হে প্রণয়ী (সোনেলা ম্যাগাজিন-২০২২)

বিরহী মহুয়ার মাতাল গন্ধে আকাশ কাঁদে ঐ

চাঁদটাও নুয়ে ছুঁয়ে যায় রক্তরাঙা মহুয়ার সারা অঙ্গ।

বাতাসে বনলতা সাঁওতালি সুর তোলে!

জংলার বুকে সর্পিলাকার নদীর উদ্দামতা ছড়ায় পাহাড়ী-কন্যা।

প্রণয়ের আবেশে সাগরের লোনা বুকে আঁধফোটা ঝিনুকের আত্মাহুতি;

নিঃসঙ্গ গাংচিল ক্ষয়িষ্ণু আবেগে উড়ছে হাওয়ায়

রাতের শৈল্পিক বাসনায় কাঁচপোকা পুড়ছে অবিরত।

হাওড়ের বুক চিরে নিশিপদ্মে ধ্যানমগ্ন- উন্মনা তরঙ্গিনী!

হে পৌরুষদীপ্ত প্রেমিক! পথ হারিয়ে ফেলো না পথের আড়ালে;

দুর্বোধ্য নারীর প্রেমে উন্মাদ, উত্তাল তোমার হৃদয়-সরোবর।

বহ্নিশিখায় পুড়ে খাক হবে তোমার বোহেমিয়ান অনুরাগ!

যেমন করে পুড়ে অঙ্গার হয় পতঙ্গরাজ।

দেবদারু শাখে অশনিসংকেত দুলছে বাদুড়ঝোলা,

পথভোলা পথিক ফিরে যাও তেপান্তরের মাঠ পেরিয়ে

দূর-পাহাড়ের শীতল পাটে।

 

ছবি-নেটের

মোট পড়েছেনঃ ৯০১জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. হে পৌরুষদীপ্ত প্রেমিক! পথ হারিয়ে ফেলো না পথের আড়ালে;

    দুর্বোধ্য নারীর প্রেমে উন্মাদ, উত্তাল তোমার হৃদয়-সরোবর।

    বহ্নিশিখায় পুড়ে খাক হবে তোমার বোহেমিয়ান অনুরাগ!

    যেমন করে পুড়ে অঙ্গার হয় পতঙ্গরাজ।

    চমৎকার শব্দ চয়ন।ভালো লাগলো দিদি ভাই।

  2. প্রমত্ত ধরাতল
    নিজেকে করতে লীন
    নিজেরে ক্ষয়ে বাজায় প্রণয়ের বীণ।
    অনেক দিন বাদে পেলাম আপুকে, কেমন আছেন?
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।

  3. অনেকদিন পর আপনার এমন সুন্দর কবিতা পড়লাম। এভাবে আরও পড়ারসুযোগ করে দিন আমাদের। সোনেলার উঠোন আপনায় মিস করে। শুভকামনা।

    1. ব্যস্ততা আর শারীরিক অসুবিধার কারণে লেখালেখি হচ্ছে না আগের মতো। আমিও মিস করি আপনাদের সবাইকে। মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। শুভ রাত্রি

মন্তব্য করুন