জ্ঞান দাও প্রভু! (গীতিকাব্য)

জ্ঞান প্রভু দাও আমায় তুমি
আপন ভেবে অন্তরে –
কান্দি আমি ধুলায় শুয়ে ভুল করে!
বিষম কাতরে –
কান্দি আমি ধুলায় শুয়ে ভুল করে!

দেহ ফেলে দাম দিয়েছি
কিনে রঙিন জামা,
সোনা বিনে আজ বুঝি তাই
ভান্ডে শুধুই তামা।
না যদি পাপ করলে ক্ষমা
তুলবে কে কও হাত ধরে –
কান্দি আমি ধুলায় শুয়ে ভুল করে!

বর্ষা খরা আশায় গেলো
ভাবি প্রভু শীতে,
ঠেস দিলে না আজও কেন
নড়বড়ে এই ভিতে!
খাঁচা আমার কাঁঞ্চা বাঁশের
কে নিবে কও দায় পড়ে –
কান্দি আমি ধুলায় শুয়ে ভুল করে!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৬৭৪জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. জন্ম-মৃত্যু সুখ-দু:খ ধন-জ্ঞান এর একক স্বত্তাধিকারী তিনিই, একমাত্র প্রভুর দুয়ারে তাই বারবার হাত পেতে চাইতে হয়। দয়ায় ক্ষমায় আর্তি শোকে তিনি ব্যতীত আর কেউ নিবারক নন।

    শুভ কামনা 🌹🌹

    1. আত্মনিবেদনই মুক্তির একমাত্র পথ।
      অতি মূল্যবান মন্তব্য করেছেন আপু, ভীষণ অনুপ্রাণিত হলাম!
      কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন!

  2. “ঠেস দিলে না আজও কেন
    নড়বড়ে এই ভিতে!”
    দারুন লিখলেন,,,
    হেলানে দরকার বড় শক্ত খুঁটির আসলে।
    খুব ভালো লাগলো আকুতিভরা শব্দমালা,,

মন্তব্য করুন