তুমি কি গো আমার কবিতা! (অ্যাক্রোস্টিক পয়েম)

তুমি কি আমার বুকে কবিতার সুর?
মিছে কুহকের গীতি না-কি সুমধুর?

কি জানি কি ভেবে মরি! হলে সবই ভুল,
গোপনে গোপীর বাগে কেন ফুটে ফুল?

আরশি নগরে রোজ উঠে যে সিতারা,
মানো কি দু’চোখের তার তোমারই ইশারা?

রজনীর শেষে এসে সোনা ঝরা রবি,
কচির কাঁপনে আঁকে সেও একই ছবি!

বিদিশা তবে কি চির তোমাতেই ঋণী,
তাপিত কাঁকন যদি বাজে রিনিঝিনি?

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৬৫৯জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন