ড্যাফোডিল এঁকে দিও (সোনেলা ম্যাগাজিন – ২০২২)

একবুক যন্ত্রণা আমার চোখে জল এনে দিতে পারেনা।

তোমাদের দোষ কি?

ভেতরের দহন অর্বাচীন,খালি চোখে দেখা যায়না ;

চাই হৃদয়ের স্বচ্ছ দূরবীন!

একাধিক বার পুড়েছে যে হৃদয়,সে কাঠ কয়লার পুড়বার ভয় কি?

প্রত্যুষে সূর্য পোড়ায়, রাতে দুঃখের তুষে!

অহর্নিশ ভাঙা-গড়া, রূপ-প্রতিরূপের আপোষে পোড়ায় কথার বিষে!

আজকাল বুঝে গেছি, লাভ কিছু নেই অভিশাপ পুষে।

শাপ-শাপান্ত ঈশ্বরের জন্য।

আমিতো এক নগন্য মাুনষ,

আমার সহ্যসীমা বাড়ানোর কৌশল অভিনব যেমন- সাপের খোলস।

দ্যাখো তোমরা, জীবনকে বাজি রাখতে আমার বাঁধেনা,

পিঠকে চাবুকের নিচে সপে দিতে বুক কাঁপেনা।

কেন কি জানো?

আমি জেনে গেছি, তোমরা আমাকে কখনো ভালোবাসোনি!

ভালোবাসাহীন প্রাসাদ আমার চাইনা; চাইনা তোমাদের বিড়াল তপস্যা!

আমাকে দণ্ড দাও, দাও অন্ধকার কুঠুরিতে পাথর চাপা!

আমার কষ্ট দেখে যদি তোমাদের বুকে ভালোবাসা জাগে,

নয়ন মুদিব অনুরাগে।

একগুচ্ছ ড্যাফোডিল ফুল এঁকে দিও এপিটাপে।

মোট পড়েছেনঃ ৭৮৩জন আজ পড়েছেনঃ ১জন

১৭টি মন্তব্য

      1. হুম আপু আসলেই মানুষ দূর্বলতা দেখে সসহানুভূতির বদলে ঠা্ট্টাই করে। আর আমরা লেখকরা অলীক কল্পনায়ই তো যখন যা মনে হয় তাই আঁকিবুকি করি। শুভকামনা আপু।

  1. হৃদয়ের দহন এতো গভীরে থাকে কোন আলো পৌছায়না সেখানে! তবু পাথরে চাপা থাকলেও মানুষ বেচে থাকে মহাকাব্যের নায়কের মতো। এটাই নিয়তি। হয়তো এপিটাফে ড্যাফোডিল কখনো পায়না সে। তবুও পাথর চেপে থাকে প্রত্যাশায়। খুব চমৎকার কবিতা। শুভকামনা।

    1. আপনি একদম ঠিক বলেছেন। বেঁচে থাকা ও এক বিশেষ অর্জন।
      সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
      শুভেচ্ছা সবসময়

  2. ” ভালোবাসাহীন প্রাসাদ আমার চাইনা; চাইনা তোমাদের বিড়াল তপস্যা!
    আমাকে দণ্ড দাও, দাও অন্ধকার কুঠুরিতে পাথর চাপা!” লাইন দুটোতে আটকে গেলাম। অশেষ ধন্যবাদ ও শুভকামনা।

  3. যে ভালোবাসা হৃদয় পর্যন্ত পৌঁছুতে পারে না সেটা ভালোবাসা নয়। একজনের কাছে সেটা মেকি আর অন্যের কাছে স্বার্থপূরণের বস্তু। দরকার নেই এসব মিথ্যা ভালোবাসা নামের অনাচার।

    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন