আমি) ভাববো না নিরুপমা!
নিন্দার ঘাতে জেগে উঠা ব্যথা
শুধু রাখো তুমি জমা!
নীরব নিশীথে ক্ষয়ে যাবো আমি
হয়ে চাঁন্দের আলো,
সত্তা বিলাতে ধুপ শিখা হবো
মানুষেরে বেসে ভালো।
ঘিরলে ধরার মায়া,
গড়বো এ প্রাণ দ্বিধাহীনে এক
পাকুড় গাছের কায়া।
প্রয়োজনে দিতে চলার এ পথে
তুলে যতো দাঁড়ি কমা,
না করে নিজেকে ক্ষমা,
আমি) ভাববো না নিরুপমা!
নিন্দার ঘাতে জেগে উঠা ব্যথা
শুধু রাখো তুমি জমা!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
মোট পড়েছেনঃ ৬২৯জন
আজ পড়েছেনঃ ০জন
বেশ অনুভবের ছোঁয়া কবি দা
ভাল থাকবেন———-
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
ব্যাথাময় লিখনি; বেশ। শুভকামনা অশেষ 🌹
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
চমৎকার ছান্দসিক লেখা।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!