কোথাও কেউ নেই

একদা মহাশূন্যের
উজ্জ্বল নক্ষত্র রাজি
শান্তি, প্রেম আর সাম্যের গীতিকুঞ্জ
অনিরুদ্ধ
অনির্বাণ
এক মহাআলোকবর্তিকা
আজ সেন্ট হেলেনায় নির্বাসিত বাতিঘর
ক্ষয়িষ্ণু,ম্রিয়মাণ প্রায় লুপ্ত চেতনা!

যে খুশিতে নাচত ঘাস ফড়িং
যে খুশিতে বাক বাকুম চাঁদ
যে খুশিতে হাসত আঁধার রাত
অথচ
আজ সেই খুশিতে
হাত পা বাঁধা বাঘিনীর মত
দু চোখে নেমে আসে অঝোর শ্রাবণ
আর
অপেক্ষার পর অপেক্ষাতেও আসে না একটি সুপ্রভাত!

যক্ষ প্রিয়ার মত সে ভুলে গেছে সব
ভুলে গেছে ইতিহাস
ভুলে গেছে কর্ডভা
ভুলে গেছে গ্রানাডা
সবচেয়ে বড় কথা ভুলে গেছে নিজেকে
বিস্মৃতির কোন অকাল এক কৃষ্ণ গহ্বরে হারিয়ে গেছে
তারেক, টিপু সুলতান!

সেদিন
অমাবস্যার পরদিন
নতুন করে জন্ম নিয়েছিল হেলাল
ভেবেছিলাম
এই বুঝি জন্ম নিল সালাহ উদ্দিন, তিতুমীর
কিন্তু কোথায়—–?
আবারও সেই কালরাত
আবারও সেই বিভীষিকা
আবারও সেই গগন বিদারী আর্তনাদ!

ঘুমন্ত শিশুর মৃতলাশ
এফ সিক্সটিন
ট্যাংক, মেশিনগান
সব, সব, সব এক সাথে গর্জে উঠে
ম্যাসাকার হয় রাস্তার পাশে শত বছর দাঁড়িয়ে থাকা অশ্তথ সেও
কেউ দেখে না
কেউ শুনে না!!

মোট পড়েছেনঃ ১,০৬৬জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. সালাম জানবেন কবি। লেখার গতিটি এমন হয়েছে যে, এক নিঃশ্বাসে পড়ে নেওয়া যাবে। তেজদীপ্ত লেখা, এবং বলতে দ্বিধা নিয়ে দিনের সেরা পাঠ এটি। আপনার কবিতা আমি আগেও পড়েছি বরাবরের মতই সার্থক কবিতার রেশ পেলাম। বেশ কয়েকদিন পর আপনার কবিতা পরে ভাল লাগল কবি।
    স্বাগত আপনি এখানে কবি। বেশ খুশি হলাম আপনাকে পেয়ে। আশা করি পাশে থাকবেন। ভাল ও সুন্দর থাকুন প্রিয় কবি।

    1. এখানে প্রথম লেখাতে আপনাকে প্রথম পাঠক হিসাবে পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি । আশা করি, এমনি ভাবে সবাইকে পাশে পাব —– ।।

      1. এখানের ব্লগার প্রায় সবাই অনেক আন্তরিক ছোট ঘর হলেও আন্তরিকতার আভায় পরিপূর্ণ, আপানর মত আরো একজন আন্তরিক মানুষ পেয়েও আমিও অনেক খুশি হলাম। লিখুন অবিরত। শুভ কামনা রইলো।

      1. আসলে নূতন পুরাতন কোন ঘটনা না । পাঠক হিসাবে সাথেই থাকব ।
        তবে আপনাকে একটু কষ্ট করে (আমি বাদে) অন্যদেরও সাহায্য করতে হবে ।

    1. আপনারা যদি পাশে থাকেন; তাহলে নিয়মিত হব না ; এমন বোকা আমাকে ভাবতে পারেন ?

      পাখির নীড়ের ——- বললেন, বনলতা সেন !!
      অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

      1. আমি এখানে যাদের লেখা পড়ি তারা অনেক ভালো লেখেন , বুঝিয়ে দেন ।
        কিন্তু কঠিন মনে হয় । তবে তাদের সাথে থেকে থেকে কিছু কিছু বুঝতেও পারি ।

মন্তব্য করুন