মূল লেখায় যান

Google Chrome, কম সময়ে সবচেয়ে দ্রুত এগিয়ে যাওয়া ব্রাউজারের তালিকায় যার অবস্থান একেবারে শীর্ষে তাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। দিনকে দিন এটি ব্রাউজার কম ইন্টারনেটকে নিয়ন্ত্রণকারী হিসেবে বেশি আত্মপ্রকাশ করছে নিজেকে। কোডার, ডেভেলপারদের পছন্দের তালিকায় এর অবস্থানও বেশ গুরুত্বপূর্ণ। বেশ কয়েকটি সাইট তাদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে ইদানীং Google Chrome কে ব্যবহারের… [বিস্তারিত]

ব্লগ কিংবা অনলাইনে কোথাও নিজের পরিচয়ে কিংবা পরিচয় গোপন রেখে কোন ধরণের প্রোফাইল তৈরির পূর্বে- পরিবারের সকলের কাছে ক্ষমা চেয়ে নিন, কারণ পরবর্তীতে এইটা চাওয়ার মত সময় পাবেন বলে মনে হয় না। কাছাকাছি কোন হসপিটাল থাকলে নিজের পরিচয় ছবি সহকারে জমা দিয়ে আসুন, যাতে আপনাকে অবচেতন কিংবা মৃত অবস্থায় সনাক্ত করতে সুবিধা হয়। প্রেমিক/প্রেমিকা থাকলে… [বিস্তারিত]

তারপর অনেকদিন পর তাহার সাথে যখন ভুল করে কোন এক অলক্ষণের সময়ে হবে দেখা যখন দ্রুত চোখ ফিরিয়ে নিজেদের আড়াল করতে চেষ্টা করে চলবো, সেও হয়তো সেটাই করবে। কিন্তু মনের পরিস্থিতি তা সহজ করে নিতে দিবে না। সে বার বার চোখ ঘুরিয়ে তার দিকেই তাকাতে বাধ্য করবে। একটু লুকিয়ে, নিজেকে ছাপিয়ে বার বার দেখতে চাইবার… [বিস্তারিত]

বর্তমানে জনপ্রিয় ব্রাউজারের মধ্যে একটি হচ্ছে Chrome। এর বিশেষ সকল ফিচার এবং স্ট্যাবিলিটির জন্যে ইতোমধ্যে ব্যবহারকারীর মাঝে নিজের অবস্থান গড়ে নিয়েছে। পাশাপাশি বিভিন্ন এক্সটেনশন ব্যবহার করে এর দ্বারাই অনেক কাজ সহজে করে নেয়া সম্ভব হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে এর ডিফল্ট ফন্ট সিস্টেমে বাংলা না থাকায় যখন কোন বাংলা কন্টেন্ট সমৃদ্ধ ওয়েব সাইট ভিজিট করতে চাই… [বিস্তারিত]

বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই; ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই, একবার ফিরেও চায় না কেউ পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে? এই শূন্য ঘরে, এই নির্বাসনে?? কতোকাল, আর কতোকাল! আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি, উদ্যানে উঠেচে ক্যাকটাস কেউ… [বিস্তারিত]

ইউনিজয় এবং বিজয় এই নিয়ে কপিরাইট ঝামেলা হচ্ছে এটি নিয়ে সবাই নিশ্চিত কম বেশি শুনেছেন। আমি আগে ফেসবুকের একটি পোষ্টে মন্তব্যে বলেছিলাম যে ইউনিজয় এবং বিজয় লেআউট যদিও প্রায় এক রকম কিন্তু এদের মাঝে বেশ কিছু পার্থক্য বিদ্যমান। যেখানে একটা কি পরিবর্তিত হলে পুরো সিস্টেম পাল্টে যায় সেখানে বেশ কয়েকটা পরিবর্তন অবশ্যই আলাদা একটা ঘটনা… [বিস্তারিত]

প্রয়োজনের সব কাজেই ইমেইল ব্যবহার এখন নিত্য ঘটনা। ব্যাংক একাউন্ট থেকে শুরু করে অখ্যাত কোন সাইটে রেজিস্ট্রেশন করতে গেলেও এখন একটি মেইল এড্রেস থাকা আবশ্যিক। কিন্তু জরুরী ও গুরুত্বপূর্ণ কাজে যেই মেইল এড্রেস ব্যবহার করি সেই একই এড্রেস যদি বিভিন্ন সাইট রেজিস্ট্রেশন কিংবা নিউজলেটার সাবস্‌ক্রাইব করার কাজেও ব্যবহার করা হয় তাহলে এইসব নিউজলেটার আর সাইটের… [বিস্তারিত]

কল্প-গল্পঃ ট্র্যাপড ইন দ্যা কোড

অলিভারগল্প১১টি মন্তব্য

ইমন রায়হান ইউনিভার্সিটির পার্ট চুকিয়ে প্রতিষ্ঠিত একটা ডেভেলপার কোম্পানিতে ইন্টার্ন হিসেবে যুক্ত হয়, পরে মাস কয়েক বাদে নিয়মিত প্রোগ্রামার হিসেবে নিয়োগ দেয়া হয় তাকে। কোম্পানিটি একটি প্রতিষ্ঠিত গেম মেকিং কোম্পানি। ইতোমধ্যে তাদের নিজস্ব কনসোল এর কয়েকটি ভার্সন বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় এইবার আরও আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ এবং আরও বাস্তবিক অনুভূতি দেবার লক্ষ্য… [বিস্তারিত]

হিজিবিজি ভাবনা

অলিভারএকান্ত অনুভূতি২১টি মন্তব্য

একজন কবি তার বিখ্যাত কবিতাটা লেখার পূর্বে ছন্দগুলিকে মনে মনে সাজাতে থাকে, তারপর সেই ছন্দ কবির আঙ্গুল ছুঁয়ে কলমের কালি রূপে কাগজের পাতায় স্থান নেয়। ঠিক এই একই ব্যাপার ঘটে গল্পকারের বেলাতে। সেও তার গল্পটাকে প্রথমে মনের মধ্যে গুছিয়ে নেয়, আর তারপর সেটাকে শব্দের গাঁথুনিতে ধীরে ধীরে ঘটনার রূপে আমাদের সামনে নিয়ে আসে। এই একই… [বিস্তারিত]

সম্প্রতি দেখা সিনেমাঃ Emperor (2012)

অলিভারমুভি রিভিউ১২টি মন্তব্য

গত পরশু চমৎকার একটা মুভি দেখলাম। মুভি যা ইতিহাস এবং গল্প একত্রিত করেছে। মুভিটির নাম Emperor যা ২০১২ সালের ২৭ শে জুলাই মুক্তি পায়। মুভিটির শুরু জাপান আত্মসমর্পণের অংশ থেকে। যেখানে জেনারেল ডাগলাস ম্যাকআর্থার কে তার সহযোগীদের সাথে পাঠানো হয় জাপানে। তারা জাপান আসে যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে নেতৃত্ব দিয়ে নতুন ভাবে এগিয়ে নিতে আর যুদ্ধাপরাধীদের… [বিস্তারিত]

দীর্ঘসূত্রতার মানে বোঝ বালিকা? দীর্ঘসূত্রতা হচ্ছে ক্লান্ত দুপুরে তোমার জন্যে অপেক্ষা; যেই অপেক্ষায় ক্লান্ত রাখালের মন তোমাকে নিয়েই স্বপ্ন বুনে যায়..... দীর্ঘসূত্রতা মানে অলস বিকেলে রাখালের বাজিয়ে যাওয়া বাঁশির সুর; যেই বাঁশির সুরে থাকে আহবান শুধু তোমারই জন্যে..... দীর্ঘসূত্রতা হল শীতের রাতে উঠোনে বসে একলা মনে ভোর হতে দেখা; যেই একলা রাত্রিটার একাকীত্ব শুধুই তোমার… [বিস্তারিত]

কল্পগল্প : সময় ভ্রমণে হারানো ছেলেটি……

অলিভারগল্প২০টি মন্তব্য

ইশতিয়াক খুব ছোটবেলাতেই বাবা-মা'য়ের সাথে স্বপ্নের দেশ আমেরিকায় পাড়ি জমায়। সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল তাদের। নিজেদের গুছিয়ে এনে তার বাবা একটা ছোট ব্যবসাও শুরু করেছিল। কিন্তু হঠাৎই একটা এক্সিডেন্টে ইশতিয়াকের বাবা-মা দুজনেই প্রাণ হারান। ইশতিয়াক তখন সবে মাত্র কলেজ উঠেছে। সময়টা খুব খারাপ ছিল তার জন্যে। মোটামুটি মেধাবী হওয়ায় স্কলারশিপটা পেয়ে যায়, কিন্তু বাবার ব্যবসাটা… [বিস্তারিত]

Alias মেইল, কিন্তু কেন……?

অলিভারবিজ্ঞান ও প্রযুক্তি১০টি মন্তব্য

পূর্বে Gmail এবং Outlook মেইল ব্যবহার করে কিভাবে Alias মেইল তৈরি করা যায় সেটা নিয়ে পোষ্ট করেছিলাম। ব্যাপারটা হয়তো অনেকেরই জানা রয়েছে, আবার অনেকেরই ছিল অজানা। কিন্তু শুধুমাত্র Alias মেইল তৈরি করাই আমার পোষ্ট করার উদ্দেশ্য ছিল না। আমি এই মেইল ব্যবহার করে কিভাবে নিজের আরও একটু নিরাপত্তা নিশ্চিত করা যায় সেটা চিন্তা করেই পোষ্ট… [বিস্তারিত]

অগোছালো কথোপকথন…..

অলিভারএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

: সবাই আস্তে আস্তে অনেক পরিবর্তিত হয়ে যাচ্ছি। চেনার ভেতরেই নতুন করে অচেনা হয়ে যাচ্ছি। হারিয়ে যাচ্ছি একই স্থানে বসে থেকেও। › সময়ের সাথে সবই বদলায়। প্রকৃতির তো এটাই নিয়ম। প্রকৃতি কখনো নিয়ম ভাঙ্গে না। : তবুও কেউ পুরানো সুতা আঁকড়ে ধরে বসে থাকতে চায়। তাদের পরিবর্তন হয়েও হয় না। ভেতরে ভেতরে পুরাতনই থেকে যায়।… [বিস্তারিত]

অপরিচিত এই অন্ধকারে…

অলিভারগল্প২৮টি মন্তব্য

ল্যাম্প পোষ্টের নিচে দাড়িয়ে আছি। না, যেদিকটাতে আলো পড়ে সেই দিকটাতে না তার উল্টোদিকে। আলোর আভা আমার গায়েও লাগছে কিন্তু অন্ধকারে এইটুকু আলোর জন্যে অন্ধকারটাকে আরও আপন মনে হচ্ছে এই মুহূর্তে। কাছাকাছি আরও দুইটা ল্যাম্পপোস্টের কোনটাতেই আলো নেই। কে জানে হয়তো লাইট গুলিই চুরি গেছে, আলো দেয়া তো এখন অনেক দূরের ব্যাপার। এ শহরের কেউ… [বিস্তারিত]