সোনেলায় যারা অন্যের লেখা পড়েন না , তাঁদের জন্য এই টেকি পোস্ট

সোনেলায় এখন প্রচুর লেখা আসে । বেশ কিছু ব্লগার অন্যের লেখা দেখতে পারেন না। কিছু টেকনিক্যাল কারনে তাঁরা অন্য কোন লেখা দেখতে পাননা ,  গবেষণা করে এই ফলাফল পাওয়া গিয়েছে । আপনারা জেনে আনন্দিত হবেন যে , এ বিষয়ে আমি থিসিস সাবমিট করার সাথে সাথে আমাকে ডক্টরেট ডিগ্রী প্রদান করা হয়েছে। আমি এখন হতে ড: শিশির কনা :p

তো আসুন কিভাবে অন্য ব্লগারের লেখা দেখতে পাবেন তার পদ্ধতি শিখিয়ে দিচ্ছি।

১ ) প্রথমেই আপনি একটি দূরবীন হাতে নিন। আপনি যেহেতু এই পোস্ট দেখে অত্যন্ত রেগে গিয়ে চোখ লাল করে ফেলেছেন , এজন্য লাল গ্লাসের দূরবীন নিতে হবে হাতে। দুরবীন হাতে নিয়ে সামনের দিকে তাকান । দূরেএএএএএএএ দেখতে পাচ্ছেন সোনেলা ব্লগকে ? হ্যা হ্যা এটাই সোনেলা ব্লগ । লগইন হোন , মানে সোনেলার বাড়ী প্রবেশ করুন।

 

২ ) দেখতে পাচ্ছেন এখন ? প্রথম পাতায় মোট ১৫ টি পোস্ট । পাচ্ছেন না ? তাহলে আপনার চোখে সমস্যা । চোখের ডাক্তার দেখান । সোনেলা ব্লগ আপনাকে চোখের ডাক্তার দেখানোর খরচ দিবেন , সাথে চশমাও 🙂

৩ ) ডাক্তার এবং চশমা নেয়া শেষ । এখনো দেখতে পাচ্ছেন না ? তাহলে এই নিন ম্যাগনিফাইং গ্লাস । চশমা চোখে দিয়ে এটা দিয়ে দেখুন । কি বললেন ? এবার দেখতে পাচ্ছেন ? 🙂 গুড গুড ।

 

৪ ) এই আমার লেখা , দেখছেন আপনি জানি 🙂

৫ ) এবার লেখার নীচে তাকান , একটা বক্স দেখতে পাবেন । ওখানে লিখুন , ড: শিশির কনা আপনাকে ধন্যবাদ এমন টেকি পোষ্টের জন্য -{@ এরপর মন্তব্যে জমা দিন এ ক্লিক করুন । দেখলেন , আপনি কত সুন্দর মন্তব্য করতে পারেন ? আপনার কাজ শেষ , এবার অন্য এক লেখা পড়ুন , ১ থেকে ৫ নং নির্দেশনা মেনে চলুন । শুধু নিজের লেখা নয় , অন্যের লেখাকেও ভালো বাসুন , নইলে আপনার লেখাকেও কেউ ভালো বাসবেনা (3

মোট পড়েছেনঃ ১,২৩৮জন আজ পড়েছেনঃ ০জন

৬৭টি মন্তব্য

  1. ড. শিশির কণা আপনাকে ডক্টরেট না দিলেও আজ থেকে আমি ডক্টর বলেই ডাকবো। চোখে আমার চশমা আগে থেকেই আছে। এই জন্যই সবার লেখা দেখতে পাই।

    থিসিস পেপারে গোলাপ ফুল দেওয়া নিষেধ জানেন না? এটা ঘুষের মতো দেখায়। আপনার মার্কস কর্তন করা হবে। ও হ্যাঁ প্রেজেন্টেশন ভালো হয়েছে।

    ৯৯/১০০ মার্কস দিলাম।

    কি বুঝলেন? ডক্টরেট নিতে হয় আরেকজন ডক্টরেটধারীর কাছ থেকে । সো আজ থেকে আমাকে “প্রফেসর ড. জয়” বলে ডাকবেন। :v

  2. কই যাই এত আইতে চোরা চরতে পদ্ধতি সারছে আর ফাকি চলবেনা,,,,,,সুন্দর এবং মজার একটা পোষ্ট। \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ \|/ :T :T :T :T :T :T :T :T :T :T :T :T :T :T :T :T :T (y) (y) (y) (y) (y) (y) (y) (y) -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ (3 (3 (3 (3 (3 (3 (3 (-3 (-3 (-3 (-3 (-3 (-3 :c :c :c :c :c :c :c :c :c :c এবং হাত তালি।

  3. ড: শিশির কনা আপনাকে ধন্যবাদ এমন টেকি পোষ্টের জন্য । 🙁 আমার কিন্তু মন খারাপ । আমি ব্লগার্স ,প্রফাইল দিয়ে ড। ডিগ্রী নিতে চেয়েছিলাম , তা আর হলো না 🙂 ————– ভালো পোস্ট , মজা পেলাম (y)

  4. আরেক টা কথা, আমি আসলে সময় খুব কম পাই, যতটুকু পড়ি তার সব টা তে কমেন্ট করাও হয়ে ওঠে না, কিন্তু এটা ঠিক যে কমেন্ট করা উচিত- তা না হলে এক সময় আমার পোষ্ট এ ও কমেন্ট আসবে না।
    তাছাড়া যারা নিয়মিত আমার লেখায় কমেন্ট দিচ্ছেন আমি তাদের লেখায় খুব কম কমেন্ট ও দিতে পারছি না, এ অবশ্যই অন্যায়।
    শুধু এই একটা অপরাধ বোধের কারনে আমি ব্লগ ও গ্রুপে লেখা শেয়ার করা বন্ধ করে দিয়েছি। এবার সম্ভবত সোনেলাতেও বন্ধ করে দেব।
    তবে এই ব্লগ টা আমার ভাল লাগে, তাই সময় পেলে অবশ্যই আসব আপনাদের লেখা গুলো পড়ার উদ্দেশ্যে।

    1. ‘ এবার সম্ভবত সোনেলাতেও বন্ধ করে দেব। ‘ — এটি কেমন কথা বললেন ভাইয়া ? আমার এই পোস্ট দেখেই আপনি এমন কথা বলেছেন বুঝতে পেরেছি। আমি এটি শুধু ফান করার জন্যই দিয়েছি। বিভাগ দেখুন – রম্য। আমি স্যরি ভাইয়া। এমন সিদ্ধান্ত নিবেন না । আপনি ভালো লিখেন খুব। আপনার সব লেখা আমি পড়ি। আমার ভুলের কারনে , অন্য সবাইকে বঞ্চিত করবেন না প্লিজ।

      ” তবে এই ব্লগ টা আমার ভাল লাগে, তাই সময় পেলে অবশ্যই আসব আপনাদের লেখা গুলো পড়ার উদ্দেশ্যে। ” – এটিও আপনি বলেছেন । ভালো লাগার স্থানে কেন আপনার লেখা দিবেন না ?
      ভাইয়া আপনি লিখুন , আমিই না হয় আর লিখবো না । আমার তেমন লেখাও নেই। আপনার লেখা একটি ব্লগ সাইটের জন্য অনেক মুল্যবান।

      1. শিশির উনি আপনার পোস্টের জন্য মনে হয়না এই সিদ্ধান্ত নিয়েছেন …আমরা নানা সময়েই মন্তব্যের জন্য বলি হয়তো সেজন্য…আপনার এটা যে একটা ফান পোস্ট, আমার মনে হয়না কেউ এটা না বুঝেছে…তাই নিজের মধ্যে অপরাধ বোধ নেয়ার কিছু নেই…আর জাঈদ ভাই অবশ্যই আবার লিখবে আমার বিশ্বাস …পরবর্তী টেকি পোষ্ট এর অপেক্ষায় থাকলাম …

    2. জাঈদ ভাই আপনাকে আমরা বুঝলেই তো হলো। নিজেকে এভাবে কষ্ট দেওয়া মানে আপনার ভাই-বোনগুলোকেও পক্ষান্তরে কষ্ট দেওয়া নয় কি? সোনেলাকে বঞ্চিত করবেন না প্লিজ। 🙁

  5. আমি প্রায় লেখা পড়ি । এবং ধারনা রাখি । নেট স্লো হওয়ার কারনে সব লেখায় কমেন্ট করিনা এটা সত্য । তাই বলে এই না যে আমি পড়ি না । যেমন- জিসান ভাইয়ের লেখা আমি পড়ি । কিন্তু খুব কমেন্ট করিনা । কারন উনার কমেন্টের দরকার নেই । নতুন যারা আসছেন তাদের কমেন্ট করা উচিত । তারা উৎসাহ না পেলে সোনেলা জমবে না । এই কারনেই করি । ( জিসান ভাই – মাইন্ড খাইএন না )

  6. আপনার নির্দেশনা অনুযায়ী কাজ করলাম ডক্টর শিশির কনা…ঠিক মতো হইছে তো?
    বিনামূল্যে চশমার সুযোগ টা অবশ্য হাতছাড়া হয়ে গেলো…
    টেকো পোষ্ট জটিল হইছে … (y) (y)

        1. শুধু লিখলেই চলবে নাকি? হেড এ কিছু মাথা রাখুন :p
          প্রোফাইল এ এত্তো সুন্দর একটা মেয়ে দেখেও বোঝেনা, আর লেখাতো পড়েই না 🙁

      1. উনি খুব একটা পড়েন না আমি জানি । কারন উনি যা লিখেন ওগুলা লিখতে অনেক সময়ের দরকার হয় । এই থেকে অনুমান করতে পারি

  7. ও মাইগো, কিতা পুষ্ট দিসেন

    আমি পড়িতো। সবার লেখা পড়ি। মন্তব্য কম করি কারণ অনেক ব্যস্ততা। তবে তার জন্য মার্জনা চাইছি।
    আমি আশাবাদ ব্যক্ত করছি সবাই আরও বেশী বেশী পোষ্ট পড়ে মন্তব্য কইরা ভাসাইয়ায় দেয়া উচিত সবাইর \|/

    1. সবার লেখা পড়েন জেনে আনন্দিত হলাম 🙂 কিন্তু প্রমান তো নাই আপনি যে পড়েন । লেখার সময় পাননা , ঠিক আছে (y) এই ইমোতে একটা ক্লিক করলেও তো হয় :p মন্তব্যের জোয়ারে ভেসে যাক সোনেলা (3

  8. \|/ আপুরে যেই ১০০ টে ১০০ দিল আর মাইরা দিলেন মার হাবা মার হাবা। :D)
    এই ঘুসেই কাত। সামনে তো আরও দিন আছে। -{@
    মনে মনে নাম্বার চান তাইত!!!! \|/

  9. ডাক্তার আপা ডাক্তার আপা আপনি তো আমার চোখ খুলে পরিস্কার করে দিলেন আমি নেট সমস্যার কারনে পড়তে পারি না। তবে নেট সমস্যা সমাধান হলে সব পড়বো ইনশাআল্লাহ্‌।

  10. ড:(!?) শিশির কনা আপনাকে ধন্যবাদ এমন টেকি পোষ্টের জন্য -{@

    দেখলেন , আমি কত সুন্দর মন্তব্য করতে পারি ?

    আমার কাজ শেষ , এবার অন্য এক লেখা পড়ুন , ১ থেকে ৫ নং নির্দেশনা মেনে চলুন । শুধু নিজের লেখায় নয় , আমার লেখাকেও ভালো বাসুন , নইলে আপনার লেখাকেও কেউ ভালো বাসবেনা (3

মন্তব্য করুন