সর্বহারা

পাখিরা উড়ে গেছে, ঝরে গেছে পাতা
লক্ষ যুগ ধরে ঠাঁয় দাঁড়িয়ে আছি
আমি গাছ এক পাতা ঝরা,
                                      নেই কারো সারা।

আমার ফুল ও ফল এখন নেই সম্বল
মানুষ নারী তার গূঢ় প্রয়োজনে
ছিলে নিয়ে গেছে আমার দেহের বাকল।

আমি উদোম রাত্রির অন্ধকার চিরে
মেলে আছি আমার শুষ্ক রুক্ষ্ম ডানা,
করাল কালবৈশাখী ক্ষণে ক্ষণে
আমার শরীর জুরে দিয়ে যায় হানা।

এখন আমার একেবারে
                        ভেঙে যাওয়ার
                                    নেই কোনো মানা।

মোট পড়েছেনঃ ১,৭০৬জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. ****এখন আমার একেবারে
    ভেঙে যাওয়ার
    নেই কোনো মানা।****

    ভাঙ্গতে পারেন তাতেও কোন সমস্যা হবে না আশা করি, আবার নূতন করে গড়বেন সব কিছু। সুন্দর লেখায় মুগ্ধতা রেখে গেলাম।

    সোনেলাতে আপনাকে সুস্বাগতম। লিখুন নিয়মিত। -{@

মন্তব্য করুন