তৌহিদুল ইসলাম

// কিছুটা কাঠখোট্টা আর কিছুটা আবেগের মিশেলে গড়া মানুষ আমি। লিখতে ভালোবাসি, অনেকটা শখের বসেই লেখালিখি করি।

// ভালোবাসি নিজের মা মাটি দেশ। চাটুকারদের একটু এড়িয়ে চলি।

// সহজ সরল জীবনযাপন করি তাই আশেপাশের মানুষজন আমাকে অসামাজিক আখ্যা দিয়েছে। অথচ কোমলে কোঠরে মেশানো আমি এক অদ্ভুত হোমোসেপিয়ান।

// প্রিয় উক্তি- " আমার কোন অতীত নেই, আমার কোন ভবিষ্যত নেই, আমি জন্ম হতেই বর্তমান। আমি অতীত হবো মৃত্যুতে, আমি ভবিষ্যত হবো আমার রক্তকোষের দ্বি-বিভাজনে।"

  • নিবন্ধন করেছেনঃ ৮ বছর ১ মাস ১৯ দিন আগে
  • পোস্ট লিখেছেনঃ ৩৩০টি
  • মন্তব্য করেছেনঃ ৯৬২১টি
  • মন্তব্য পেয়েছেনঃ ৯৪৪৩টি
প্রিয় পোস্টঃ ২২টি

ভালোবাসার এক থালা জোৎস্না

তৌহিদুল ইসলাম ২৭ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ০৬:২৪:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য
অমানিশার ঘোর অন্ধকার ফেঁড়েফুঁড়ে সোনালী সকাল বিকেল গোধূলি সন্ধ্যায়, নির্বাক ছুটে চলা নিরন্তরের পানে। মোহময়তায় আবিষ্ট দাঁড়কাকের কর্কশ শব্দে ঘুম ভেঙে জেগে ওঠে পাঁচালি কথনের স্বপ্নালু চোখ। আমি কে! কোথা থেকে এসেছি, গন্তব্য কোথায়? প্রশ্নে দিশেহারা দিগ্বিদিক জ্ঞানশুন্য; দিবারাত্রির ক্ষনগুলি কেটে যায় অহর্নিশ। হরিহর আত্মার কম্পন বুকে বাজে ড্রামের ছন্দে। নির্লিপ্ত চাতকের রাত্রি জাগরণে বড্ড [ বিস্তারিত ]
নিজের লিখনশৈলী দিয়ে পাঠকদের হৃদয়ে স্থান তৈরী করে নেয়া এটি প্রত্যেক লেখকেরই একটি স্বপ্ন। দীর্ঘ পথ অতিক্রম করে এই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন তিনি। ঋতু বৈচিত্রের মত সময়ের পরিক্রমায় সোনেলাকে রঙবেরঙের লেখা দিয়ে সাজিয়ে চলেছেন নিত্যদিন। তার মন্তব্যে অথবা লেখায় পাঠক খুঁজে পান উৎসাহ এবং অনুপ্রেরণা। পাঁচ বছর ছয় মাস আগে সোনেলায় নিবন্ধন করেছিলেন তিনি। [ বিস্তারিত ]

শরৎ রোদ্দুরের হাতছানি

তৌহিদুল ইসলাম ২০ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ১২:৩৮:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৪০ মন্তব্য
নীল আকাশে মেঘের ভেলার ফাঁক গলিয়ে শরৎ রোদ্দুরের এক চিলতে আলো, বিহ্বল দৃষ্টির নীরব আহ্বানের করুণ সুরে লুকোচুরি খেলায় হাতছানি দিয়ে ডাকে- শ্বেতশুভ্র কাশের পেলব স্বপ্নমায়া। আচমকাসুন্দরী খেঁকশিয়ালির বিয়েভোজনে উদরফোলানো কৃষকের চোখেমুখে স্নেহের পরশ দেখে বড্ড হিংসে হয়। রোগ জড়াকে পাশকাটিয়ে- বীরদর্পে ত্রস্তপায়ে কাশের ছোঁয়ায় হেঁটে চলা সে আমার ভাগ্যে নেই এবারেও। মরচেধরা গ্রীলের ফাঁকগলিয়ে [ বিস্তারিত ]
নাজিফাকে নিয়ে যখন তার পরিবার মানসিক চিকিৎসাকেন্দ্রে ডাক্তারের কাছে এসেছিলো তার মুখে লাবণ্যময়ী সে চাহনি ছিলোনা। বিমর্ষ, জীবন থেকে পরাজিত এক মেয়েকে আমি সোফার এককোণে গুটিসুটি হয়ে বসে থাকতে দেখেছিলাম। ডাক্তার তাকে আলাদাভাবে চেম্বারে ডেকে নিয়ে কথা বলছিলেন। নাজিফা একধরনের মানসিক রোগ "বিষণ্ণতায়" আক্রান্ত হয়েছিলো। ডাক্তার নাজিফার সবকিছু বিস্তারিত শোনার পর কিছু ঔষধসহ পূর্ণবিশ্রাম দিয়ে [ বিস্তারিত ]
গতকাল অনেকদিন পরে নাজিফার সাথে দেখা হলো। সে নিজেই আমাদের অফিসে এসেছে দেখা করার জন্য। নাজিফা আমাদের পেশেন্ট ছিলো এবং একটি মানসিক চিকিৎসাকেন্দ্রে দীর্ঘদিন থেকে তার চিকিৎসা চলছিলো। চিকিৎসা পর্যায়ের কয়েকটি ধাপ সম্পন্ন করার পরবর্তী কর্মসূচিতে পরিবারের সাথে সময় কাটানোর জন্য কয়েকদিনের ছুটিতে সে বাড়িতে এসেছে। অফিসে সে আমাদের ডাক্তারের সাথে দেখা করে সবাইকে ধন্যবাদ [ বিস্তারিত ]
প্রথম দেখাতেই প্রেম! যাকে আমরা বলি Love at first sight এটি আসলে কি? একটি গবেষণা বলেছে এটি সম্ভবত ক্ষণিকের মোহ ছাড়া আর কিছুই নয়। সত্যিই কি প্রথম দেখায় প্রেম বলে কিছু আছে? চলুন জানার চেষ্টা করি। ধরুন আপনি একটি ঘরে প্রবেশ করেই থমকে গেলেন। দেয়ালে বিপরীত লিঙ্গের কারও ছবি দেখে আপনি উদ্বেলিত হলেন। আতশবাজির মত [ বিস্তারিত ]
আজ এমন একজন ব্লগারকে শুভেচ্ছা জানিয়ে লিখছি যাকে নিয়ে লিখতে গেলে আমার শব্দভাণ্ডারে শূন্যতা বিরাজ করে। আমি খেই হারিয়ে ফেলি। কি লিখবো, কিভাবে তার সম্পর্কে পাঠকদের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করবো এসব ভাবনা মাথায় জট পাকিয়ে যায় এবং আমি ব্যক্ত করার মত শব্দ খুঁজে পাইনা। সোনেলা ব্লগের অন্যতম স্বপ্নদ্রষ্টা তিনি। তার লেখা গল্প, কবিতায় পাঠক [ বিস্তারিত ]

খাঁ খাঁ রৌদ্রের দুপুরবেলা

তৌহিদুল ইসলাম ৬ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ০৯:০৩:৫৯অপরাহ্ন গল্প ৩৫ মন্তব্য
নিশিকে বলেছিলাম আজ আসবো। কিন্তু গত তিন চারদিনের কাঠফাটা রোদে বেরোতে ইচ্ছে করছেনা। সে প্রতিদিন দুপুরে একবার করে ফোন দিয়ে জিজ্ঞেস করছে আজ আসছো তো? আমি বরাবরেই বলি হ্যা হ্যা, ঠিক বিকেলেই চলে আসবো কিন্তু ঐ বলা পর্যন্তই। যাওয়া আর হচ্ছেনা আমার। নিশি যখন ছোট্টটি ছিলো তখন থেকেই তার শিশুসুলভ অঙ্গভঙ্গি দিয়ে আমাকে হাসানোর অন্তহীন [ বিস্তারিত ]

ভিন্ন বাস্তবতায় ঈদুল আযহা

তৌহিদুল ইসলাম ১ আগস্ট ২০২০, শনিবার, ১২:৪৭:০১পূর্বাহ্ন সমসাময়িক ২৭ মন্তব্য
ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। অথচ বর্তমান প্রেক্ষাপটে করোনাভাইরাসের প্রকোপে এক ভিন্ন বাস্তবতায় ঈদুল আযহা উদযাপন করছে বিশ্বের লাখো কোটি মানুষ। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে নিশ্চিতভাবেই। করোনার পাশাপাশি সমগ্র দেশে বন্যার প্রভাবে বানভাসি মানুষের মনে আনন্দ নেই, মুখে হাসি নেই। চরম অসহায় দিনানিপাত করছেন বন্যা কবলিত এলাকার সকল মানুষ। কেমন আছে তারা? অন্য সবার [ বিস্তারিত ]

বানভাসির দীর্ঘশ্বাস

তৌহিদুল ইসলাম ৩০ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ০৭:৪১:৩৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য
মাধবীলতার এলোমেলো দোলনে সেই যে বেজেছিল হাহাকার ঘন্টা, দিনের পর দিন পেরিয়ে দীর্ঘশ্বাস আর চাপা আর্তনাদে মন আজ নিষ্প্রভ ঘরবন্দী কালের গহীন অন্ধকারে। জোনাকির আলোয় মাঝেমধ্যে এলোকেশীর শুভ্র মুখচ্ছবি যাও বা চোখে ভাসে সে যেন ক্ষণিক মায়া ছাড়া আর কিছু নয়। থরথর কেঁপে ওঠা সুপারি গাছের পাতায় রুদ্রমূর্তি শিবনৃত্য দেখে বুক ধড়ফড় করে। মাথার উপর [ বিস্তারিত ]
যেদিন পৃথিবীতে প্রথম নিজের সর্বশক্তি দিয়ে সূর্যালোক সুধা পান করেছিলাম সেদিন নাকি আমি এতটুকুও কাঁদিনি। পিঠে কত চাপড় পড়েছে, নরম তুলতুলে দেহ আঘাতে জর্জরিত হয়ে নীল বেগুনি বর্ণ ধারণ করেছিল তবুও আমি কাঁদিনি। আমাকে কাঁদানোর জন্য সকলের সে প্রাণান্ত চেষ্টাকে বিফল করে আমি ড্যাব ড্যাব করে চেয়েছিলাম আর নিঃশব্দে মিটিমিটি হেসেছিলাম। আমার চিন্তারেখায় মাঝেমধ্যেই ছেদ [ বিস্তারিত ]
জিসান ভাই #স্বপ্ন দেখার মাঝে সিঁড়ি থেকে পড়ে গিয়ে ঘুম ভেঙে নিজেকে খাটের তলায় আবিষ্কার করেছেন থ্রি স্টার মোটেল সোনালু'র ম্যানেজিং ডিরেক্টর ব্লগার ছাইরাছ হেলাল ভাইয়ের কাছ থেকে এমন খবরে বুকটা ধ্বক্ করে উঠলো। এই বয়সে কোমরে চোট লাগলে সমস্যা হবারই কথা। সোনেলার ব্লগারদের মিলনমেলা উপলক্ষে ঢাকায় যারা যাবো তারা অনেকেই হেলাল ভাইয়ের মোটেলেই উঠবো [ বিস্তারিত ]

একটু ভেবে দেখবেন কি?

তৌহিদুল ইসলাম ১০ জুলাই ২০২০, শুক্রবার, ০৮:৫১:৫৮অপরাহ্ন সমসাময়িক ২৩ মন্তব্য
দুর্নীতি প্রতিরোধ নিয়ে বর্তমানে প্রশাসন এবং অনলাইন এক্টিভিস্টদের নড়নচড়ন চোখে পড়ার মত। আমি বিশ্বাসকরি এটা চালু থাকলে নিকট ভবিষ্যতে দুর্নীতিবাজ লুটেরাদের দিন ঘনিয়ে আসছে নিশ্চিত। তবে অনলাইনে অনেকে দেশকে নিয়ে বিরুপ মন্তব্যও করছেন। দেশ নিয়ে আজেবাজে কথা শুনতে আমার ভালো লাগেনা। আমি বুঝিনা তারা কি ইচ্ছেকৃত দেশকে হেয় প্রতিপন্ন করে নাকি না বুঝেই এসব করে? [ বিস্তারিত ]
“ স্বচ্ছ কাঁচের বোতলে ছিপি আটকে রেখেছি কিছু চিন্তা নামক বীজ। কিছু সাদা কাগজের বুকে, কালো অক্ষরের রোজ নামচা… কিছু ভালো মানুষীপনা, দেখেছি যত ঘাপটি মেরে থাকা কদর্যপনা, যখন তখন বেয়ারাপনায় ঔদ্ধ্যত্য প্রকাশের হম্বি তম্বি…” উপরের এই বাক্যগুলি দিয়ে লেখা শুরু করে সোনেলায় যিনি নিজের প্রথম পোষ্টটি করেছিলেন তিনি সোনেলার অন্যতম জনপ্রিয় ব্লগার বন্যা লিপি [ বিস্তারিত ]
মেঘমিলনের গুরুগম্ভীর রসায়নে উন্মাতাল বেদুঈন রিমঝিম বৃষ্টির নবউত্তাপে জর্জরিত, গতি-চাঞ্চল্যতার শেকলে আষ্টেপৃষ্ঠে থাকা বন্দিত্বকে বরণ করে নিয়েছে রুপরহস্যভেদী কুহকমায়ায়। জগৎজীবনের চিত্তচঞ্চল রুপ রসলীলায় বিশ্বসৃষ্টিকে হৃদয়বৃত্তির নতজানু আহবানে, আসঙ্গলিপ্সু অনাহুত কবিতার ছন্দে ক্রমে স্পষ্ট হয়ে ওঠে কলঙ্কিনী রাধার ছাপ। জরাবন্ধনের বাঁধভাঙ্গা স্থবিরতা ছিন্নভিন্ন করে দিতে চায় অতীত অত্যাচার। মৃত্যুভয়কে লঙ্ঘন করা সে যে বড্ড পাপ! তপ্তমরুর [ বিস্তারিত ]