মূল লেখায় যান

কবিতা লেখা সহজ কম্ম নয়

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি৪২টি মন্তব্য

কবিতা লেখা যে সে কম্ম নয়! আবেগের জমিন থাকা চাই। চাষবাস করার মতো সেই রকমই মনও চাই। বীজ পোতার অনেক পরে শব্দাবেগ বৃক্ষের জন্ম হয়। কিন্তু কবিতা? ওই নামের নারী আছে, বইয়ের পাতায় উপমা-রূপক-অলঙ্কারের পাঁচমিশালী ঢং-ও আছে। কবিতা নামের ফসলের জন্য অপেক্ষা করা জানতে হয়। কবিতা লেখা সহজ কম্ম নয়! ইচ্ছেমতোন ভাবের কাছে আত্মা থাকেনা।… [বিস্তারিত]

ভূমিকাঃ- আমার খুবই মন খারাপ। এতো বেশী খারাপ মন যে কাঁদতেও পারছি না। একেই বলে পাথর চোখ। আচ্ছা এই পাথর চোখ নিয়ে কোনো গান কি আছে? থাকলে শুনতাম আর শুনে শুনে যদি একটুখানি জল বর্ষিত হতো চশমা পড়া এই চোখ দিয়ে। খুঁজে খুঁজে সুবীর নন্দীর যে গানটি পেলাম সেটাতে পাথর শব্দ আছে, কিন্তু পাথর চোখের… [বিস্তারিত]

বিযুক্ত-যাপনচিত্র

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি, কবিতা২৬টি মন্তব্য

চেতনা :- এক অন্যরকম যাপনচিত্র ওকে ঘিরে। ওর চাওয়ার কাছে কোলাহলের প্রাচুর্য আর মায়াকভস্কির কবিতা মিলেমিশে একাকার। ঋদ্ধ মননশীলতার শ্বাসমূল এখন সিজোফ্রেনিক কল্পনাকে ছাড়িয়ে, চেতনাকে বিদ্ধ করা এক এপিলেপটিক জগতে পোক্ত করে নিয়েছে। এখন এই 'আমি'র মধ্যেই ওর জীবনবেদ। কখনো আবার এনার্কিষ্ট সম্প্রদায়ভুক্ত হয়েও বেঁচে থাকে। ও জানেনা ওর পাশে কে থাকে আর কাছেই বা… [বিস্তারিত]

লেখাটির ক্যাপশন আমার বুড়ো রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে নেয়া। হুম কতো কিছু যে অজানা থেকে যায় জীবনে। রহস্যে ভরা আমাদের মানুষ থেকে প্রকৃতির অনেক কিছুই। চাঁদে পৌঁছে গেছে মানুষ বহু আগেই, এখন খোঁজ করা হচ্ছে আরেক পৃথিবীর। অবশ্যই আছে এমনই আরেকটি পৃথিবী অন্য আরেক সৌরজগতে। একদিন সেটাও পেয়ে যাবে মানুষ। ওই পৃথিবী খুঁজে পাবার পরও আরোও… [বিস্তারিত]

একেকটি সময় একেকরকম অনুভূতির জন্ম দেয়। তাইতো আমরা একঘেঁয়ে জীবন থেকে অনেকটাই মুক্ত থাকি। এমন যদি হতো, কোনো পরিবর্তন নেই একেকটি মুহূর্তের, কেমন হতো! এই যে শৈশব থেকে কৈশোর আসে, কৈশোর থেকে তারুণ্য আর তারুণ্য থেকে বৃদ্ধকাল। জীবনের একেক ধাঁচে কতোই না ভিন্ন ভিন্ন রূপ! সেই ছোটবেলায় মনে হতো কবে বড়ো হবো? আজ অনেক বড়ো… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

নানা, কেমন আছো তুমি? কেমন আছে তোমার চোখ? বহুবার জিজ্ঞাসা করেছি চ্যাটে কিংবা ম্যাসেজে। কিন্তু আজকের দিনে ঠিক এই মুহূর্তে কেমন আছো তুমি, সেটাই জানার ইচ্ছে। কতো বছর পর তোমাকে চিঠি লিখছি বলো তো! এবারকার চিঠিটা কোনো উপমা, কাব্যিকতা ছাড়া কিন্তু। সহজিয়া অনুভূতির মূল্য হয়না। আর আমি তোমাকে কখনোই অমূল্য হতে দিতে চাইনা। বহুবার, বিভিন্নভাবে… [বিস্তারিত]

নব্য ক্যাডার (অণু গল্প)

নীলাঞ্জনা নীলাগল্প২০টি মন্তব্য

আকাশে মেঘবাহিনীর যেনো যুদ্ধ শুরু হয়েছে। বিচিত্র ধারায় ঝরে পড়ছে। একবার ঝমঝম করে, তো আরেকবার ঝিরঝির করে আবার টিপটিপ করে। শুধু কি তাই! বিদ্যুতবাহিনীও কম যায়না, একই গর্জনে আকাশ চৌঁচির করে দিচ্ছে। এমন আবহাওয়ায় বাড়ীর বাইরে কি শখে যায় মানুষ? মৃত্যু আছেই, তা এমন আবহাওয়ায় কেন মরে মানুষ--- বিড়বিড় করে বলছে তুষার। বাজেভাবে বলতে না… [বিস্তারিত]

আজকাল মাথায় উদ্ভট কিছু চিন্তা আসে। না এসে তো উপায়ও নেই। চিরন্তন প্রবাদ বাক্যকে ভুল হতে দেয়ার জন্য কোনো চিন্তা করিনি। প্রবাদটা হলো, "অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা," নয়তো "নেই কাজ তো খই ভাঁজ।" তো খই ভাঁজা তাদের সাজে যাদের মানিব্যাগে টাকা ভরা থাকে আর ভাবে-সাবের বিলাসী দু:খ থাকে। আমার ব্যাগে অতো টাকা নেই। বিদেশে বাড়ী… [বিস্তারিত]

আজ পোষ্টের ক্যাপশন দেখে বুঝতেই পারছেন মাছের বাজার বসেছে এই সোনেলার রান্নাঘরে। আপনাদেরকে সোনেলার রান্নাঘরে আমি রাঁধুনী নীলাঞ্জনা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যাক বেশী কথা বলার দরকার নেই। রান্না শুরু করি। তেল-ইলিশ সন্ধি ঃ- উপকরণ ঃ কালোজিরা, হলুদ পাউডার, জিরা পাউডার, লবণ, শুকনো মরিচ, কাঁচামরিচ, ইলিশ এবং তেল। ইলিশ মাছ বেশী ধুতে নেই। অন্যান্য মাছ যেমন… [বিস্তারিত]

অনন্ত অত্যয়

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি, গল্প৩২টি মন্তব্য

মানুষটি এসে জানতে চাইলেন আর কিছু কি চাই? আমি ধন্যবাদ জানিয়ে না বলতেই, আবারও এসে বললেন, সত্যি কিছুই কি চাওয়ার নেই? আমি মাথা খাটিয়ে বোঝার চেষ্টা করলাম, কি বলতে চাইছে ওই মানুষটা? কিন্তু এই মাথা থেকে কিছুই বের হলোনা। আমি আবারও বললাম, নাহ যথেষ্ট করেছেন। আর কিছুই করতে হবেনা। আর এই উপকারের ঋণ শোধ যে… [বিস্তারিত]

ঘরে বসেই ডাক্তার দেখান

কথায় আছে পৃথিবী রহস্যময়। এর রূপ যতোটুকু প্রকাশিত, তারচেয়ে দ্বিগুণ/ত্রিগুণ অপ্রকাশিত। আবার এও বলা হয়ে থাকে নারী রহস্যময়ী। কিন্তু আমি বলি পৃথিবী কিংবা নারী নয়, মানুষ সবচেয়ে বেশী রহস্যময়তায় ভরা। কারণ আমরা নিজেকেই নিজেরা চিনিনা, অন্যদেরকে চেনা কিভাবে সম্ভব? রবীন্দ্রনাথ ঠাকুর যতোই বলে যাননা কেন, "আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী!" সেই বিদেশিনীর নাম,… [বিস্তারিত]

নিঃসীম শূণ্যতা কিংবা আনন্দ ভরা উচ্ছ্বলতা সবকিছুকে আপন করে নিতে জানে ওই আকাশ। ভরা বর্ষায় তার বুকে ধূসর-কালো মেঘকে যেমন জড়িয়ে নেয়, তেমনি প্রখর রৌদ্র গায়ে মেখে চৈত্রের দুপুরকে উত্তপ্ত করেও দেয়। শুধু কি তাই? শরতের তুলো তুলো মেঘ আর হেমন্তের ঝিলিক দেয়া সোনালী আলোয় ঘাসের ডগা চিকচিক করে আকাশের বুক থেকে ঝরে পড়া সূর্যকিরণচ্ছটায়।… [বিস্তারিত]

এমন করে ডাকলে পরে ঘুম কি আর আসে? তোমার এন্ট্রি এমনই যে কাঁপি ভয়ে-ত্রাসে। কোন দরোজা খোলো তুমি কোনটা করো বন্ধ দেখবো যে সেই চোখটি কোথায় আমি যে বোবা-অন্ধ। হাসতে গিয়ে কেঁদেই ফেলি এমন তোমার প্রেম লায়লী-মজনু করবে হার্টফেল দেখে এমন ফ্রেম। এই খেলাতে তুমি ফার্ষ্টক্লাশ আমি করেছি ফেল নো অভিযোগ এ নিয়ে এই মাথায়… [বিস্তারিত]

আমি মালাউন বলছি

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি৩২টি মন্তব্য

আজকাল যা কিছু হচ্ছে, সব ঠিক হচ্ছেনা। বিশেষ করে ধর্ম নিয়ে এতো জঘণ্য রকমের খেলা চালাচ্ছে। ভয়ে কিছুই বলতে পারছি না দেশের বাইরে থেকেও। আর কিভাবে খুব সাধারণ একজন রসরাজ দাসের সাহস হলো ফেসবুকে ইসলামকে অবমাননা করার? দেশের কোনো হিন্দুদের সেই সাহসেই কুলাবে না ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিজনক কোনো কিছু লেখার কিংবা মুখে বলার।… [বিস্তারিত]

আচ্ছা এই যে এলোমেলোভাবে অনেক কথা বলে যাই, আর যাঁরা পড়েন আমি ভাবি কেউ না কেউ তো বিরক্ত হয়েই থাকেন। কেউবা আবার খুব পছন্দও করেন। মাঝে-মধ্যে আমি সেই পছন্দ কিংবা অপছন্দের ঊর্ধ্বে উঠে লিখতে থাকি। কারণ এসব এলোমেলো কথার মধ্যেই এই সত্যিকারের আমি'টা যে থাকে। এই অক্ষরগুলোতে কোনো উপমা কিংবা ভণিতা কিছুই থাকেনা। শুধু পুরোনো… [বিস্তারিত]