নিঃসঙ্গ জীবন (সনেট)

নিস্তব্ধ গভীর রাতে বিরহীর বাসে
অবাক দৃষ্টিতে জাগা আধ খাওয়া চাঁদ,
কবেই নেমেছে বন্যা মালিকের আশে
চৌচির জমিতে খাড়া তবু এক ফাঁদ।

প্রখর দুপুরে বসে গাছ তলে একা
লিলুয়া বাতাসে ভাবা পথিকের মন,
শীর্ণ তর্জনীতে এঁকে নীলিমায় রেখা
অবাধ্য দু’পায়ে চলা পথিকের ক্ষণ।

চৈত্রের জলধি যদি নাও যাচে জল
কালচক্র এনে দিবে জোয়ারের তাড়া,
বেভুলা অম্বুদ সেও ছেড়ে গেলে দল
সিক্ততা জাগাবে তবু সময়ে ইশারা।

টানলে কলুর ঘানি কালশিটে ঘাড়,
চায় কি স্বপন কভু চাঁদে যেতে তার!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৬৬৯জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

    1. নিঃসঙ্গ জীবন সময়ও ইশারা দিতে চায় না!
      আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন।

মন্তব্য করুন