আজকাল জীবনের হিসেবগুলো আগের মত মিলছে না, সব মিলতে হবে এমন কোনো কথাও নেই, বুক ভরে সিগারেটে একটা টান দিলাম টের পাচ্ছি রক্তের অনুতে অনুতে মিশে যাচ্ছে নিকোটিন, অনুভুতিটা চমৎকার।
জানালার বাইরে রাত নামছে, আমার মত হতাশাবাদীর কাছে রাত ঈশ্বর, রোদ অভিশাপ, জোনাকী জ্যোৎস্না, আমি জানি ,আমার চার বাই ছয় জানালাটা দিয়ে চাঁদের আলোয় এই পাথুরে শহরের যতটা দেখা যায়, শহরটা এর চেয়ে অনেক অনেক বড়, কিন্তু এই কথাটা মগজ স্বীকার করলেও মন করে না। আমি জেগে থাকি অনন্ত দীর্ঘ রাত, প্রতিটি রাতের মৃত্যুর কিছু আগে আমার জানালার বাইরে একটি অন্ধ পাখি হাজার বছরের গন্ধ মাখা সুরে গান করে, আমি ঘুমিয়ে পড়ি।
নতুন একটা সকাল হয়, আমার জানালাটা হয়ে যায় আলোর জানালা। নাগরিক কোলাহলে আমার জীবনের আরো একটা রাত হারিয়ে যায়, এলোমেলো হয়ে যায় সব হিসেব নিকেশ, আমি অপেক্ষা করি,
আমার জীবনের আরো একটা রাত হারিয়ে যায় । রাত আবার ও আসবে তবে তা হবে পূর্ণতার রাত
ধন্যবাদ, আমি চাই অনন্ত রাত ।
টিংটং টিংটং টিংটং
স্বাগতম সোনেলায় -{@
সোনেলায় দেয়া প্রথম লেখায় বুঝিয়ে দিলেন যে আপনি ভালো লিখেন ।
শুভ ব্লগিং
শুভ কামনা -{@
ধন্যবাদ । :v
টিংটং টিংটং টিংটং
অভিনন্দন আপনাকে ।
আপনি এখানে এই প্রথম লিখলেও নিয়মিত লেখার গুণাগুণ ঠিকই টের পাচ্ছি ।
অনন্ত রাতের পর আবার অনন্ত দিন এসে ঠিকই উপস্থিত হবে ।
অনন্ত দিন ভাল্লাগেনা, রোদ ভাল্লাগে না , ছাইরাস হেলাল ভাই আপনাকে ধন্যবাদ।
টিংটং টিংটং টিংটং
নতুন একটা সকাল হয়, আমার জানালাটা হয়ে যায় আলোর জানালা। নাগরিক কোলাহলে আমার জীবনের আরো একটা রাত হারিয়ে যায়, এলোমেলো হয়ে যায় সব হিসেব নিকেশ, আমি অপেক্ষা করি (y) (y) -{@
ধন্যবাদ ।
টিংটং টিংটং টিংটং
আমদের অপেক্ষা করতেই হয় আবার কোন সোনালী সকালের ।
সোনালী সকাল গুলোই অভিশাপ। ধন্যবাদ আপনাকে।
টিংটং টিংটং টিংটং
পূর্ণ রাত আর নতুন ভোরের অপেক্ষায়…
সোনেলায় স্বাগতম।। -{@
শুভেচ্ছা আপনাকে। পূর্ণ রাত গুলোর অপেক্ষায়।
টিংটং টিংটং টিংটং
কেন এত বেদনা কেন এত হতাশা, দেখুন চোখ মেলে পৃথিবীটা খুব সুন্দর।
রাতের পৃথিবীটা অন্ধকার, চোখ অন্ধকার, আমি অন্ধকার, ধন্যবাদ আপনাকে খসড়া।
টিংটং টিংটং টিংটং
অপেক্ষা শেষ হোক। জীবন সুন্দর।
জীবন সুন্দর ,অসম্ভব সুন্দর যারা বেচে থাকতে চায় তাদের জন্য জীবন আলো । আপনি ভালো মানুষ।
টিংটং টিংটং টিংটং
(y)
🙂 🙂 🙂
টিংটং টিংটং টিটং
অপেক্ষা আছে বলেই জীবন এতটা সুন্দর …………
লিখা ভালো লেগেছে ……… শুভ কামনা
মনের কথা বললেন, ভালোবাসা রইলো।
টিংটং টিংটং টিংটং
সোনেলায় স্বাগতম আপনাকে -{@
শুরুটা দারুণ.
আমরা সবাই অপেক্ষা করি..
আরো লিখুন.
ধন্যবাদ আপনাকে। পাশে থাকুন, প্রেরণা যোগান আমার ভালো লাগবে।
টিংটং টিংটং টিংটং
সোনেলায় স্বাগতম। আপনি ভাল লিখেছেন। পরেরবার আপনার নিজ নামে দেখতে চাই 🙂 নামটা ভাল লাগেনি।
জাঈদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। নিজ নামটা অনেক কুৎসিত। এর চেয়ে কলিংবেল হয়ে থাকা ভালো । আমাকে ভালোবাসুন, নামটা হারিয়ে যাক না।
টিংটং টিংটং টিংটং