মূল লেখায় যান

সময়ের প্রয়োজনে আমরা নতুন নতুন অনেক কিছু সংযোজন করি, সাথে পুরনো অনেক কিছুই হারিয়ে ফেলি। ছোটবেলা থেকে আমি একটা বাংলা শব্দের সাথে পরিচিত। কিন্তু শব্দটার বাস্তব রূপ আমাদের অধিকাংশ কেন বর্তমান কালের অনেকেরই অচেনা, অদেখা ও অজানা। অনেকটা প্রায় মসলিন শিল্পের মতই বিলুপ্ত ঐতিহ্য। সে শব্দটা হচ্ছে বাঁশডলা! আগেকার সমৃদ্ধ বাংলায় অপরাধীদের শাস্তি দেয়ার এটা… [বিস্তারিত]

খেলা পাগল ছেলেটা আমার মন খারাপ করে গ্যালারীতে বসে আছে। জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি কারণ কি। তার দুটো মামাতো ভাই পাকিস্তানের পক্ষে কাফঝাপ করছে। “ওরা কি স্বাধীনতা যুদ্ধের ইতিহাস জানেনা”? বিদেশ বিভুঁয়ে জন্মানো ছেলেটা খুঁটিয়ে খুঁচিয়ে জানতে চাইতো, আমি কি করেছি যুদ্ধের সময়, কেন আমি যুদ্ধে যায়নি, আরো কত কী? অথচ ওরই কাজিনরা কিনা তাদের… [বিস্তারিত]

মেঘ

নাসির সারওয়ারএকান্ত অনুভূতি৬৩টি মন্তব্য

“জানালাটা খুলে দাও, আমি মেঘ ছোঁব”। একটু হলেও যে বিমানবালা থতমত খেয়েছে, আমি নিশ্চিত। আলাপচারিতার পরে হাসি মুখে চলে গেলো এবং সাথে সাথেই একটি শুভেচ্ছা পানীয় নিয়ে হাজির। আহা, যুবাকাল! সে সময়ে উড়োজাহাজের টিকেটে আসন নম্বরটা পাওয়া যেতোনা। ভ্রমণের সময়ে বিমান বন্দর থেকে বোর্ডিং কার্ডের সাথে দেয়া হতো যাত্রীদের পছন্দকে মাথায় রেখে। অনেক মানুষই জানালার… [বিস্তারিত]

শুভ ২০১৬!

নাসির সারওয়ারএকান্ত অনুভূতি৪১টি মন্তব্য

অল্প কিছুদিনের হাঁটাহাঁটি এই আমার সোনেলা, তবে প্রাপ্তির ভার অনেক। সাদা মনের মানুষেরা নতুনদের অল্পতেই কত আপন করে নেয়, অবাক হওয়াটাতো অন্যায় নয়। সবচাইতে ভালো লাগে অনেক ভালো লিখিয়েরা নতুনদের যেভাবে উৎসাহ দেন। ভুল শুধরে দিয়ে আগে বাড়াতে সাহায্য করেন যা অনেক সময় প্রকাশেও আসেনা। এযেনো ওনাদের পন, লিখতে তোমায় হবেই হবে। এই লেখালিখির মাঝে… [বিস্তারিত]

আমার কাজের প্রয়োজনে মাঝে মাঝে ঢাকার অদূরে একটা শহরতলীতে যেতে হয়। ওখানে আমাদের একটা স্বাস্থ্য সেবা সহ একটা গবেষণা কেন্দ্র আছে যেখানে প্রায় আড়াই লক্ষ্য মানুষ তাদের প্রথমিক স্বাস্থ্য সেবা পাচ্ছেন সাথে স্বাস্থ্য বিজ্ঞানের গবেষণা। আমাদের গবেষণার বেশ কিছু উদ্দেশ্যের সাথে মানুষের অস্বাভাবিক মৃত্যু কমাতে আমাদের দলটি কাজ করছেন সেই ২০০০ থেকে। ক্যান্সার সহ অন্যান্য… [বিস্তারিত]

মনে পরে আজও

নাসির সারওয়ারমুক্তিযুদ্ধ৪২টি মন্তব্য

আমাদের গর্বের স্বাধীনতার কিছু কথা। এইতো সেদিনের কথা, অথচ মাঝে চলে গেছে ৫১ টা বছর। সেই আমিতো আছি আমিই হয়ে। মনের কোনায় এখনো জমানো আছে ৭১, আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা, স্বাধীনতার কথা । কতটুকুনই বা ছিলাম, তারপরও বয়ে বেড়াচ্ছি সেই দুর্বিষহ দিনগুলোর স্মৃতি যা এখনো চোখের সামনে এসে কী জেনো খুঁচিয়ে দেয়। কি এক যন্ত্রনা্র… [বিস্তারিত]

ছুঁয়ে দেয়া

নাসির সারওয়ারএকান্ত অনুভূতি৪০টি মন্তব্য

আত্মীয় হাসপাতালে তার ২ সপ্তাহের শিশু নিয়ে। তেমন কিছু না, হেপাটাইটিস। ২৪ থেকে ৪৮ ঘণ্টার ফটো থেরাপিতে সাধারণত ভালো হয়ে যায়। বলাটা খুব সহজ হলেও গিয়ে যা দেখলাম, তাতে মনটাই খারাপ হয়ে গেলো। আত্মীয়টা এন আই সি উ এর অপেক্ষা রুমের এক কোনায় বসে মেঝের দিকে তাকিয়ে আছে। আমার উপস্থিতিতেও নড়াচড়া নাই। কেমন জেনো একটু… [বিস্তারিত]

“আমি যাত্রা দেখতে যাব”। ব্যাস, দিলাম থামিয়ে সবার রাতের খাবার যা আমি আগেই অনুমান করেছিলাম। আমারতো অনেক বুদ্ধি ছিল ছোটবেলা, তাই খাবারের প্রায় শেষের দিকেই তুললাম কথাটা। বাবা মুচকি হাসি রেখে উঠে গেলেন। মা তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। ভাই বোনদের মাঝে নিজেকে জোকারের মতো মনে হোলেও আমি অনড় আমার চাহিদা নিয়ে। আর এটাতো আমাদের মহল্লার মানুষেরা… [বিস্তারিত]

আমার বন্ধু আশফাক

নাসির সারওয়ারবিবিধ৩৩টি মন্তব্য

আত্মার আত্মীয়রা আমার মনের মানুষ সে হোক রক্তের বা না রক্তের। প্রবাস জীবনে হয়তো এই আত্মীয়দের খোঁজটা একটু বেশী হয়। আমরা সাড়ে পাঁচ ফ্যামিলি থাকি খুব কাছাকাছি যারা সেই রকম আত্মীয়। ওহ, সাড়ে পাঁচ হোল পাঁচটা পূর্ণাঙ্গ ফ্যামিলি আর একজন একা। এই একা বেটাকে তো আর সম্পূর্ণ মর্যাদা দেয়া যায় না। মজার ব্যাপার হোল এই… [বিস্তারিত]

কবি হবো

নাসির সারওয়ারবিবিধ৭৪টি মন্তব্য

সপ্তাহের বিশেষ একটা দিনে আমাদের সংসারের অনেকেই অপেক্ষায় থাকতাম হকারের জন্য, একটা বিশেষ সাপ্তাহিক কখন পড়বো। মোটামুটি কাঁড়াকাঁড়ি অবস্থা। তারপর যা হবার তাই হত। বড়োরা আগে এবং লিলিপুটেরা কাটাত সেই কঠিন অপেক্ষার প্রহর। তখন ক্লাস সেভেন এ পড়ি, মা স্বাভাবিক এর চাইতে একটু জোরেই বললেন, “ওহ, এই জন্যই তোর কয়েক দিস্তা কাগজ বেশি লাগে”। মা… [বিস্তারিত]

লুকিয়ে ভালো কিছু দেখা অপরাধ নয়। এই ধারনায় ছিলাম অনেক দিন। সোনেলার সংসারে অনেক তারা, যারা জ্বলছে তাদের মহিমাতেই। ভালো লাগে অনেকেরই লেখা। আবার মেজাজের তিরিক্ষি করি যখন দেখি মগজ তা কুলাতে পারছেনা। একজন লেখক রূপকথা নিয়ে লিখছেন। ভালো, তা “রূপকথার শিশু” টা ক্যামন কর্ম ? বুড়ো বাপটাও দেখুক না কালো মায়ের সঞ্চয় স্বপ্নের বড়… [বিস্তারিত]