একটুখানি ঘুম

আজ কেন যেন ঘুম এলোনা,

কারুর আসার কথা ছিল সে-ও এলোনা।

দুঃখ সুখের মুহূর্তরা না বলেই চলে যায়,

রেখে যায় রেশ,

চাঁদের পশরা না সাজলেও মেঘের আড়ালে রয়ে যায় জোছনার টিমটিমে আবেশ!

জেনে গেছে আমার আকাশ, কোথাও চুটিয়ে বৃষ্টি হচ্ছে বেশ!

কানেকানে সেকথা গুনগুনিয়ে বলেছে ঠান্ডা জলীয় বাষ্প!

অকারণে আজ ঘুম পালাল, রাত তার পুরনো অভ্যেসে পিছু ডাকল।

অন্য কোথাও হয়তো নবদম্পতি একে অপরের মান ভাঙাল।

প্রণয় শিখায় নতুন সলতে আলো ছড়ালো!

এভাবেই কেটে যায় বৈষম্যে ভরা জনপদের অজস্র  অব্যাক্ত গল্প।

সব চুলোয় যাক,  ব্লগ উঠা ভাতের মাড় উছলে পড়ুক,

আমার শুধু ঘুম দরকার খুব!

যার আসার কথা ছিল সে-ও কি হলো পথভুলো?

হয়ত সে বইয়ে মুখগুঁজে ঘুুমিয়ে পড়ল, স্বপ্নে হারালো, চোখ মেললে তাঁর রাজকুমারী আড়াল হলো!

অথচ তাঁদের প্রণয়ের সাক্ষী হবে চাঁদ, সেইমত কথা ছিল।

কত কথা হারায় কথার ভাঁজে, নেপথলিন যেমন গলে যায় প্রিয় কাপড়ের মাঝে।

এই সব, মেঘ, বৃষ্টি, ঝড়, আপন পর, সবার উপর সত্য বুকের ভেতর সুখের ঘর!

ভালো থাকুক প্রিয় আমার!

আমার শুধু একটুখানি ঘুম দরকার।

মোট পড়েছেনঃ ১০৮জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. ঘুমহীন একটা ইচড়ে পাকা মন কত কিযে আঁকে ভুল পেসিলের দাগে!! আমারো ছিঁড়ে যাওয়া সুতোয় ঘুড়িটা আটকে আছে চৌরঙ্গীর উচ্চে! ফিসফিস শব্দে রাত্রিরা রাস উৎসবে মেতেছে…. আমাদের জোনাকিরা পথ ভুলে এ পাড়া ছেড়েছে আনমনে…….

  2. প্রতীক্ষায় ক্লান্ত চোখে ঘুম আসবে কি করে। নিদ্রা দেবী এলে, প্রিয় যদি এসে ফিরে যায় চলে। পথ ভোলা জোনাকি হয়তো আসিবে ফিরে। খুব সুন্দর লিখেছো। শুভ কামনা রইলো। ঈদ মুবারক।

    1. ঐ যে ভুংভাং লেখার বাতিক! ভাবাভাবির সময় নেই, দু’জন আছে ব্যাতিব্যস্ত রাখার জন্য। কবিতা লিখলেই আমার মেডিটেশন হয়ে যায়।
      ধন্যবাদ বন্ধু!

  3. ঘুম না আসলে মস্তিষ্কের গভীরে অজস্র চিন্তার জন্ম হয়। তাদের না যায় এড়ানো, না যায় সামলানো। নির্ঘুম রাত্রির চিন্তার উপমাময় প্রকাশ চমৎকার হয়ঞ্ছে। শুভকামনা।

মন্তব্য করুন