নির্বাসন

দূরত্ব বিলাসী মনের কবে যে কোথায় তার কি যে হলো ভুল!
হঠাৎ হোঁচটে দুমড়ে মুচড়ে গেলো একটা গোটা মানুষ
নির্বিকার এই আমাকে নির্বাসিত করতে হলো
লোকালয় থেকে দূর বহুদূর।
মূর্চ্ছিত, অসাড়তা, অমানিশা ছুঁয়ে আছে চারপাশ
তবু আত্মবিস্মৃতি নেই, নেই মুক্তি দুঃসহ স্মৃতিরোমন্থনে।

মন ও মস্তিষ্ককে বৃহদাকার সুরক্ষা দিতে দিতে
চোখ মুজে এলো যখন,,
সংসার সমাজ ঘোষণা দিলো মৃত আমি।

 

রিতু জাহান,রংপুর
আজঃ আটই শ্রাবন ১৪২৯ বঙ্গাব্দ
সোমবার
পঁচিশ জুলাই
কৃষ্ণপক্ষ।

মোট পড়েছেনঃ ৭৭৭জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. চিরস্থায়ী গন্তব্য সবার জন্য বাধ্যতামুলক।

    মন ও মস্তিষ্ককে বৃহদাকার সুরক্ষা দিতে দিতে
    চোখ মুজে এলে যখন,,
    সংসার সমাজ ঘোষণা দিলো মৃত আমি।

    সুন্দর অনুভুতি।

  2. মন ও মস্তিষ্ককে বৃহদাকার সুরক্ষা দিতে দিতে
    চোখ মুজে এলো যখন,,
    সংসার সমাজ ঘোষণা দিলো মৃত আমি।
    সত্যই সংসার ধর্ম এরকমী হয় তবু ধৈর্যের মুখে থাকতে হয়
    কবি আপু ! ভাল থাকবেন———

  3. সংসার সমাজ মানুষকে কতকিছু বলে আখ্যায়িত করে থাকে। তবুও মানুষকে চলতে হয় বাঁধাবিপত্তি পেরিয়ে।
    যারা এ বাঁধাবিপত্তি পেরিয়েছে তারাই আজ জয়ী।

    ভালো প্রকাশ!

মন্তব্য করুন