মনের ভিতর কিলবিল করা শব্দেরা আশ্রয় খুঁজে পায় কবিতার খাতায় বুকের নরম মিহি ঘাস গুলোর মতন খরতাপ দগ্ধ সরু নালার জলের মতন সাগরের মায়াবী নীল জলের মন্দিরে খুঁজে বেড়ায় আবেহায়াত ! আমিও তেমনি কনকনে শীতের জবুতবু রাতে খুঁজে পেয়েছি তোমার উষ্ণ পরশ ! লাল গালিচার উষ্ণ সংবর্ধনা ! তাপিত হৃদয়ের যাপিত জীবন ছিল সিন্ডিকেটের চার… [বিস্তারিত]
জসীম উদ্দীন মুহম্মদ
- নিবন্ধন করেছেনঃ ১২ বছর ২ মাস ২৭ দিন আগে
- পোস্ট লিখেছেনঃ ২৩টি
- মন্তব্য করেছেনঃ ১৬৩টি
- মন্তব্য পেয়েছেনঃ ১১৯টি
মনে পড়ে তুমি আসবে বলেছিলে ? আজ থেকে সেই বেয়াল্লিশ বছর আগে তোমার কিনে দেয়া ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আমি কত রকম করে সেজেছিলাম ! তুমি যেভাবে চুলের খোঁপা বেঁধে দিতে,ঠিক সেভাবেই ! তোমার দেয়া সব গুলো শাড়ি, গহনা অঙ্গে মাখিয়ে ! তুমি বলে ছিলে না, আমার অপূর্ণ যত কামনার বুলবুলি সব তুমি ফিরে এসে… [বিস্তারিত]
এখানে এখন মেঘ ভরা আকাশ একদা ঝক ঝকে উঠোনে মরচে ধরা অবাঞ্ছিত ঘাস ! বর্ষার অথৈ থৈ থৈ পানি যেখানে সদা চলত মেঘ বালিকার সাথে কানাকানি ! রাত্রি গুলো কেঁদে কেঁদে হয়রান হয় আর খুঁজে বেড়ায় শিয়ালের হাঁক পুকুর ধারে, লেবুর তলে থেকে থেকে ডাহুকের ডাক ! ধান ক্ষেতের আল গড়িয়ে সরষে ক্ষেতে ভুত চাঁদনী… [বিস্তারিত]
যে পথে চলে উপর তলা, যে পথে নাই ছোট ছোট ঘাসের দলা সে পথে চলেছ হয়ে অন্ধ তারা সে পথ শুনে রাখো কাঁটায় ভরা সে পথে লক করা আলোর সভা সে পথে কাঁদায় ক্ষণিক প্রভা তবু আমি, এতো কী কম দামি চোখ তুলে তাকাও একবার দেখো আমি বার বার এক হাতে মাটি আরেক হাতে গাছ,… [বিস্তারিত]
মনে পড়ে ভেন্না পাতার ছানি ? ইলশে গুঁড়ি দিন ! কখনও ঝড়ো মাতাল হাওয়া বাড়িয়ে দিত সূর্য মনের খেয়াল কর্দমাক্ত পিচ্ছিল উঠোন বেলার একপাশে টুনটুনি ঘর সোনা ব্যাঙের ডাক, তার ছেড়া বাতাসে দলিত স্বপ্ন ! ছিন্ন ভিন্ন তালপাতা, পুতুল রাণীর বিমর্ষ তুলতুলে মুখ ! ডাকসই মাঠে হঠাত মাথায় মাথায় মিছে টক্কর শিং গজানোর অজানা আশংকায়… [বিস্তারিত]
জন্মের প্রথম প্রহরেই আমার বুকের ভিতর জন্ম নিয়েছিলে আরেক তুমি সেই আমিও তখন কচি ঘাস সহসাই আমার দৃষ্টি কেড়ে নিয়েছিল এক পূর্ণিমা শশী অতঃপর কত দোলনা দুপুর রেশম হামাগুড়ি ধুমকেতু স্কুল বেলা স্বর্গের সুখ বাতি এনে দিয়েছিল ভাঙা হাতের লেখা প্রথম ভাঙা ভাঙা চিঠি অতঃপর মাতাল পদ্মার খামখেয়ালিতে ভেঙে গেল সব,সব পুতুলের বিয়ে সজনে পাতার… [বিস্তারিত]
আর কত দীর্ঘ হবে আঁধার যামিনী আর কত --- আর কত --- রাক্ষস বাজপাখি হররোজ ডিম পেড়ে যায় আর সেই ডিম ফেটে বেরিয়ে আসে জীবন্ত ভিসুভিয়াস ক্ষ্যাপা হাঙর দীর্ঘ হয় অবোধ ছারপোকাদের মৃত্যুর মিছিল বোবা আকাশ কাঁদে বাচাল বাতাস সেও কাঁদে পাষাণ প্রতিমার তবু হৃদয় গলে না দূরবীন শকুন চোখ এতোটূকু ভুল করে না আক্ষেপ… [বিস্তারিত]
একদা মহাশূন্যের উজ্জ্বল নক্ষত্র রাজি শান্তি, প্রেম আর সাম্যের গীতিকুঞ্জ অনিরুদ্ধ অনির্বাণ এক মহাআলোকবর্তিকা আজ সেন্ট হেলেনায় নির্বাসিত বাতিঘর ক্ষয়িষ্ণু,ম্রিয়মাণ প্রায় লুপ্ত চেতনা! যে খুশিতে নাচত ঘাস ফড়িং যে খুশিতে বাক বাকুম চাঁদ যে খুশিতে হাসত আঁধার রাত অথচ আজ সেই খুশিতে হাত পা বাঁধা বাঘিনীর মত দু চোখে নেমে আসে অঝোর শ্রাবণ আর অপেক্ষার… [বিস্তারিত]
