জারজ সময়

আর কত দীর্ঘ হবে আঁধার যামিনী
আর কত —
আর কত —
রাক্ষস বাজপাখি হররোজ ডিম পেড়ে যায়
আর
সেই ডিম ফেটে বেরিয়ে আসে
জীবন্ত ভিসুভিয়াস
ক্ষ্যাপা হাঙর
দীর্ঘ হয় অবোধ ছারপোকাদের মৃত্যুর মিছিল
বোবা আকাশ কাঁদে
বাচাল বাতাস সেও কাঁদে
পাষাণ প্রতিমার তবু হৃদয় গলে না
দূরবীন শকুন চোখ এতোটূকু ভুল করে না
আক্ষেপ নেই
বিক্ষেপ নেই
প্রক্ষেপ নেই
ভ্রুক্ষেপ, তাও নেই
নেই দু’ছত্র লেখার কবিতার খাতা
তবু
এই বৃক্ষ শাবক নিধনে
ব্যাধের নিশপিশ কর এক বিন্দু ক্লান্ত হয় না
জারজ বেরহম সময় সেও
ঘরে-বাইরে
মসজিদ, মন্দিরে
কোথাও এক চিলতে ঠায় নেই
ঠায় নেই —
ঠায় নেই —!!

মোট পড়েছেনঃ ৮১৯জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. ***পাষাণ প্রতিমার তবু হৃদয় গলে না
    দূরবীন শকুন চোখ এতোটূকু ভুল করে না***

    লাইনগুলো যে কোন পাঠকের ভাল লাগবে কবি।
    শব্দের ব্যবহারে কবি খুব সতর্ক তা কিন্তু বুঝা যায়।
    এমন লেখায় মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি।
    শুভেচ্ছা জানবেন কবি। -{@

    1. প্রতিমা বলতে এখানে পাষাণ হৃদয়ের মানুষকে বুঝানো হয়েছে দিদি ; আপনি যে অর্থে বুঝেছেন সেই অর্থে নয় !
      ধন্যবাদ আপনাকে —— ।

মন্তব্য করুন