*** ১.উভয় সংকট *** তুমি এলে পিচ্ছিল কর্দমাক্ত হয়ে পড়ে আমার বোধের সকল সড়ক তুমি না এলে জীবন সীমান্ত জুরে ভরা ফসলের ক্ষেতে লাগে মরক। ******************************************************************* *** ২.আগুন *** যে আগুনে আলো জ্বালি দেখেছিলাম তোমাকে সেই আগুনেই এখন আমি পুড়িয়ে যাই আমাকে। ********************************************************************
আজকাল মাঝরাতে প্রায়ই ঘুম ভেঙে যায় অন্ধকারে ঝুলে থাকে হাত পা, আর তখনই মাথার ভেতর লক্ষ কোটি ঝিঁ ঝিঁ পোকার অসহ্য আর্তনাদ শুরু হয়ে যায়; ‘খট’ শব্দ হয় খাটের তলায়, চমকে তাকাই শুধুই অন্ধকার ! অন্ধ এক কালো বিড়াল ঝাঁপিয়ে পড়ে মাথার উপর, সারা শরীর জুরে তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে যায়; আলো জ্বালাই তবু ঘরের [বিস্তারিত কালো বিড়াল]
পাখিরা উড়ে গেছে, ঝরে গেছে পাতা লক্ষ যুগ ধরে ঠাঁয় দাঁড়িয়ে আছি আমি গাছ এক পাতা ঝরা, নেই কারো সারা। আমার ফুল ও ফল এখন নেই সম্বল মানুষ নারী তার গূঢ় প্রয়োজনে ছিলে নিয়ে গেছে আমার দেহের বাকল। আমি উদোম রাত্রির অন্ধকার চিরে মেলে আছি আমার শুষ্ক রুক্ষ্ম ডানা, করাল কালবৈশাখী ক্ষণে ক্ষণে আমার [বিস্তারিত সর্বহারা]