বুকের মাঝখানে একটা কাঁটাতারের বেড়া
হিসেবের খাতার শেষের কটি পৃষ্ঠায়
কাটাকুটি খেলা ।
অষ্টপ্রহরের কবিতাগুলোতে
অদৃষ্টের ছাপ ।
পুরো জীবনটাই উল্টে দেখি
দুমড়ে মুচড়ে ফেলে দেই একপাশে ।
নতুন ক্যানভাসে
একটা নতুন অপরাজিতা …
দোলে দখিনা বাতাসে ।
মোট পড়েছেনঃ ৮২৫জন
আজ পড়েছেনঃ ০জন

ছোট সুন্দর কবিতায় অনেক ভালো লাগা ।
নতুন অপরাজিতা দুলুক দখিনা বাতাসে ।
শুভ কামনা —
কাটাকুটি খেলা চলতেই থাকে আপু। এর শেষ নেই। ভালো থাকুক অপরাজিতা -{@
অপূর্ব কবিতা। কবিতার ভাব ভাষা সুন্দর খুবই।
বাহ, সুন্দর লিখেছেন ।
অবশ্য নিত্য নূতন ক্যানভাস এতটা মনে হয় সহজ নয় !
কবিতাটি ছোট কিন্তু ভাল লাগাটা অনেকখানি জুড়ে,,,,,,,,,,,,
ভাল লাগলো।