শিশিরের শব্দে ভাঙে ঘুম ঘাসফুলের
এখনও আগের মতই ,
ঘাসের ডগায় হীরকোজ্জ্বল শিশির বিন্দু
অবিরাম গভীর মমতায় ;
মুমুর্ষ হৃৎপিণ্ডের আসন্নপ্রসবা অন্ধকার
পালিয়েছে সেই কখন !
মোট পড়েছেনঃ ৮৭১জন
আজ পড়েছেনঃ ০জন
শিশিরের শব্দে ভাঙে ঘুম ঘাসফুলের
এখনও আগের মতই ,
ঘাসের ডগায় হীরকোজ্জ্বল শিশির বিন্দু
অবিরাম গভীর মমতায় ;
মুমুর্ষ হৃৎপিণ্ডের আসন্নপ্রসবা অন্ধকার
পালিয়েছে সেই কখন !
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।
বাহ , এযে দেখছি প্রাত্যহিকী । সুচনা সংগীত । শুভ সকাল ।
সংগীত আর হল কোথায় ।
একটুখানি ভাবের ভাব নিলাম আরকী ।
শুভ সকাল ।
বাপরে , দিনের শুরুটাই এত সুন্দর ভাবনায় 🙂
এখন বুঝে নিন – আনন্দের আনন্দে সারাক্ষণ ,সারা জনম ।
স্নিগ্ধ থাকুন এমন করেই ।
শিশিরের শব্দের মত ভোর আসে।
আরে আপনিও শুনতে পাচ্ছেন শিশিরের শব্দ ? ভাল , অনেক ভাল ।
শিশিরের কান্না যেন শুনতে না হয় – যে খুঁজে ফেরে ঘাসের ডানা ।
হিয়া টুপাটাপ
কান্নারা সব চুপচাপ
কান্নারা চুপচাপ
হাসিরা হাসুক দিনভর ।
কি ব্যাপার আজ কি শিশির দিবস নাকি ?
দুজনার লেখার মাঝে চলে এসেছে ‘ শিশিরের শব্দ ‘ কথা ।
অভ্যাস-৩ ভালো লেগেছে অনেক।
এমনি রোজ সকাল টা হলে ভালোই হয়।
আমিও এমনই ভাবছি , কাকতাল হতে পারে ।
শরৎ বা হেমন্তে শিশির এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব ।
আমরাও চাই প্রতিটি সকাল হোক নূতন কোন সকাল , নূতন নূতন দিনে ।
আপনার অনুভব শক্তি বেশ তীক্ষ্ণ । সুন্দর উপলব্দি দিয়ে দিনের শুরু।
এমন উপলব্ধি দিয়ে শুরু হলে মন্দ হয় না ।
দিনের শুরুটা এভাবেই হোক, প্রতিদিন… শুভ কামনা।
চাইলেও প্রতিটি সকালকে এমন করে পাওয়া হয় না বা পাওয়া যায় না ।
কিন্তু আমরা এমনই চাই ।
প্রতিটি সকাল হোক সুন্দর
অবশ্যই অনিন্দ সুন্দর সকলেরই কাম্য ।
অল্প কথায় অসাধারণ
চমৎকার প্রকাশ