“সোনেলা আড্ডা”-আগামী বুধ এবং বৃহস্পতি প্রথম আড্ডা ! ! !

প্রস্তাবনা পোষ্টে সকলের ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনা দেখে বুঝতে বাকি রইলো না সোনেলা আড্ডা সোনেলাকে কতটা প্রাণবন্ত করে তুলবে। আলোচনায় অংশ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে।

প্রস্তাবনা পোষ্টের মাধ্যমে আমরা কয়েকটি সিদ্ধান্তে উপনিত হতে পেরেছিঃ
> আড্ডার বিষয়বস্তু হবে সহজ এবং শিক্ষণীয়। ফানি টপিক্সও থাকবে। রাজনীতি বিষয়টা নিয়ে কয়েকজনের আগ্রহ দেখে এই ধারণা পাওয়া যায়, রাজনীতির আলাপও হতে পারে।
> আড্ডার দিন ধার্য্য করা হয়েছে বুধ থেকে বৃহস্পতি।
> আড্ডা হবে যুক্তিযুক্ত তর্ক-বিতর্কের মাধ্যমে। কেউ ব্যক্তি আক্রমন করলে,দেশ-বিরোধী, ধর্ম বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য প্রদান করলে তাকে আড্ডা থেকে বিনা নোটিশে অবাঞ্চিত ঘোষণা করা হবে।
> “সোনেলায় প্রিয়মুখ” পর্ব আপাতত স্থগিত করা হলো।
> প্রতি বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতি বার রাত ১২টা পর্যন্ত নির্দিষ্ট টপিক্সের উপর সাপ্তাহিক আড্ডা চলবে। এ পর্যন্ত পোষ্টটি সোনেলায় স্টিকি থাকবে।

যেসমস্ত ব্লগার আড্ডায় সম্মতি জ্ঞাপন করেছেন, আসুন একনজরে দেখে নেই সেই সমস্ত ব্লগারগণের তালিকাঃ
> জিশান শা ইকরাম
> হলুদ পরী সাদা নাকফুল
> বাইরনিক শুভ্র
> রাতুল
> মা মাটি দেশ
> নীলাঞ্জনা নীলা
> প্রিন্স মাহমুদ
> শুন্য শুন্যালয়
> রিমি রুম্মান
> আদিব আদনান
> অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
> শাদমান সাকিব
> খসড়া
> শিশির কনা
> স্বপ্ন
> তন্দ্রা
> লীলাবতী
> ছাইরাছ হেলাল
> বনলতা সেন
> ওয়ালিনা চৌধুরী অভি
> আবু জাঈদ
> মর্তুজা হাসান সৈকত
> তাপসকিরণ রায়

নামগুলো উল্লেখ করার অর্থ হলো ব্লগারদের আগ্রহকে সম্মান প্রদর্শন করা। তবে সোনেলা আড্ডা সবার জন্য শতভাগ উন্মুক্ত।

“সোনেলা আড্ডা” নিয়ে কারো কোন প্রশ্ন থাকলে এই পোষ্টের মন্তব্য ঘরে প্রশ্নটি করুন। সবাইকে আবারো আন্তরিক ধন্যবাদ জানাই এবং আগামী বুধবার থেকে শুরু হওয়া “সোনেলা আড্ডার” প্রথম পর্বের জন্য অগ্রিম আমন্ত্রণ জানাই। অফুরন্ত কৃতজ্ঞতা সোনেলা ব্লগ সঞ্চালকের প্রতি।

যারা প্রস্তাবনা পোষ্ট মিস করেছেন। তারা ঘুরে আসুন এই লিঙ্ক থেকে।

মোট পড়েছেনঃ ৭৮৭জন আজ পড়েছেনঃ ০জন

৪৭টি মন্তব্য

  1. হ্যাঁ,আড্ডার ব্যাপারটা মন্দ নয়– প্রিয় মুখ সেটাও ভাল–কিন্তু সোনেলার বাছাই লেখাগুলির প্রিন্ট পত্রিকা প্রকাশিত হলে আরও ভাল হত।

      1. দাদা সোনেলার তরফ থেকে নয়। প্রকাশিত হবে নক্ষত্র ব্লগ থেকে। সোনেলার জন্ম খুব বেশিদিন নয়। তাই এই মূহুর্তে প্রিন্ট প্রকাশনাটা একটু কষ্ট সাধ্য। তবে আরেকটু পরিসটা বাড়লে সোনেলারও প্রিন্ট প্রকাশনা বের হবে আশা রাখতে পারেন। এতটুকু ধৈর্য্য নিশ্চয়ই ব্লগাররা ধরবেন। 🙂

    1. হ্যা তা করা যায়। কারণ সোম-মঙ্গল আর বুধ – বৃহস্পতিতে তেমন কোন পার্থক্য নেই বাংলাদেশে। শুন্যও একই মতামত দিলো। দেখা যাক অন্যেরা কি বলে। আমরা কাউকে মিস করতে চাই না।

  2. অফিস টাইম এর কথা চিন্তা করা হলে বুধ বা বৃহস্পতি কি কোন সমস্যা ছিলো? জানিনা 🙁 মিস করবো আড্ডা কে…সবার জন্য শুভকামনা …সোনেলার যে কোন শুভ কিছু কামনার জন্য পাশে থাকবো …নীলকন্ঠ কে ধন্যবাদ এমন একটা আরম্ভের জন্য -{@

    1. শুন্য মন খারাপের কোন কারণ নেই। বুধ-বৃহস্পতিও করা যেতে পারে। আমি চাই সবাই আড্ডায় অংশ নিক। আপনাকে কেন মিস করবো আমরা???? এটা হতে পারে না। শুন্য বিহীন আড্ডা শুন্য হয়ে যাবে।

  3. জমুক আড্ডা, কর ইনজ্‌ মন ভরে নাও আয়েশ।
    চল চল সোনেলায়, আড্ডায় মেতে উঠো মন কর ফ্রেশ।
    বাড়তি কি আর লাগবে
    দশে মিলে করি কাজ
    সব উপকরন মিলবে সেথায়,
    থাকবে কমতি কিছুই।

    1. বুধ – বৃহস্পতিবার হলে সবারই সুবিধা দেখছি। ঠিক আছে ভেবে দেখছি। আশা করি কেউ নিরাশ হবে না। সোনেলা আড্ডায় সবাইকে চাই।

  4. বুধ এবং বৃহস্পতি বারের পক্ষে বেশি রায় পড়ায় ঐ দুই দিন সোনেলা আড্ডার দিন ধার্য্য করা হলো। বুধবার কিন্তু আর মাত্র কয়েকঘন্টা পরে।

    1. দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আপাতত আড্ডা বন্ধ রাখা হয়েছে। যে দেশে দিনে দুপুরে নিরীহ মানুষ পুড়ে মরছে, মানুষের জীবনের সামান্যতম সুখটুকুও আজ লুন্ঠিত, এই অবস্থায় আড্ডা দেওয়াটা সমীচীন মনে হয় না। আবার আড্ডা শুরু হলে পোষ্ট দিয়ে জানানো হবে আপু। 🙂

মন্তব্য করুন