই আমরা শ্রমিকদের বলেছি। আমরা বেতনভাতা দিতেই তাদের ডেকেছি। এসব ভোগান্তির দায় আমাদের নয়, প্রশাসনের!! তারা মানুষকে আসতে দিলো কেন? # সরকার -… [বিস্তারিত]