বিশ্বস্ততা ও সততার পুরস্কার

একটা ফুল কতো?

দশ টাকা!

আট টাকায় হয় না?

এভাবে বেচলে বাজান খরচ উঠে কিন্তু সংসার চলে না!
এই তো একটু আগে –
জেদ করে একজন আট টাকাতে নিয়েই ছাড়লো!

আচ্ছা ঠিক আছে দশ টাকাই নেন!
আমি কি আপনাকে কিছু খাওয়াতে পারি?

কেন?

এই যে যত্ন করে বললেন –
’একটু আগে জেদ করে একজন আট টাকাতে নিয়েই ছাড়লো’
সত্য বলার পুরস্কার।

তাইলে আপনীও বাজান আমার কাছে থেকে এক কাপ চা খাইয়েন!

কেন?

আমার কথাটা যে দ্বিধাহীনে বিশ্বাস করেছেন, এই জন্য!

 

 

শুনেছি পুরস্কার নাকি অনেকটাই উৎসাহের ধারক ও বাহক!
আসুন না –
উদার চিত্তে সকলে হস্ত প্রসারিত করি!
যদি তাতে বিশ্বস্ততা ও সততার পুরস্কারে সমগ্র সমাজটাই যদি ভরে উঠে
উপকার হোক বা না হোক
ক্ষতি তো আর হচ্ছে না!

ছবিঃ নেট থেকে সংগৃহিত।

মোট পড়েছেনঃ ৫৮০জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. এ কাজটি আমি অনায়াসেই করি এবং অনায়াসেই ঠকে যাই।
    বাসের জন্য দাঁডিয়ে আছি। এক অতি বৃদ্ধ বললো ক্ষুধা লেগেছে কিছু খাবে। বারবার ঠকেছি তাই এখন খাবার কিনে দেই।
    বিস্কিট কিনে দিলাম। আমি দাঁড়িয়ে থাকতেই সে পাশের দোকানে গিয়ে দুটাকা লসে বিক্রি করলো। ১৮ টাকা তো রইলো। হয়তো আমি দিলে ১০ টাকা দিতাম।
    সমাজটা মিথ্যায় ভরে গেছে। তবুও জেনে শুনেও করতে হয়। এটা আবার আমাদের দায়িত্ব।
    তবে এ চাচা অনেষ্ট বলে মনে হচ্ছে। শুভকামনা 🌹

    1. দুনিয়াতে সবচে’ কঠিন কাজে মানুষ চেনা আপু!
      তারপরও বিশ্বাস করি
      বিশ্বস্ততা ও সততার পুরস্কার স্বরূপ যদি ধন্যবাদও দেয়া হয়
      একদিন ধন্যবাদ রবেই সমাজটা জেগে উঠবে!
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন!

মন্তব্য করুন