আরোহণ- উৎসর্গঃ হাজার জীবন কেড়ে নেয়া আমাদের দুই নেত্রী কে

চলমান লাশের পদধ্বনিতে ব্যাস্ত নগরায়ন
শুক্রাণুর ঘ্রাণ নিতে রোজ মাথা পেতে দেয়া মায়ের আঁচলে
কি লাভ খুঁজে বল চকচকে রোদ ?
কিছু আলোক রশ্মি চাই কি তোমার ?
ছটায় ছটায় জীবন বদলে দেয়া যুবতি আলো !

অরোরা ত্রিশূল গাঁথো ওই পাঁজরের মাঝ বরাবর
পথের বুকে সংরক্ষন কর পথের সারথি
না হয় দেখবে-
নিমজ্জিত শবযাত্রায় উল্লাসিত রাজসভা।

আমি জানি-
তোমরা হারিয়েছ বুকের ওমে মজ্জাগত ছন্দবিলাস ।

মোট পড়েছেনঃ ৬১৭জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. হে নেত্রীদ্বয় মানুসের লাশ আর কত চাও।
    কত রক্ত হলে তমাদের আত্ত্বা মিটবে,
    আর কত জীবন গেলে খুশি হবে,
    আর কত লেখক তমাদের লাশ নিয়ে কষ্টের
    লেখা লিখবে,
    আর কত চাও রক্ত ,কত কত…………।
    তোমরা মানুষ না রাক্ষস, না হত্যাকারী?

মন্তব্য করুন