একুশ আসলো আবারো ঘুরে ফিরে।
শহীদদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে
এখন আর যাওয়া হয় না শহীদ মিনারে।
আগের মত দেশপ্রেমটা বোধহয় আর নেই।
জীবিত মানুষের দেশে মৃত আত্মার ভিড়,
সেই শহীদদের আর স্মরণ করি না আগের মত।
শ্রদ্ধাবোধটাকেও গলা টিপে মেরে ফেলেছি!
আমার আত্মাটাও আজ মৃত বলে মনে হয়।
লিখাটাকে আর এগুতে পারলাম না আর,
থামলাম এখানেই।
নষ্ট মানুষের ভিড়ে, নষ্ট আমিও,
একুশকে আর নষ্ট করলাম না।
মোট পড়েছেনঃ ৮৯৩জন
আজ পড়েছেনঃ ০জন
সকল শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা॥
বিনম্র শ্রদ্ধা।ভাল থাকবেন
একুশ আমরা পালন করি, ধারণ করিনা। বাস্তবতায় ঘেরা সুন্দর কবিতা। শুভ কামনা রইলো। সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
একুশ আসলে কত গান, কত কবিতা, এরপর সব ভুলে যাওয়া।
দিনে দিনে আমরা নিজেদের উৎসব প্রিয় হিসেবে উপস্থাপন করতে শিখেছি। কোনটা শোক দিবস আর কোন না বিজয়ের এখন আর সেসব মনে রাখি না।
সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
দেশাত্মবোধ জাগুক প্রতিটি অন্তরে
রক্ত দিয়ে অর্জিত ভাষার মান হোক চির অম্লান।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
একুশের হাজার ফুলেল শুভেচ্ছা রইল কবি দা