নতুন অপরাজিতা

বুকের মাঝখানে একটা কাঁটাতারের বেড়া
হিসেবের খাতার শেষের কটি পৃষ্ঠায়
কাটাকুটি খেলা ।
অষ্টপ্রহরের কবিতাগুলোতে
অদৃষ্টের ছাপ ।

পুরো জীবনটাই উল্টে দেখি
দুমড়ে মুচড়ে ফেলে দেই একপাশে ।
নতুন ক্যানভাসে
একটা নতুন অপরাজিতা …
দোলে দখিনা বাতাসে ।

মোট পড়েছেনঃ ৮২৫জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

মন্তব্য করুন