তুমি কি আমার বুকে কবিতার সুর?
মিছে কুহকের গীতি না-কি সুমধুর?
কি জানি কি ভেবে মরি! হলে সবই ভুল,
গোপনে গোপীর বাগে কেন ফুটে ফুল?
আরশি নগরে রোজ উঠে যে সিতারা,
মানো কি দু’চোখের তার তোমারই ইশারা?
রজনীর শেষে এসে সোনা ঝরা রবি,
কচির কাঁপনে আঁকে সেও একই ছবি!
বিদিশা তবে কি চির তোমাতেই ঋণী,
তাপিত কাঁকন যদি বাজে রিনিঝিনি?
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
মোট পড়েছেনঃ ৬৫৯জন
আজ পড়েছেনঃ ০জন
চমৎকার এক উপলব্ধিকর কাব্যিক কথা কবি দা
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
অপূর্ব অপুর্ব ভালো লাগলো ।
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল মজিবর ভাই!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
সুন্দর ও মনোমুগ্ধকর প্রকাশ।
অপূর্ব লেখা !
একরাশ মুগ্ধতা …
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত প্রিয় কবি!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
চমৎকার শব্দের ব্যবহার। মুগ্ধতা ছুঁয়ে গেল। শুভ রাত্রি।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।