একটি ঝড় আসুক
প্রচন্ড ঝড়
প্রলয় নাচন উঠুক সাগরে
ঘোষণা হোক
মহাবিপদ সংকেত।
ফুলে উঠুক সাগরের পানি
প্রতিবাদের জলোচ্ছাস
ভাসিয়ে নিয়ে যাক
অন্যায় অত্যাচার আর
দুর্নীতির রাজ।
জেগে উঠুক নতুন চর
আবার নতুন ফসল হবে
এক এক করে
কচি চারা গজাবে
আবার জেগে উঠবে
সততা মূল্যবোধ
বিবেকের শাখা প্রশাখায়
ফুটবে ফুল।
থাকবে না রাহুর গ্রহণ
আমরা গাইবো
আমরা করবো জয়
আমরা করবো জয়।
মোট পড়েছেনঃ ৭৬৭জন
আজ পড়েছেনঃ ০জন
অন্যায় নিরসনে
এমন আশা তো সর্বদাই করি
কিন্তু ঝড় যে উঠার কোন লক্ষণ নেই আপু!
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
এভাবেই নতুন কিছু সৃষ্টি হোক কবি আপু ভাল থাকবেন
সেই নতুনের অপেক্ষায় আমরা সবাই। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আশায় আশায় দিন জায় । কবে সেই আশা পূরণ হবে তা এখন দেখার বিষয়। শুভ কামনা।
দিন চলে যায়। তবু আশায় বাঁধি বুক। ধন্যবাদ ও শুভকামনা।