আমাদের সোনাচাঁদ

আমাদের সোনাচাঁদ অতি নয় সাধারণ,
পদে তার জেগে রয় সদাশয় বাঘা পণ।
খালি পা’য় দিতে দৌড় যেচে ভোর করে খোঁজ,
বেলা তিন গড়ে নেয় কথা হীন খানা রোজ।

প্রতিদিন মাঠে ধায় নিয়ে মোষ গেয়ে গান,
ফ্যালে ধাপ মেনে তাল যদি চায় পাকা ধান।
ধরে মাছ পেলে ফাঁক বিলে টুপ ফেলে জাল,
জেনো বেশ পটু তার কড়া হাত ধরে হাল।

ঠেলে নাও কাটে ঘাস আষাঢ়ের রুখে ঢেউ,
ছুটে যায় দ্বিধাহীন দিলে ডাক কামে কেউ।
অপরের হলে রোগ পাশে রয় ফেলে সব,
দুখীদের দিয়ে বুক খুঁজে ধীর অনুভব।

খ্যালে বল ভালো ঢের লোকে কয় বলবান,
মায়াময় দু’টি চোখ গোধুলীর চষে প্রাণ।
সকলের প্রিয় মুখ জেগে রয় খুলে দ্বার,
তোটকের সুরে আজ ছড়ালাম কথা তার।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৮৫৭জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

    1. অনুপ্রাণিত হলাম মজিবর ভাই!
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
      আপনার লেখা আর পাচ্ছি না কেন?

    1. ’তোটক’ মানেই ছন্দের দোলা!
      সুুন্দর মন্তব্যে অশেষ অনুপ্রাণিত হলাম!
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।

  1. বাহ, কবিতার সোনাচাঁদ শুধু মাঠে, বন্দরেই নয়, সোনা সম হৃদয় দিয়ে সবার মন জয় করে নিয়েছে। ভালো থাকুক এমন সোনালী মনের সোনাচাঁদ’রা।

    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন